বিষয়বস্তুতে চলুন

ডোগরি ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডোগরি
डोगरी ڈوگرى ḍogrī
দেশোদ্ভবভারত, পাকিস্তান
অঞ্চলজম্মু, কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব
মাতৃভাষী
২০ লক্ষ
দেবনাগরি, ডোগরি, পারসিক-আরবি লিপি
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-২doi
আইএসও ৬৩৯-৩বিভিন্ন প্রকার:
doi  ডোগরি (সাধারণ)
dgo  ডোগরি (বিশেষ)
xnr  কাংরিi

ডোগরি ভাষা (স্থানীয় বানানে डोगरी বা ڈوگرى) একটি ইন্দো-আর্য ভাষা। প্রায় ২০ লক্ষ লোক[] ভারতপাকিস্তান এর, বিশেষত জম্মু ও কাশ্মীরের জম্মু অঞ্চলে এবং উত্তর পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও কাশ্মীরের অন্যান্য এলাকায়[] এই ভাষাতে কথা বলে। ডোগরিভাষী লোকদের ডোগরা ডাকা হয়, আর ডোগরিভাষী অঞ্চলকে বলা হয় ডুগ্‌গার।[]

ডোগরি ইন্দো-আর্য ভাষাসমূহের পশ্চিম পাহাড়ী দলের একটি ভাষা। [] পাকিস্তানে ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে এটিকে পাহাড়ী ভাষা (पहाड़ी বা پھاڑی) নামেও ডাকা হয়। ডোগরি একটি সুরপ্রধান ভাষা, যা ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহের মধ্যে একটি ব্যতিক্রম।[]। পাঞ্জাবি ও পশ্চিম পাহাড়ি ভাষাগুলিও সুরপ্রধান।

ডোগরি আদিতে টাকরী লিপিতে লেখা হত।[] টাকরী লিপির সাথে কাশ্মীরি ভাষা লিখতে ব্যবহৃত শারদা লিপিপাঞ্জাবি ভাষা লিখতে ব্যবহৃত গুরুমুখী লিপির মিল ছিল। [] বর্তমানে এটি দেবনাগরী লিপিতে কিংবা উর্দু লিপিতে (পাকিস্তানে ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে) লেখা হয়।

আরও পড়ুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sharma, Sita Ram (১৯৯২)। Encyclopaedia of Teaching Languages in India, v. 20। Anmol Publications। পৃ. ৬।
  2. Billawaria, Anita K. (১৯৭৮)। History and Culture of Himalayan States, v.4। Light & Life Publishers।
  3. Narain, Lakshmi (১৯৬৫)। An Introduction to Dogri Folk Literature and Pahari Art। Jammu and Kashmir Academy of Art, Culture and Languages।
  4. 1 2 3 Masica, Colin P. (১৯৯৩)। The Indo-Aryan Languages। Cambridge University Press। আইএসবিএন ০৫২১২৯৯৪৪৬
  5. Ghai, Ved Kumari (১৯৯১)। Studies in Phonetics and Phonology: With Special Reference to Dogri। Ariana Publishing House। আইএসবিএন ৮১৮৫৩৪৭২০৪non-Dogri speakers, also trained phoneticians, tend to hear the difference as one of length only, perceiving the second syllable as stressed