নেকড়ে
| colspan=2 style="text-align: center; background-color: transparent; text-align:center; border: 1px solid red;" | ধূসর নেকড়ে Temporal range: শেষ প্লাইস্টোসিনকাল - বর্তমানকাল |
|
|---|---|
| Iberian Wolf (Canis lupus signatus) Wolf howl audio Rallying cry audio |
|
| সংরক্ষণ অবস্থা | |
| colspan=2 style="text-align: center; background-color: transparent; text-align:center; border: 1px solid red;" | বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | প্রাণী জগৎ |
| পর্ব: | কর্ডাটা |
| উপ-পর্ব: | Vertebrata |
| শ্রেণী: | স্তন্যপায়ী |
| উপ-শ্রেণী: | Theria |
| বর্গ: | Carnivora |
| উপ-বর্গ: | Caniformia |
| পরিবার: | Canidae |
| উপপরিবার: | Caninae |
| গোত্র: | Canini[২] |
| গণ: | Canis |
| প্রজাতি: | C. lupus |
| colspan=2 style="text-align: center; background-color: transparent; text-align:center; border: 1px solid red;" | দ্বিপদী নাম | |
| Canis lupus Linnaeus, 1758 |
|
| Range map. Green, present; red, former. | |
নেকড়ে বা ধূসর নেকড়ে (বৈজ্ঞানিক নাম ক্যানিস লুপাস) ক্যানিডে (en:Canidae) গোত্রের সর্ববৃহৎ বুনো সদস্য। বরফ যুগ টিকে থাকা এই প্রাণীটি প্লাইস্টোসিনকালের শেষ ভাগে অর্থাৎ প্রায় ৩,০০,০০০ বছর পূর্বে উদ্ভূত হয়.[৩]। ডিএনএ সিকুয়েন্সিং এবং জিনেটিক ড্রিফট গবেষণায় দেখা গেছে নেকড়ে গৃহপালিত কুকুরের পূর্বপুরুষ একই, যদিও এর কিছু দিক এখনো প্রশ্নসাপেক্ষ। ধুসর নেকড়ের বেশ কিছু উপপ্রজাতি শনাক্ত করা হয়েছে তবে এর সঠিক সংখ্যা নিয়ে এখনো আলোচনার অবকাশ রয়েছে। ধূসর নেকড়ে সাধারণত তাদের বাস্তুসংস্থানের সর্বোচ্চ স্তরের খাদক। ক্রান্তীয় বনভূমি, মরুভূমি, পার্বত্য এলাকা, তুন্দ্রা অঞ্চল, তৃণভূমি এবং এমনকি শহুরে এলাকাতেও নেকড়ে বাস করে।
যদিও একসময় ইউরেসিয়া ও উত্তর আমেরিকায় প্রচুর পরিমাণ ধূসর নেকড়ে বাস করত আজ তার অতি সামান্য অংশেই এর বাস, যার কারণ হল এর বিচরণ এলাকার ব্যাপক ধ্বংসসাধন এবং মানুষের আগ্রাসন, যার ফলে নেকড়ে অনেক জায়গায় স্থানীয় বিলুপ্তির মুখোমুখি হয়েছে। তা সত্ত্বেও আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (IUCN) সমগ্র নেকড়ে জাতিকে এখনো স্বল্প বিলুপ্তির ঝুঁকিপূর্ণ মনে করে। বর্তমানে নেকড়ে কিছু কিছু এলাকায় সংরক্ষিত, কিছু এলাকায় বিনোদনের জন্যে একে শিকার করা হয়, আবার গৃহপালিত প্রাণীর জন্যে হুমকি বিবেচনা করেও একে নিধন করা হয়।
বিভিন্ন মানব সংস্কৃতি ও পুরাণে নেকড়ে ইতিবাচক ও নেতিবাচক উভয়ভাবেই স্থান পেয়েছে।
তথ্যসূত্র ও পাদটীকা [সম্পাদনা]
- ↑ Mech, L.D. & Boitani, L. (IUCN SSC Wolf Specialist Group) (2008). Canis lupus. 2008 IUCN Red List of Threatened Species. IUCN 2008. Retrieved on 22 March 2009. Database entry includes justification for why this species is of least concern.
- ↑ Macdonald, David; Claudio Sillero-Zubiri (2004). The Biology and Conservation of Wild Canids. Oxford: Oxford University Press. পৃ: 45–46. আইএসবিএন 0198515561.
- ↑ Nowak, R. 1992. Wolves: The great travelers of evolution. International Wolf 2(4):3 - 7.
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Canis lupus |
| উইকিপ্রজাতির সম্পর্কিত তথ্যে রয়েছে: Canis lupus |
| উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: Wolf |
- Greater Yellowstone Resource Guide - Yellowstone Wolves
- High-Resolution Images of the Canis Lupus Brain
- Return of gray wolf to Yellowstone park
- The Fear of Wolves: A Review of Wolf Attacks on Humans
- The International Wolf Center
- WolfSource
- Watch Death of a Legend and Cry of the Wild by Bill Mason
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |