বিষয়বস্তুতে চলুন

পাশাই ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাশাই
দেশোদ্ভবআফগানিস্তান
জাতিপাশাই জাতি
মাতৃভাষী
(২০০০-২০১১ অনুযায়ী ৪,০০,০০০)[]
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩বিভিন্ন প্রকার:
aee  উত্তরপূর্ব
glh  উত্তরপশ্চিম
psi  দক্ষিণপূর্ব
psh  দক্ষিণপশ্চিম
গ্লোটোলগpash1270[]
লিঙ্গুয়াস্ফেরা59-AAA-a
আফগানিস্তানের ভাষা মানচিত্র। সবুজ রঙ পশাই ভাষা দেখায়

পাশাই উত্তরপূর্ব আফগানিস্তানের কপিসা, লাঘমান, নুরিস্তান, কুনার, এবং নঙ্গারহার প্রদেশগুলির বিভিন্ন অংশে বাসবাসকারী পাশাই জাতির দ্বারা ব্যবহৃত একটি ভাষা। এটি ইন্দো-আর্য ভাষাগোষ্ঠির দার্দীয় ভাষাসমূহের অন্তর্গত একটি ভাষা।[] এই ভাষার বেশিরভাগ বক্তাই দ্বিভাষিক এবং এই ভাষার সাথে পশতু ভাষাও ব্যবহার করে থাকেন। এই ভাষাভাষিদের মধ্যে স্বাক্ষরতার হার ২৫%।

নামকরণ

[সম্পাদনা]

উনবিংশ শতাব্দীর ভাষাবিজ্ঞানি জর্জ আব্রাহাম গ্রিয়ার্সনের মতে "পাশাই" শব্দটি "পৈশাচী" শব্দের অপভ্রংশ।[] তবে হেনরি ওয়াল্টার বেলিউয়ের মতে শব্দটি "পাদশাহী" শব্দের গুণবাচক বহুবচনীয় রূপ।[]

উপভাষা বা প্রকার

[সম্পাদনা]

এই ভাষার চারটি উপভাষা আছে যার মধ্যে আভিধানিক মিল হলো ৩০%:[]
উত্তরপূর্ব: আরেট, চালাস বা চিলাস, কান্ডাক, কোরাঙ্গাল, কুর্দার উপভাষা
উত্তরপশ্চিম: আলাসাই, বোলাঘাইন, গুলবাহার, কোহনাদেহ, লৌরোবান, নাজিল, নাঙ্গারাচ, পাচাগান, পান্ডাউ, পারাজঘান, পাশাগার, সাঞ্জান, শামাকোট, শুতুল, উজবিন, বাডাউ উপভাষা
দক্ষিণপূর্ব: দামেঞ্চ, লাঘমানি, সুম, এবংগ উচ্চ এবং নিম্ন দরাই নূর উপভাষা
দক্ষিণপশ্চিম: ইশপি, ইসকেন, তাগাউ উপভাষা

লিখন পদ্ধতি

[সম্পাদনা]

২০০৩-এর আগে অবধি এই ভাষার কোন লিখিত রূপ ছিল না।[] তবে ২০০৩ সালে এই ভাষাকে লেখার জন্য আরবি লিপি ভিত্তিক একটি বর্ণমালা তৈরি করা হয়: []

آ ا ء أ ؤ ئ ب پ ت ث ج
چ ح خ د ذ ر ز ژ س ش ص
ض ط ظ ع غ ف ق ک ك گ ل
م ن و ه ۃ ھ ى ي

শব্দভান্ডার

[সম্পাদনা]

নিচে কিছু পাশাই শব্দের উদাহরণ দেওয়া হলো:[]

পাশাই (নাস্তালিক)পাশাই (বাংলা)বাংলা অর্থ
پنجییপনজয়পুরুষ
ضعیفজাইফমহিলা/স্ত্রী
تاتییতাতয়বাবা
آیআইমা
لایاলায়াভাই
سایاসায়াবোন
غوڈا / گهوڈاঘোড্ডাঘোড়া
گاগাগরু
ماچھমাচহমাছ
بکٹاবকুট্টাবড়ো
چونٹاচোটাছোট
دارদারকাঠ
انگارঅঙ্গারআগুন
چالচালচুল
انچঅঞ্চচোখ
ناسٹনাস্তনাক
کوچকুচপেট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 এথ্‌নোলগে উত্তরপূর্ব (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে উত্তরপশ্চিম (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে দক্ষিণপূর্ব (১৮তম সংস্করণ, ২০১৫)
    এথ্‌নোলগে দক্ষিণপশ্চিম (১৮তম সংস্করণ, ২০১৫)
  2. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Pashayi"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
  3. মাসিকা, কলিন পি. (১৯৯১)। দ্য ইন্ডো-আরিয়ান ল্যাঙ্গুয়েজেস (ইংরেজি ভাষায়)। কেম্ব্রিজ: কেম্ব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃ. ৪৪০।
  4. গ্রিয়ার্সন, জর্জ আব্রাহাম। "লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া" (ইংরেজি ভাষায়)। (২)। কোলকাতা: সুপারিন্টেন্ডেন্ট অফ গভার্নমেন্ট প্রিন্টিং। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৮The word Pashai is probably a corruption of the word Pisacha {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  5. বেলিউ, হেনরি ওয়াল্টার (১৮৯১)। অ্যান ইনকোয়ারি ইনটু দি এথনোগ্রাফি অফ আফগানিস্তান (ইংরেজি ভাষায়)। ওকিঙ, লন্ডন: দি ওরিয়েন্টাল ইউনিভার্সিটি ইনস্টিটিউট। পৃ. ১৪৩। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৮ {{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে: |1= (সাহায্য)
  6. ইউন, জু-হুঙ (২০০৩)। "পাশাই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট প্রোজেক্ট: প্রোমোটিঙ পাশাই ল্যাঙ্গুয়েজ, লিটারেসি অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৮ {{সাময়িকী উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |সম্মেলন= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  7. কম্পিউটার লোকেল রিকোয়ারমেন্টস ফর আফগানিস্তান (ইংরেজি)
  8. র‍্যাভার্টি, ক্যপ্টেন এইচ. জি (১৮৬৪)। "অন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সি-আ-পোশ, উইথ আ শর্ট লিস্ট অফ ওয়ার্ডস"জার্নাল অফ দি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল (ইংরেজি ভাষায়)। ৩৩: ২৬৭–২৭৮। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৮