পাখি
| Birds জীবাশ্মের ব্যপ্তি: Late Jurassic–Recent, 150–0 Ma |
|
|---|---|
| Scarlet Robin, Petroica boodang | |
| জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Animalia |
| পর্ব: | Chordata |
| উপপর্ব: | Vertebrata |
| শ্রেণী: | Aves Linnaeus, 1758[১] |
| Subclasses & orders | |
|
|
পাখি (ইংরেজি ভাষায়: Bird) পালক ও পাখাবিশিষ্ট প্রাণী। কিছু পতঙ্গ এবং বাদুড়ের পাখা থাকলেও কেবল পাখিদেরই পালক আছে। প্রায় সব পাখি উড়তে পারে এবং উড্ডয়নে অক্ষম পাখিগুলিও (যেমন উটপাখি, পেঙ্গুইন) উড়তে সক্ষম পূর্বপুরুষের বিবর্তনের ফসল।
মাছ, উভচর, সরিসৃপ এবং স্তন্যপায়ীদের মত পাখিরাও মেরুদণ্ডী প্রাণী। পাখিদের অনেক ধর্ম ও আচরণ অন্য সব প্রাণী থেকে একেবারে আলাদা, তবে কিছু সাদৃশ্যও আছে। স্তন্যপায়ীদের মত পাখিদের হৃৎপিণ্ডও চার কক্ষবিশিষ্ট এবং এদের রক্ত উষ্ণ। আবার সরিসৃপদের মত পাখিরা ডিম পাড়ে এবং পাখিদের ভ্রুণ মায়ের দেহের বাইরে ডিমের ভেতরে উৎপন্ন হয়। পৃথিবীতে পাখির প্রজাতি রয়েছে ৯,১৯৮ টি। বাংলাদেশে পাখির মোট প্রজাতি ৬৫০ টি বলে এশিয়াটিক সোসাইটি, ঢাকা থেকে প্রকাশিত উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষে উল্লেখ করা হয়েছে।
উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ রয়েছে, কিন্তু কোনো <references/> ট্যাগ নেই