বিষয়বস্তুতে চলুন

ভিকারুননিসা বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভিকারুননিসা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল। প্রখ্যাত অস্ট্রীয় পাকিস্তানি সমাজকর্মী ভিকার উন নিসা নূন-এর নামে বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়। বিশ্ববিদ্যালয়টি ২০০১ সালে প্রতিষ্ঠা করা হয়। এই বিশ্ববিদ্যালয়টি এখন বন্ধ আছে ও কোনও কার্যক্রম পরিচালনা করছে না।[]

২০০১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এর তিনটি বিভাগে ১৩৩ জন শিক্ষার্থী ভর্তি হয়। তবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের জমি ও তহবিল হস্তান্তরে অনিয়মের অভিযোগ এনে তিন সেমিস্টারের পর বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দেয়।[]

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য এবং ব্যবসায়ী এইচ বি এম ইকবাল ভিকারুননিসা বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশনের চেয়ারম্যান। ২০০২ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তার বিরুদ্ধে প্রতিষ্ঠান স্থাপনের সময় অনিয়ম করার অভিযোগ আনে।[] ২০০৩ সালে, সুপ্রিম কোর্ট বিশ্ববিদ্যালয়ে পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Iqbal denies land, fund transfer anomalies"। দ্য ডেইলি স্টার। ১৯ নভেম্বর ২০০২। ২০ জানুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০০৬
  2. UNB (১৪ জানুয়ারি ২০০৩)। "SC stays HC order on Viqarunnisa"। দ্য ডেইলি স্টার। ২০ জানুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০০৬