বিষয়বস্তুতে চলুন

শেখ রেহানা

পরীক্ষিত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেখ রেহানা
২০২৪ সালে রেহানা
জন্ম (1955-09-13) ১৩ সেপ্টেম্বর ১৯৫৫ (বয়স ৭০)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী, যুক্তরাজ্য
পেশাগৃহিণী
পরিচিতির কারণশেখ মুজিবুর রহমানের কন্যা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীশফিক আহমেদ সিদ্দিক
সন্তানটিউলিপ সিদ্দিক
রাদওয়ান মুজিব সিদ্দিক ববি
আজমিনা সিদ্দিক রূপন্তি
অপরাধের তথ্য
অপরাধীর অবস্থাপলাতক
অপরাধের অভিযোগদুর্নীতি
দণ্ড৭ বছর জেল

শেখ রেহানা (জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৯৫৫)[] হলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠা কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র বোন।[]

জন্ম ও কৈশোর

[সম্পাদনা]

১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকার মিটফোর্ড হাসপাতালে জন্মগ্রহণ করেন। তিনি শাহীন স্কুল থেকে মেট্রিক পরীক্ষা পাস করেন।[] মেট্রিক পরীক্ষার মেধাতালিকায় নারী পরীক্ষার্থীদের মধ্যে অষ্টম স্থান অধিকার করেন তিনি। পরবর্তীতে বাংলাদেশে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া হয়নি তার।[]

পঁচাত্তর পরবর্তীকালে

[সম্পাদনা]

১৫ আগস্ট ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান ও তার পরিবার নিহত হয়।[] তখন তিনি বড় বোন শেখ হাসিনাকে সাথে নিয়ে জার্মানি পরিদর্শনে গিয়েছিলেন। এই ঘটনার পর তিনি যুক্তরাজ্যে 'রাজনৈতিক আশ্রয়' প্রার্থনা করেন। ব্রিটিশ সরকার তার প্রার্থনা মঞ্জুর করেন ও সেখানেই অদ্যাবধি অবস্থান করছেন শেখ রেহানা। মাঝে মাঝে বাংলাদেশে কিছুদিনের জন্য অবস্থান করেন।[][]

দুর্নীতি

[সম্পাদনা]

২০২৫ সালের ডিসেম্বরে, পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় তাকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।[][]

সরকারী বাড়ি বরাদ্দ ও নিরাপত্তা

[সম্পাদনা]

২০০১ সালে তৎকালীন শেখ হাসিনা সরকার কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা শেখ রেহানাকে ঢাকার ধানমন্ডির ৬ নম্বর রোডের ২১ নম্বর বাড়ীটি সরকারীভাবে বরাদ্দ দেয়া হয় এবং তিনি তা নগদ মূল্যে ক্রয় করেন।[১০] পরবর্তীতে ২০০৫ সালে খালেদা জিয়া'র নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার তার বাড়ীর অধিকার কেড়ে নিয়ে সেখানে ধানমন্ডি থানা হিসেবে ব্যবহারের অনুমতি প্রদান করেন। ফলে বাড়ীর অধিকার ফিরে পাবার জন্যে ২০০৬ সালের ২৪ জানুয়ারি আইনি লড়াইয়ে নামেন তিনি। এরপর তিনি আর রিট পরিচালনা করতে চান না বা বাড়ী ফেরত পেতে চান না বলে ৮ আগস্ট, ২০১১ তারিখের আরেক আবেদনে উল্লেখ করেন।[১১]

২০১৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে ১০০১ টাকা টোকেন মূল্যে হাইকোর্টের আদেশে গুলশানে একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয় যা তার পূর্বের বরাদ্দের বৈধতা বহাল রাখে।[১২] ১৯৭৫ সালে শেখ মুজিব পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের সহিংস ইতিহাসের প্রেক্ষিতে এবং পরবর্তীতে শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা, যা মোট ১৯ বার হয়েছিল, এরফলে বিশেষ নিরাপত্তা বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সরকার আজীবন বঙ্গবান্ধু পরিবারের সুরক্ষা প্রদান করবে এজন্য ২০২১ সালে সংসদে আইন পাস করা হয়।[১৩][১৪] ২৯ আগস্ট ২০২৪ তারিখে এই আইনটি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।[১৫][১৬] অতঃপর ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এই আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করা হয়।[১৭][১৮]

তত্ত্বাবধায়ক সরকারের আমলে

[সম্পাদনা]

২০০৭-২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দীন আহমদের জরুরী অবস্থা চলাকালে শেখ হাসিনা গৃহবন্দী হন।[১৯] ঐ সময় শেখ রেহানা তার সহোদরা বড় বোন শেখ হাসিনা'র পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে হাল ধরেন। ২০০৮ সালের বাংলাদেশের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হন। তারপর শেখ রেহানা বাংলাদেশ ত্যাগ করেন এবং তার বোনকে রাষ্ট্রীয় দায়িত্বে সহযোগিতা করে থাকেন।[২০]

