ফাস্ট ফুড
ফাস্ট ফুড (ইংরেজি: Fast food) বিংশ শতাব্দীতে উদ্ভাবিত একটি শব্দবন্ধ যা দিয়ে সেসকল খাবারকে বোঝানো হয়, যেগুলো খুব তাড়াতাড়ি তৈরি ও পরিবেশন করা যায়। তবে যে-সকল খাবার তৈরির সময়কাল কম তা ফাস্ট ফুড হিসেবে গণ্য হতে পারে, কিন্তু সচারচর ফাস্ট ফুড বলতে সেই খাবারগুলোকে বোঝানো হয় যা মূলত হোটেল-রেস্তোরাঁতে বিক্রি করা হয়, এবং ক্রেতা চাহিবামাত্র পরিবেশন করা হয়। ফাস্ট ফুড বলতে প্রধানত বার্গার, ফ্রাইয চিকেন ইত্যাদি কাদ্য বোঝানো হয়। ১৯৫১ সালে ইংরেজি মরিয়াম-ওয়েবস্টার অভিধানে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে fast food (ফাস্ট ফুড) শব্দটি প্রথম স্বীকৃতি লাভ করে।[১][২]
ফাস্ট ফুড যেসব দোকানে বিক্রি করা হয় সেগুলোতে সচারচর কোনো বসার স্থান থাকে না।[৩] যদিও বাংলাদেশের বেশিরভাগ ফাস্ট ফুডের দোকানে বসার স্থান রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দোকানগুলো স্বল্প পরিমাণ স্থান নিয়ে গড়ে ওঠে। ফাস্টফুড রেস্তোরাঁগুলো ফাস্ট ফুড রেস্টুরেন্ট বা কুইক সার্ভিস রেস্টুরেন্ট নামেও পরিচিত। যেসব ক্ষেত্রে কোনো একটি চেইন স্টোরের মাধ্যমে ফাস্ট ফুডেরে বিপণন পরিচালনা করা হয়, সেক্ষেত্রে ফাস্ট ফুডের মানের সমতা বজায় রাখতে একটি নির্দিষ্ট স্থান থেকে সকল শাখায় কাঁচামাল সরবরাহ করা হয়।[৪]
বিশ্বায়ন[সম্পাদনা]
২০০৬ সালে বিশ্বব্যপী ফাস্ট ফুডের বাজার আগের বছরের চেয়ে ৪.৮% বৃদ্ধি পায় এবং এর মূল্যমান হয় ১০২.৪ বিলিয়ন মার্কিন ডলার, এবং মোট লেনদেন হয় ৮০.৩ বিলিয়ন।[৫] শুধুমাত্র ভারতেই এই বৃদ্ধির পরিমাণ ছিলো ৪০%।[৬]
বিশ্বের অন্যতম বৃহৎ ফাস্ট ফুড চেইন স্টোর ম্যাকডোনাল্ডের ৬টি মহাদেশের ১২৬টি দেশে শাখা রয়েছে, এবং এ দেশগুলোতে তাদের মোট শাখার সংখ্যা ৩১,০০০-এরও বেশি।[৭] ৩১ জানুয়ারি, ১৯৯০ সালে ম্যাকডোনাল্ড রাশিয়ার মস্কোতে তাদের একটি শাখা খোলে যার প্রথম দিনে মোট বিক্রির পরিমাণ এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ। ম্যাকডোনাল্ডের সবচেয়ে বড় রেস্তোরাঁটি রয়েছে চীনের বেইজিংয়ে।
বহিঃসংযোগ[সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: ফাস্ট ফুড |
- Photos from fast food commercials vs. what is actually served - from Newsday
- QSR magazine - publication that covers the fast food industry
- The British Library - Fast Food and Snacks Industry Guide (sources of information)
- Vegan Eating Out - Vegan fast food menu options.
- Recession-Pinched Flock to KFC For Sugar-Coated Protein - What really saves more time and money… eating at a fast food joint or cooking at home?
- Russian McDonalds attempts to go green some Russians are not happy about this new theme.
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Jack In The-Box Inc. Fact Sheet"।
- ↑ Online Etymology Dictionary
- ↑ Jakle, John (1999). Fast Food: Roadside Restaurants in the Dinosaur Age. Johns Hopkins University Press. ISBN 0-8018-6920-X.; Brueggemann, Walter (1993). Texts Under Negotiation: The Bible and Postmodern Imagination. Fortress Press. আইএসবিএন 0800627369.
- ↑ Talwar, Jennifer (2003). Fast Food, Fast Track: Immigrants, Big Business, and the American Dream. Westview Press. আইএসবিএন 0813341558.
- ↑ "Research and Markets"।
- ↑ "Worldwatch Institute"।
- ↑ "The Fast Food Factory"।