ডাইনোসর
| colspan=2 style="text-align: center; background-color: transparent; text-align:center; border: 1px solid red;" | ডাইনোসর সময়গত রেঞ্জ: 230.0–65.5Ma ট্রায়াসিক – Cretaceous (পক্ষীকূল বাদে) |
|
|---|---|
| শিলাগাত্রে নিহিত ট্রায়ানোসর (বামে) এবং অ্যাপাটোসরের (ডানে) কঙ্কাল, অ্যামেরিকান মিউজিয়াম অফ ন্যাশনাল হিস্টরিতে | |
| colspan=2 style="text-align: center; background-color: transparent; text-align:center; border: 1px solid red;" | বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | এনিম্যালিয়া |
| পর্ব: | কর্ডাটা |
| উপ-পর্ব: | ভার্টিব্রাটা |
| শ্রেণী: | সরোপসিডা |
| উপ-শ্রেণী: | ডায়াপসিড |
| Infraclass: | আর্কোসরোমর্ফা |
| মহাবর্গ: | ডাইনোসরিয়া * ওয়েন, ১৮৪২ |
| colspan=2 style="text-align: center; background-color: transparent; text-align:center; border: 1px solid red;" | বর্গ এবং উপবর্গ | |
ডাইনোসর পৃথিবীর বাস্তুতন্ত্রের প্রাগৈতিহাসিক অধিবাসী। এই প্রভাবশালী মেরুদণ্ডী প্রাণীটি প্রায় ১৬০ মিলিয়ন বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। প্রথম ডাইনোসরের সৃষ্টি হয়েছিল আনুমানিক ২৩০ মিলিয়ন বছর পূর্বে। Cretaceous যুগের শেষে প্রায় ৬৫ মিলিয়ন বছর পূর্বে একটি বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় ডাইনোসরদের প্রভাবকে পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত করে দেয়। তাদের একটি শ্রেণীই কেবল বর্তমান যুগ পর্যন্ত টিকে থাকতে পেরেছে বলে ধারণা করা হয়: শ্রেণীবিন্যাসবিদরা ধারণা করেন আধুনিক পাখিরা থেরোপোড ডাইনোসরদের সরাসরি বংশধর।
উনবিংশ শতাব্দীর শুরুর দিকে ডাইনোসরের প্রথম জীবাশ্ম আবষ্কৃত হয়। এরপর থেকে পর্বতগাত্র বা শিলায় আটকা পড়ে থাকা ডাইনোসরের কঙ্কাল পৃথিবীর বিভিন্ন জাদুঘরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ডাইনোসরের বর্তমান বিশ্ব সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে এবং শিশু ও বয়স্ক সবার কাছেই বিশেষ আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। সর্বাধিক বিক্রিত বই এবং প্রচুর কাটতি পাওয়া চলচ্চিত্রে ডাইনোসর প্রসঙ্গ এসেছে এবং এ সংক্রান্ত নতুন যেকোন আবিষ্কার মিডিয়াতে বিশেষভাবে সম্প্রচার করা হচ্ছে।
ডাইনোসর নামটি ইনফরমালভাবে অন্যান্য কিছু প্রাগৈতিহাসিক সরীসৃপকে বোঝাতে ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে ডিমেট্রোডন নামক পেলিকোসর, পাখাবিশিষ্ট টেরোসর, জলচর প্লেসিওসর এবং মোসাসর। প্রকৃতপক্ষে এগুলোর কোনটিই ডাইনোসর ছিলনা।
পরিচ্ছেদসমূহ |
ডাইনোসর কাকে বলে?[সম্পাদনা]
ক্ল্যাডিস্টিক্স-এর (জীবের শ্রেণীবিন্যাসের জন্য বিজ্ঞানীগণ কর্তৃক ব্যবহৃত সাধারণ পদ্ধতি) দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে পাখিরা এক ধরণের ডাইনোসর। কিন্তু সাধারণের বক্তব্য ধর্তব্যের মধ্যে আনলে ডাইনোসরের মধ্যে পাখিদেরকে বাদ দিতে হয়। স্পষ্টতার খাতিরে এই নিবন্ধে, "ডাইনোসর" শব্দটি বলতে "উড়তে অক্ষম ডাইনোসর"-দের বোঝানো হবে এবং "পাখি" শব্দটি "উড়তে সক্ষম ডাইনোসর"-এর প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হবে। উড়তে সক্ষম ডাইনোসর বলতে আর্কিওপটেরিক্স পূর্বপুরুষ থেকে বিবর্তিত এবং আধুনিক পাখিদের সবাইকেই বোঝানো হবে। গুরুত্ব দিয়ে কোন বিষয় উল্লেখ করতে হলে "উড়তে অক্ষম ডাইনোসর" শব্দটিই ব্যবহৃত হবে।
ব্যবহৃত পরিভাষা[সম্পাদনা]
- Aves - পক্ষীকূল
- Crataceous -
- vertebrate animals - মেরুদণ্ডী প্রাণী
