শ্যাম সুন্দর মন্দির
এই নিবন্ধ অথবা অনুচ্ছেদটি সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির নিবন্ধের সাথে একত্রিত করার প্রস্তাব করা হচ্ছে। (আলোচনা করুন) |
| শ্যাম সুন্দর নবরত্ন মন্দির | |
|---|---|
| স্থানীয় নাম সোনাবাড়ীয়া মঠ | |
| ধরন | হিন্দু মন্দির প্রত্নতাত্ত্বিক নিদর্শন |
| অবস্থান | কলারোয়া উপজেলা |
| অঞ্চল | সাতক্ষীরা জেলা |
| উচ্চতা | ৬০ ফুট |
| প্রতিষ্ঠাকাল | ১৭৬৭ |
| পরিচালকবর্গ | বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর |
| মালিক | বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর |
শ্যাম সুন্দর নবরত্ন মন্দির সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া নামক স্থানে অবস্থিত বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও দর্শনীয় স্থান।[১] যা সাতক্ষীরা সদর থেকে প্রায় ২৬ কিলোমিটার ও উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে সোনাবাড়ীয়া গ্রামে অবস্থিত। স্থনীয়ভাবে একে সোনাবাড়ীয়া মঠ বা মঠবাড়ি নামেও ডাকা হয় । এই মন্দিরটি ছাড়াও এ অঞ্চলে আরও বেশকিছু প্রাচীন ধ্বংসাবশেষ পাওয়া যায়।
ইতিহাস
[সম্পাদনা]১৭৬৭ সালে জনৈক হরিরাম দাস মতান্তরে দুর্গাপ্রিয় দাস শ্যামসুন্দর মন্দির নির্মাণ করেছিলেন। শ্যাম সুন্দর মন্দিরের আশেপাশে আরও প্রায় ৯টি মন্দির ছিল বলে ধারণা করা হয়ে থাকে। জনশ্রুতি রয়েছে, এক সময় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই শ্যামসুন্দর মন্দিরে প্রায় দুই মাস অবস্থান করেন।[২]
অবকাঠামো
[সম্পাদনা]তিনতলা বিশিষ্ঠ পিরামিড অবয়বের এই মন্দিরটির উচ্চতা ৬০ ফুট। পূর্বে এই মন্দিরের পূর্ব দিকে স্থাপন করা ছিল কষ্টি পাথরের তৈরি ১২টি শিবলিঙ্গ। এছাড়াও দোতালায় ছিল স্বর্ণের তৈরি রাধা-কৃষ্ণ মূর্তি। মন্দিরটি নির্মাণ করা হয়েছে ইট ও সুড়কি ব্যবহারের মাধ্যমে। শ্যাম সুন্দর মন্দিরের পাশে আরও দুটি মন্দির রয়েছে যেগুলো দুর্গা ও শিবের পূজা করার জন্য ব্যবহার করা হত। এই তিনটি মন্দিরের সামনেই রয়েছে একটি ছোট দীঘি।
মন্দিরটির দ্বিতীয় তলার আয়তন ৩১.১ ফুট × ৩২.৯ ফুট এবং তৃতীয় তলার আয়তন ২৪.৬ ফুট × ২৩.৬ ফুট। এছাড়াও মন্দিরের নীচ তলার চারটি ভাগের ২য় ভাগের মন্ডপের পূর্ব ও পশ্চিম অংশ-এর দৈর্ঘ্য ২০.২ ফুট ও প্রস্থ ৪.৫ ফুট। তৃতীয় ভাগে রয়েছে দুটি কক্ষ।
চিত্রশালা
[সম্পাদনা]আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ bonikbarta.com। "সোনাবাড়িয়ায় শ্যামসুন্দর মঠ মন্দির"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ নিউজ, সময়। "৪০০ বছরের 'শ্যাম সুন্দর মন্দির'র সংস্কার দাবি | বাংলাদেশ"। Somoy News। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৬।

