আলু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Potato
Potatoes.jpg
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
Kingdom: Plantae
Division: Magnoliophyta
Class: Magnoliopsida
Subclass: Asteridae
Order: Solanales
Family: Solanaceae
Genus: Solanum
প্রজাতি: S. tuberosum
দ্বিপদী নাম
Solanum tuberosum
L.

আলু কন্দ (tuber) জাতীয় এক প্রকারের সবজি। এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা মহাদেশে, সেখান থেকে ১৬শ শতকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। উচ্চ পুষ্টিমান এবং সহজে ফলানো ও সংরক্ষণ করা যায় বলে এটি বিশ্বের সর্বাপেক্ষা প্রচলিত সব্জিগুলোর মধ্যে অন্যতম।

বন্য আলুর প্রজাতি উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দক্ষীনে উরুগুয়ে এবং চিলিতে পাওয়া যায়। বিভিন্ন চাষ করা এবং বন্য প্রজাতির Genetic পরীক্ষা ইঙ্গিত করে যে আলুর উত্পত্তি দক্ষিণ পেরু অঞ্চলে, Solanum brevicaule এর একটি প্রজাতি থেকে।