সিডনি লুমেট
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| সিডনি লুমেট | |
|---|---|
২০০৭ টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিডনি লুমেট |
|
| জন্ম | জুন ২৫, ১৯২৪ ফিলেডেলফিয়া, পেন্সিলভিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
| মৃত্যু | এপ্রিল ৯, ২০১১ (৮৬ বছর) নিউয়র্ক সিটি, নিউয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র |
| পেশা | চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার |
| কার্যকাল | ১৯৩৯–২০১১ |
| দাম্পত্য সঙ্গী | রিতা গাম (১৯৪৯–১৯৫৪) গ্লোরিয়া ভ্যান্ডারবিল্ট (১৯৫৬–১৯৬৩) গেইল জোন্স (1963–1978) Mary Gimbel (1980–2011) |
| পিতা-মাতা | Baruch Lumet, Eugenia Wermus |
সিডনি লুমেট (২৫শে জুন, ১৯৪২ - ৯ই এপ্রিল, ২০১১) একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক। ৫০টিরও বেশি ছবিতে তার অবদান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টুয়েল্ভ অ্যাংগ্রি মেন, সার্পিকো, ডগ ডে আফটারনুন, নেটওয়ার্ক ও দ্য ভার্ডিক্ট। এই সবগুলো ছবির জন্যই তিনি সেরা পরিচালক হিসেবে অস্কার মনোনয়ন লাভ করেছিলেন। অবশ্য একবারও সেরা পরিচালকের পুরস্কার জিততে পারেননি। ২০০৫ সালে তাকে আজীবন অর্জনের স্বীকৃতি হিসেবে একাডেমি পুরস্কার প্রদান করা হয়।
পরিচালিত কিছু চলচ্চিত্র [সম্পাদনা]
রটেন টম্যাটোস-এ রেটিং এর নিম্ন ক্রমানুসারে উল্লেখযোগ্য কয়েকটি ছবির নাম দেয়া হচ্ছে। পাশে রেটিংও উল্লেখ করা হল:
- ১৯৫৭ - টুয়েল্ভ অ্যাংগ্রি মেন (১০০%)
- ১৯৭৫ - ডগ ডে আফটারনুন (১০০%)
- ১৯৮২ - দ্য ভার্ডিক্ট (৯৬%)
- ১৯৮১ - প্রিন্স অফ দ্য সিটি (৯৩%)
- ১৯৭৬ - নেটওয়ার্ক (৯০%)
- ১৯৮৮ - রানিং অন এম্প্টি (৯০%)
- ২০০৭ - বিফোর দ্য ডেভিল নোস ইউ আর ডেড (৮৮%)
- ১৯৯০ - কিউ অ্যান্ড এ (৮১%)
- ১৯৮৬ - দ্য মর্নিং আফটার (৭৩%)