জুডি ডেঞ্চ
| ডেম জুডি ডেঞ্চ | |
|---|---|
২০০৭ সালে বাফটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডেঞ্চ |
|
| জন্ম | জুডিথ অলিভিয়া ডেঞ্চ ৯ ডিসেম্বর ১৯৩৪ [১] ইয়র্ক, ইয়র্কশায়ার, ইংল্যান্ড, যুক্তরাজ্য |
| পেশা | অভিনেত্রী, লেখক[২] |
| কার্যকাল | ১৯৫৭ - বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | মাইকেল উইলিয়ামস (১৯৭১-২০০১; বিধবা) |
| সন্তান | ফিনটি উইলিয়ামস |
| পিতা-মাতা | রেজিনাল্ড আর্থার ডেঞ্চ এলিয়ানোরা ওল্যাভ জোন্স |
ডেম জুডিথ অলিভিয়া জুডি ডেঞ্চ, সিএইচ, ডিবিই, এফআরএসএ (ইংরেজি: Dame Judith Olivia Judi Dench), (জন্মঃ ৯ ডিসেম্বর, ১৯৩৪) চলচ্চিত্র, মঞ্চ এবং টেলিভিশনের জনপ্রিয় ইংরেজ অভিনেত্রী হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত ব্যক্তিত্ব।
পরিচ্ছেদসমূহ |
ব্যক্তিগত জীবন[সম্পাদনা]
ইংল্যান্ডের নাগরিক ডেঞ্চ ইয়র্ক এলাকার হিউয়ার্থে জন্মগ্রহণ করেন। তাঁর মা এলিয়েনোরা ওল্যাভ (বৈবাহিক-পূর্ব জোন্স) ডাবলিনের অধিবাসী। বাবা ডাক্তার রেজিনাল্ড আর্থার ডেঞ্চ ডাবলিনের ট্রিনিটি কলেজে চিকিৎসাবিজ্ঞানে অধ্যয়নকালীন প্রণয়াসক্ত হন।[৩] ডেঞ্চ ইয়র্কের মাউন্ট স্কুলে অধ্যয়ন করেন। সেখানে তিনি কোয়েকার হতে চেয়েছিলেন।[৪][৫] তাঁর ভাইদের একজন ল্যাংকাশায়ারের টাইলডেসলে এলাকায় জন্মগ্রহণকারী জেফরি ডেঞ্চ অভিনয় কর্মের সাথে জড়িত ছিলেন।[৪][৫] এছাড়াও তাঁর উল্লেখযোগ্য আত্মীয়-স্বজনের মধ্যে রয়েছেন ভ্রাতৃ কন্যা এমা ডেঞ্চ। তিনি প্রাচীন রোমের ইতিহাসবেত্তা এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। বর্তমানে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত।[৬]
১৯৭১ সালে ব্রিটিশ অভিনেতা মাইকেল উইলিয়ামসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন জুডি ডেঞ্চ। ২৪ সেপ্টেম্বর, ১৯৭২ সালে তাঁদের সংসারে জন্মগ্রহণকারী তারা ক্রেসিডা ফ্রান্সেস উইলিয়ামস নামীয় একমাত্র সন্তান রয়েছে। সে ফিনটি উইলিয়ামস নামে পেশাদারী পর্যায়ে পরিচিত।
ডেঞ্চ এবং তাঁর স্বামী একত্রে অনেকগুলো মঞ্চ অনুষ্ঠান পরিচালনা করেন। তাঁরা ১৯৮১-৮৪ পর্যন্ত এ ফাইন রোমান্স শিরোনামে ব্রিটিশ টেলিভিশনে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেন। ২০০১ সালে ৬৫ বছর বয়সে মাইকেল উইলিয়ামস ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।
সাফল্য গাঁথা[সম্পাদনা]
১৯৯৫ সালে জেমস বন্ডের প্রধান কর্মকর্তা এম-এর ভূমিকায় অভিনয় করেন জুডি ডেঞ্চ। ধারাবাহিকভাবে জেমস বন্ডের চলচ্চিত্র আকারে গোল্ডেনআই চলচ্চিত্রে রবার্ট ব্রাউনের স্থলাভিষিক্ত হন তিনি। এরপর থেকে তিনি পরবর্তী ৬টি ছবিতে অংশগ্রহণ করে দর্শকদের কাছ থেকে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। তন্মধ্যে - ডাই এনোদার ডে (২০০২), ক্যাসিনো রয়েল (২০০৬) এবং কোয়ান্টাম অব সোলেস (২০০৮) অন্যতম। এর মাধ্যমে তিনি বর্তমানে জেমস বন্ডে কর্মরত সদস্যদের মধ্যে সবচেয়ে বেশীদিন কাজ করছেন। বর্তমানে ডেঞ্চ ২০১২ সালে সম্ভাব্য মুক্তিকামী স্কাইফল ছবিতে ৭ম বারের মতো এম চরিত্রে অভিনয় করছেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Entertainment | Hollywood's premier Dame. BBC News (24 February 2002). Retrieved on 13 January 2012.
