বিষয়বস্তুতে চলুন

শেখ ফজলুল করিম সেলিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেখ ফজলুল করিম সেলিম
২০১৬ সালে সেলিম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
কাজের মেয়াদ
২৮ ডিসেম্বর ১৯৯৯  ১৫ জুলাই ২০০১
ফরিদপুর-১০ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৫ মার্চ ১৯৮০  ১২ ফেব্রুয়ারি ১৯৮২
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬  ৩ মার্চ ১৯৮৮
পূর্বসূরীআসন শুরু
উত্তরসূরীফরিদ আহমেদ
কাজের মেয়াদ
২৭ ফেব্রুয়ারি ১৯৯১  ৬ আগস্ট ২০২৪[]
পূর্বসূরীফরিদ আহমেদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম২ ফেব্রুয়ারি ১৯৪৭
গোপালগঞ্জ
দাম্পত্য সঙ্গীফাতেমা সেলিম
সন্তান৩ (২ পুত্র, ১ কন্যা) শেখ ফজলে ফাহিম,শেখ নাইম ও শেখ আমিনা সুলতানা সনিয়া
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
সেন্ট জোসেফ্‌স উচ্চ বিদ্যালয়

শেখ ফজলুল করিম সেলিম (জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৪৭) বাংলাদেশের একজন রাজনীতিবিদগোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভার সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সভাপতি ও বিলুপ্ত ফরিদপুর-১০ আসনের সাবেক সংসদ সদস্য। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

১৯৪৯ সালের ২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ নুরুল হক। তিনি খুলনার সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এসএসসি ও ঢাকার টেকনিক্যাল কলেজ থেকে ১৯৬৫ সালে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সাথে বিএসসি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১ সাথে ডিপ্লোমা ইন স্ট্যাটিসটিক্স ডিগ্রি লাভ করেন।

সেলিম বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি এর ছোটভাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মামাতো বোন। তিনি শেখ ফজলে নূর তাপসের আপন চাচা।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

শেখ ফজলুল করিম সেলিম বাংলাদেশ আওয়ামীলীগের স্থায়ী কমিটির সদস্য। মোল্লা জালাল উদ্দীন আহমেদের মৃত্যুর পর ৫ মার্চ ১৯৮০ সালের তৎকালীন ফরিদপুর-১০ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।[]

তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ১৫ দলের প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[][]

তিনি শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় ২৮ ডিসেম্বর ১৯৯৯ সাল থেকে ১৫ জুলাই ২০০১ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[][১০][১১]

তিনি ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মাধ্যমে জাতীয় সংসদ বিলুপ্তের মাধ্যমে সংসদ সদস্য পদ হারান।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 রিপোর্ট, স্টার অনলাইন (৬ আগস্ট ২০২৪)। "জাতীয় সংসদ বিলুপ্ত"দ্য ডেইলি স্টার Bangla। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৪
  2. 1 2 "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির"দৈনিক কালের কণ্ঠ। ৬ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৪
  3. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  4. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  5. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  6. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  7. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  8. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৭ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০
  9. "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৬ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৩
  10. "১১তম সংসদের সদস্যবৃন্দ"জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ১৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯
  11. "গোপালগঞ্জ সদরের আশার আলো শেখ ফজলুল করিম সেলিম"আজকের অগ্রবাণী। ২১ জুলাই ২০১৭। ২৪ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৮