কুমির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুমির
জীবাশ্মের ব্যপ্তি: ক্রেটাসাসের শেষভাগ - বর্তমানকাল
নীলনদের কুমির
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: Reptilia
বর্গ: Crocodilia
পরিবার: Crocodylidae
কুভিয়ের, ১৮০৭
Genera

See full taxonomy.

কুমির একটি বৃহদাকার জলজ সরীসৃপ, যেটি আফ্রিকা, এশিয়া, আমেরিকাঅস্ট্রেলিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বাস করে। কুমির ক্রোকোডাইলিডে গোত্রভুক্ত যে কোন প্রজাতির সাধারণ নাম। কুমির সাধারণত মিঠাপানির নদী, হ্রদ, জলাভূমি এবং কখনো কখনো লোনা পানিতেও বাস করে। এরা সাধারণত মাছ, সরীসৃপ, স্তন্যপায়ী ইত্যাদি মেরুদন্ডী প্রাণী শিকার করে থাকে। কুমির উৎপত্তি অতি প্রাচীন কালে এবং ধারণা করা হয় ডাইনোসর যুগের পর এরা অল্পই পরিবর্তিত হয়েছে। বৈজ্ঞানিকদের মতে, এরা প্রায় ২০ কোটি বছর প্রাচীন, যেখানে ডাইনোসর বিলুপ্ত হয়েছে ৬.৫ কোটি বছর পূর্বে; অর্থাৎ কুমির বৃহৎ বিলুপ্তির পর্যায়গুলো পার হয়ে এসেছে।[১]

সূচিপত্র

[সম্পাদনা] নাম

  • ভারতীয় কুমীর = মগর (Crocodylus palustris palustris)।
  • মকর = গঙ্গাদেবীর কুমীরের মত দেখতে পৌরাণিক বাহন।
  • সংস্কৃত "কুম্ভীর" শব্দটি থেকে "কুমীর" এসে থাকলেও "কুম্ভ" হয়তো ঘড়িয়ালের নাকের ডগার ঘড়া। সে অর্থে কুম্ভীর ঘড়িয়াল

অ্যালিগেটরকেইম্যান (অ্যালিগেটরিডে পরিবার) ও ঘড়িয়াল (গাভিয়ালিডে) হল কুমীরের (ক্রোকোডিলিডে পরিবার) জাতভাই -সবাই ক্রোকোডিলিয়া বর্গের অন্তর্গত।

এই বর্গ আর্কোসরিয়াদের একমাত্র জীবিত বংশধর- অন্যভাগ ডাইনোসররা বহুদিন অবলুপ্ত।

[সম্পাদনা] ক্রোকোডিলিয়া বর্গের বিশেষত্ব

  • পিঠের চামড়ার ভিতর হাড়ের মত শক্ত পাত (osteoderms)।
  • বড় তুণ্ড, চোয়াল সজোরে বন্ধ হয় কিন্তু খোলার পেশী তত জোরালো নয়।
  • ঘাড় বিশেষ বাঁকাতে পারেনা।
  • জিভ মুখের বাইরে বার করতে পারেনা। জিভের নিচে প্রধান লবন রেচন গ্রন্থি।
  • বিশাল লেজ পাশাপাশি চ্যাপ্টা- সাঁতারের প্রধান অঙ্গ, ও লড়াইয়ের অস্ত্র। পিঠে দুইসারি কাঁটা পায়ুর কাছাকাছি এসে একটি সারিতে পরিণত হয়।
  • চার পা, হাঁসের মত লিপ্তপদ (web footed)
  • ডুব দেবার সময় কান বন্ধ করতে পারে।
  • মুখবিবর ও নাসিকাপথ আলাদা করার জন্য দ্বিতীয় তালু (টাকরা/ secondary palate)- তাই মুখে খাবার নিয়েও সহজে শ্বাস নিতে পারে।
  • একমাত্র সরীসৃপ যার চারকক্ষ হৃৎপিণ্ড (ভ্রণাবস্থায় পুরো পৃথক হবার পর অলিন্দদ্বয়ের মধ্যের দেওয়ালে আবার সামান্য ফাঁক তৈরি হয়- ফোরামেন অফ প্যানিজ্জা। জলে ডুব দেবার সময় এটি খোলা হয়- তখন রক্ত ফুসফুসে যায়না।
  • একমাত্র সরীসৃপ যার দাঁত স্তন্যপায়ীদের মত হাড়ে শেকর-গাঁথা (thecodont dentition)।
  • নিকটতম জীবন্ত আত্মীয়রা সরীসৃপ নয়, পাখী।

[সম্পাদনা] কুম্ভীরাশ্রু

কুমীর কাঁদে না। কুম্ভীরাশ্রু (crocodile tears) শব্দটি কপট কান্না অর্থে ব্যবহৃত হয়।

[সম্পাদনা] প্রবাদবিখ্যাত

  • জলে কুমীর ডাঙায় বাঘ
  • টাকার কুমীর

টেমপ্লেট:সরীসৃপ

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Grigg, Gordon and Gans, Carl (1993) Morphology And Physiology Of The Crocodylia, in Fauna of Australia Vol 2A Amphibia and Reptilia, chapter 40, pages 326-336. Australian Government Publishing Service, Canberra. PDF

[সম্পাদনা] অধিকতর পঠন

[সম্পাদনা] আরো দেখুন

Wikispecies-logo.svg
Crocodilia
সম্পর্কে উইকিপ্রজাতি তে আরো বিস্তারিত তথ্য আছে।



Wikiversity
উইকিভার্সিটিতে
কুমির বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে।

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