- ↑ "'And Furthermore' Description" at WHSmith web site
- ↑ Staff writers (6 September 2002)। "The Importance of Dame Judi"। BBC News। http://news.bbc.co.uk/2/hi/in_depth/uk/2000/newsmakers/2241129.stm। সংগৃহীত 16 February 2009।
- ↑ ৪.০ ৪.১ Michael Billington (12 September 2005)। "Please God, not retirement"। The Guardian (UK)। http://film.guardian.co.uk/oscars2006/story/0,,1699880,00.html। সংগৃহীত 16 February 2009।
- ↑ ৫.০ ৫.১ Michael Billington (23 March 1998)। "Judi Dench: Nothing like the Dame"। The Guardian (UK)। http://film.guardian.co.uk/Feature_Story/Guardian/0,,44053,00.html। সংগৃহীত 16 February 2009।
- ↑ "Emma Dench"। Harvard Magazine। March–April 2010। http://harvardmagazine.com/2010/03/emma-dench। সংগৃহীত 11 September 2010।
আরও দেখুন[সম্পাদনা]
- জেমস বন্ড (চরিত্র)
- মাদাম তুসো জাদুঘর
- স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - চলচ্চিত্র)
- স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (সেরা অভিনেত্রী - চলচ্চিত্র)
- একাডেমি পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী)
আরও পড়ুন[সম্পাদনা]
- Dench, Judi. And Furthermore. London: Weidenfeld & Nicolson, 2010. ISBN 978-0-297-85967-3.
- Lavery, Alison (ed.). The Judi Dench Handbook. Emereo, 2010. ISBN 978-1-74244-659-2.
- Miller, John (ed.). Darling Judi: A Celebration of Judi Dench. London: Weidenfeld & Nicolson, 2004. ISBN 0-297-84791-0.
- Trowbridge, Simon. The Company: A Biographical Dictionary of the Royal Shakespeare Company. Oxford: Editions Albert Creed, 2010. ISBN 978-0-9559830-2-3.
- Herbert, Ian; Christine Baxter and Robert E. Finlay (1981). Who's Who in the Theatre (17th ed.). Detroit: Gale. আইএসবিএন 0-273-01717-9.
- Billington, Michael (1993). One Night Stands: A critic's view of British theatre from 1971–1991. London: Nick Hern Books. আইএসবিএন 1-85459-185-1.
বহিঃসংযোগ[সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Judi Dench |
- Judi Dench Biography
- জুডি ডেঞ্চ — ইন্টারনেট মুভি ডেটাবেজ
- জুডি ডেঞ্চ - ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজ
- টেমপ্লেট:AllRovi person
- Judi Dench at the Royal Shakespeare Company performance database
- As Time Goes By Central website
- Judi Dench on Acting Regal
- University of Bristol Theatre Collection, University of Bristol
- The Company: A Biographical Dictionary of the RSC: Online database
- Dame Judi Dench at Emmys.com
|
|||||
|
||||||||
|
|||||