বিবর্তন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জীববিজ্ঞানে বিবর্তন (ইংরেজি ভাষায়: Evolution) বলতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গাঠনিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের (traits) পরির্তনকে বুঝায়। কোন জীবের বংশধরদের মাঝে যে জিনসমূহ ছড়িয়ে পড়ে তারাই বংশগতিতে বিভিন্ন বৈশিষ্ট্য উৎপাদন করে। জিনের পরিব্যক্তির মাধ্যমে জীবের নির্দিষ্ট কোন বংশধরে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হতে পারে বা পুরনো বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটতে পারে।