পারিবারিক জীবন

[সম্পাদনা]

ব্যক্তিগতভাবে এখনো কর্মজীবী হিসেবে জীবন কাটান শেখ রেহানা।[২১] শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিন সন্তানের জননী তিনি। ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। দুই কন্যা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক।[২২] তন্মধ্যে, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে ২০২৪ সাল থেকে[২৩] ১৪ জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত ট্রেজারির অর্থনৈতিক সেক্রেটারি এবং সিটি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।[২৪][২৫]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sheikh Rehana's 60th birthday today"দৈনিক ইত্তেফাক (মার্কিন ইংরেজি ভাষায়)। ৪ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭
  2. "শেখ রেহানাকে নিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা"বাংলা ট্রিবিউন। ১০ মে ২০২৪।
  3. "Ex-Shaheens introduce Sheikh Kamal Memorial Scholarship"www.theindependentbd.com (ইংরেজি ভাষায়)। ২০ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৪
  4. "শেখ রেহানা, এক নিভৃতচারী মহীয়সী"Sarabangla। ১৩ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২২
  5. Times, William Borders Special to The New York (১৫ আগস্ট ১৯৭৫)। "Mu jib Reported Overthrown and Killed In a Coup by the Bangladesh Military"The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)।
  6. "আন্তর্জাতিক পরিসরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড: বিচারের প্রথম ডাকটি ছিল শেখ রেহানার"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৪ অগাস্ট ২০২১। {{সংবাদ উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  7. "Sheikh Rehana's 1979 speech was 1st global call for justice against Bangabandhu killers"ডেইলি সান (ইংরেজি ভাষায়)। ১৩ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৪
  8. "টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড"প্রথম আলো। ১ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬
  9. "টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা ও শেখ রেহানাকে সাজা দেওয়ার যে কারণ বলেছে আদালত"BBC News বাংলা। ১ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬
  10. Liton, Shakhawat (৯ মে ২০১৪)। "Legally right, morally not"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)।
  11. "বাড়ির অধিকার ছাড়লেন শেখ রেহানা"বাড়ির অধিকার ছাড়লেন শেখ রেহানা
  12. "Rehana likely to get a house in Gulshan"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ৭ মে ২০১৪।
  13. "বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা পাবেন এসএসএফের নিরাপত্তা: সংসদে বিল"ইত্তেফাক। ৩ সেপ্টেম্বর ২০২১।
  14. "সংসদে বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) বিলসহ ২টি বিল পাস"বাংলাদেশ সংবাদ সংস্থা। ১৬ নভেম্বর ২০২১।
  15. "বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৯ অগাস্ট ২০২৪। {{সংবাদ উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  16. "বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা অধ্যাদেশ বাতিলের খসড়ার চূড়ান্ত অনুমোদন"দৈনিক ইনকিলাব। ২৯ আগস্ট ২০২৪।
  17. "বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল, অধ্যাদেশ জারি"বাংলাদেশ প্রতিদিন। ৯ সেপ্টেম্বর ২০২৪।
  18. "বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করে অধ্যাদেশ জারি"দৈনিক ইনকিলাব। ৯ সেপ্টেম্বর ২০২৪। ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  19. "BD SC gives green light for Hasina trial"ডন (পত্রিকা) (ইংরেজি ভাষায়)। ২৫ জানুয়ারি ২০০৮।
  20. "আমি ও রেহানা জনগণের স্বার্থে আমাদের সব সম্পত্তি ট্রাস্টে দান করেছি: প্রধানমন্ত্রী"দ্য ডেইলি স্টার Bangla। ৩ এপ্রিল ২০২৪।
  21. দৈনিক জনকণ্ঠের প্রতিবেদনঃ শেখ রেহানার আবেদন কতটা গ্রহণযোগ্য হবে[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  22. "দাদি হলেন শেখ রেহানা | আমি নির্ভিক, আমি কথা বলবই, দেশের কথা …"। ২০ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১১
  23. "যুক্তরাজ্যের 'সিটি মিনিস্টার' হলেন টিউলিপ সিদ্দিক"দ্য ডেইলি স্টার। ৯ জুলাই ২০২৪।
  24. "পদত্যাগ করেছেন টিউলিপ"প্রথম আলো। ১৪ জানুয়ারি ২০২৫।
  25. "সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করলেন টিউলিপ"দ্য ডেইলি স্টার। ১৪ জানুয়ারি ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • উইকিমিডিয়া কমন্সে শেখ রেহানা সম্পর্কিত মিডিয়া দেখুন।