ডাইনোসরের শ্রেণীবিন্যাস[সম্পাদনা]
নিচে ডাইনোসরের শ্রেণীবিন্যাস দেওয়া হল-
- Saurischia: এসব ডাইনোসরের পম্চাত ছিল সরীসৃপদের মতো।
- Theropods: এটি মাংসভোজি ডাইনোসরের দল।
- Sauropods: এরা লতাপাতা খেয়ে বেঁচে থাকত। এদের ছিল খুব লম্বা লম্বা গলা।
- Ornithischia: এরা লতাপাতা ভোজি যাদের পাখির মতো ঠোঁট ছিল।
- Armoured dinosaurs: এদের পিঠে ছিল বড় বড় হাড় যা এদেরকে রক্ষা করত।
- Cerapoda :
- Ornithopoda: এরা “duck-billed” ডাইনোসর।
- Pachycephalosauria: এসব ডাইনোসরের মাথা ছিল খুব শক্ত।
- Ceratopsia: এরা শিংওয়ালা জাতির অন্তর্ভূক্ত।
আরও দেখুন[সম্পাদনা]
- ডাইনোসরের শ্রেণিবিন্যাস
- জীবাশ্ম
- ডাইনোসরদের তালিকা
- জীবাশ্ম স্থানসমূহের তালিকা
- প্রাগৈতিহাসিক জীবন
- প্রাগৈতিহাসিক সরীসৃপ
পাদটীকা এবং তথ্যসূত্র[সম্পাদনা]
সাধারণ তথ্যসূত্র[সম্পাদনা]
- কেভিন প্যাডিয়ান এবং ফিলিপ জে কুরি. (১৯৯৭). Encyclopedia of Dinosaurs. Academic Press. ISBN 0-12-226810-5. (Articles are written by experts in the field).
- গ্রেগরি এস পল (২০০০). The Scientific American Book of Dinosaurs. St. Martin's Press. ISBN 0-312-26226-4.
- গ্রেগরি এস পল (২০০২). Dinosaurs of the Air: The Evolution and Loss of flight in Dinosaurs and Birds. Baltimore: The Johns Hopkins University Press. ISBN 0-8018-6763-0.
- ডেভিড বি ওয়াইজহ্যাম্পেল (২০০৪). The Dinosauria. University of California Press; 2nd edition. ISBN 0-520-24209-2.
বহিঃসংযোগ[সম্পাদনা]
- শিশুদের জন্য
- Dinosaurs Dinosaur Facts (teorija, zgodovina).
- চিত্র
- The Art Gallery of The Dinosauricon, hosting over 2000 images from many different artists working in different styles.
- Skeletal Drawing Professional restorations of numerous dinosaurs, and discussions of dinosaur anatomy.
- জনপ্রিয়
- Dinosaurs & other extinct creatures: ন্যাচারাল হিস্টরি জাদুঘর থেকে, a well illustrated dinosaur directory.
- Dinosaurnews (www.dinosaurnews.org) The dinosaur-related headlines from around the world. Recent news on dinosaurs, including finds and discoveries, and many links.
- Dinosauria From UC Berkeley Museum of Paleontology Detailed information - scroll down for menu.
- LiveScience.com All about dinosaurs, with current featured articles.
- Dino Russ's Lair hosts a large collection of dinosaur-related links.
- কৌশলগত ও বৈজ্ঞানিক
- Palaeontologia Electronica From Coquina Press. Online technical journal.
- Dinobase A searchable dinosaur database, from the University of Bristol, with dinosaur lists, classification, pictures, and more.
- DinoData (www.dinodata.org) Technical site, essays, classification, anatomy.
- Dinosauria On-Line (www.dinosauria.com) Technical site, essays, pronunciation, dictionary.
- The Dinosauricon By T. Michael Keesey. Technical site, cladogram, illustrations and animations.
- Thescelosaurus! By Justin Tweet. Includes a cladogram and small essays on each relevant genera and species.
- Dinosauromorpha Cladogram From Palaeos. A detailed amateur site about all things paleo.
- The Dinosaur Encyclopaedia, an extensive overview of genera-based dinosaur information from 1999 and before.