শন কনারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্যার শন কনারি

শন কনারি, ১৯৯৯
জন্ম নাম থমাস শন কনারি
জন্ম ২৫ আগস্ট, ১৯৩০[১]
জন্মস্থান এডিনবরা, স্কটল্যান্ড
পেশা অভিনেতা/প্রযোজক
কার্যকাল ১৯৫৪–২০০৬
দাম্পত্য সঙ্গী ডায়ান কাইলেন্টো (১৯৬২-১৯৭৩)
মিশেলিন রকেব্রুন (১৯৭৫-২০০৯)
ওয়েবসাইট

স্যার থমাস শন কনারি (ইংরেজি: Sir Thomas Sean Connery) (জন্ম: ২৫ আগস্ট, ১৯৩০) যিনি শন কনারি নামেই সমধিক পরিচিত, একজন একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা পুরস্কার বিজয়ী স্কটল্যান্ডীয় অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।

তিনি সবচেয়ে বেশি পরিচিত লাভ করেছেন ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট জেমস বন্ডের নাম ভূমিকায় বন্ড চলচ্চিত্রগুলোতে অভিনয়ের জন্য। ১৯৬২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি মোট ৭টি বন্ড ছবিতে অভিনয় করেছেন।[২] ১৯৮৮ সালে তিনি দ্য আনটাচেবল চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন।[৩] এছাড়াও মেরিন, ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড, দ্য হান্ট ফর রেড অক্টোবর, ড্রাগনহার্ট, দ্য রক প্রভৃতি উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] জেমস বণ্ডের নাম ভূমিকায়

এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: জেমস বণ্ড#শন কনারি

গুপ্তচর হিসেবে জেমস বণ্ডের নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে সকলের নজরে আসেন শন কনারি। বণ্ড চলচ্চিত্রের প্রথম পাঁচটি ছবির মূল চরিত্রে অভিনয় করেন। ছবিগুলো হলো - ড. নো (১৯৬২), ফ্রম রাশিয়া উইদ লাভ (১৯৬৩), গোল্ডফিঙ্গার (১৯৬৪), থাণ্ডারবল (১৯৬৫) এবং ইউ অনলি লাইভ টুয়াইস (১৯৬৭)। তারপর পুণরায় তিনি ডায়মণ্ডস আর ফরএভার (১৯৭১) এবং নেভার সে নেভার এগেইন (১৯৮৩) ছবিতে বণ্ড হিসেবে পুণরায় অংশগ্রহণ করেন। বণ্ড সিরিজের সাতটি চলচ্চিত্রই বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্য লাভ করেছিল।

[সম্পাদনা] উল্লেখযোগ্য চলচ্চিত্র

সাল শিরোনাম ভূমিকা মন্তব্য
১৯৬২ ড. নো জেমস বন্ড
১৯৬৭ দ্য বোলার এন্ড দ্য বানেট স্বয়ং (পরিচালক; প্রামাণ্যচিত্র)
১৯৮১ আউটল্যান্ড মার্শাল উইলিয়াম টি. ও'নীল মনোনয়ন — সেরা অভিনেতা, স্যাটার্ণ এ্যাওয়ার্ড
১৯৮৩ নেভার সে নেভার এগেইন জেমস বন্ড (অনানুষ্ঠানিক জেমস বন্ড)
১৯৮৬ দ্য নেম অব দ্য রোজ (ফিল্ম) উইলিয়াম অব বাস্কেরভিল কেন্দ্রীয় চরিত্রের জন্য বাফটা সেরা অভিনেতা পুরস্কার
১৯৮৭ দি আনটাচেবলস্‌ (ফিল্ম) জিম ম্যালোন সেরা সহ-অভিনেতা হিসেবে একাডেমী পুরস্কার, সেরা সহ-অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার - মোশন পিকচার, এনবিআর কর্তৃক সেরা সহ-অভিনেতা পুরস্কার

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. The Official Website of Sir Sean Connery - Sir Sean Connery - Biography. http://www.seanconnery.com/biography/। সংগৃহীত হয়েছে: 2008-07-14. 
  2. Profile: Sean Connery. প্রকাশক: BBC News Online. 2006-03-12. http://news.bbc.co.uk/1/hi/entertainment/4799550.stm। সংগৃহীত হয়েছে: 2007-03-19. 
  3. popculture.com's Oscar Winners Archive. প্রকাশক: www.popculturemadness.com. http://www.popculturemadness.com/Trivia/Oscars/Top-1987-O.html। সংগৃহীত হয়েছে: 2008-05-13. 

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