পিঁয়াজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিঁয়াজ
Onions
পিঁয়াজ
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: উদ্ভিদ রাজ্য
(অবিন্যাসিত): Angiosperms
(অবিন্যাসিত): Monocots
বর্গ: Asparagales
পরিবার: Alliaceae
গণ: অ্যালিয়াম
প্রজাতি: A. cepa
দ্বিপদ নাম
অ্যালিয়াম কেপা
Allium cepa

L.

পিঁয়াজ হল অ্যালিয়াম গোত্রের সকল উদ্ভিদ। সাধারণ পিঁয়াজ বলতে অ্যালিয়াম কেপা কে বোঝায়।

[সম্পাদনা] ব্যবহার

মানবসভ্যতার ইতিহাসের আদিযুগ থেকেই পিঁয়াজের ব্যবহার শুরু হয়েছে। পৃথিবীর প্রায় সব খানের সমাজেই বিভিন্ন রান্নায় পিঁয়াজ ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে কাঁচা, জমানো, আচার, চূর্ণ, কুঁচি, ভাজা, এবং শুকনো করা পিঁয়াজ ব্যবহার করা হয়। শুধু পিঁয়াজ সাধারণত সরাসরি খাওয়া হয়না, বরং পিঁয়াজ কুঁচি বা ফালি করে কাঁচা অবস্থায় সালাদে, অথবা রান্নাতে উপকরণ হিসাবে ব্যবহার করা হয়। পিঁয়াজ বিভিন্ন রকমের হতে পারে - ঝাঁঝালো, মিষ্টি, তিতা।

পিঁয়াজকে ভিনেগার বা সিরকাতে ডুবিয়ে আচার বানানো হয়। দক্ষিণ এশিয়ার খাদ্যে পিঁয়াজ একটি মৌলিক উপকরণ, এবং প্রায় সব রান্নাতেই পিঁয়াজ ব্যবহার করা হয়।

পিঁয়াজের কোষের আকার বেশ বড় বলে বিজ্ঞান শিক্ষায় মাইক্রোস্কোপের ব্যবহার ও কোষের গড়ন শেখাতে পিঁয়াজের কোষ ব্যবহার করা হয়।[১]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Genetics Teaching Vignettes: Elementary School (html). 2004-06-15. http://genetics-education-partnership.mbt.washington.edu/class/elem.htm। সংগৃহীত হয়েছে: 2008-01-28. 
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