রামু উপজেলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| রামু উপজেলা | |
| বিভাগ - জেলা |
চট্টগ্রাম বিভাগ - কক্সবাজার জেলা |
| স্থানাঙ্ক | |
| আয়তন | 391.71 km² |
| সময় স্থান | বিএসটি (UTC+6) |
| জনসংখ্যা (১৯৯১) - ঘনত্ব |
167480 - 428/কিমি² |
| মানচিত্র সংযোগ: Official Map of Ramu | |
রামু উপজেলা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত।
সূচিপত্র |
[সম্পাদনা] বর্তমান ভৌগলিক অবস্থা
কক্সবাজার হতে রামু ২৫ কিলোমিতার পুর্বে অবস্থিত। ২১ ডিগ্রী - ১৭' উত্তর অক্ষাংশ হতে ২১ ডিগ্রী ৩৬' উত্তর অক্ষাংশ এবং ৯০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯২ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংসের মধ্যে তার অবস্থান। রামুর উত্তরে চকরিয়া ও কক্সবাজার সদর , দক্ষিণে উখিয়া ও পূর্বে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি। [১]
[সম্পাদনা] প্রশাসনিক এলাকাসমূহ
রামু উপজেলায় ১১ টি ইউনিয়ন আছে ।ইউনিয়ন গুলো হলঃ চাকমারকুল, ফতেখাঁরকুল, গর্জনিয়া, ঈদগড়, জোয়ারিয়া নালা, কচ্ছপিয়া, খুনিয়াপলং, কাউয়ারখোপ, রাজারকুল, দক্ষিণ মিঠাছড়ি, রশীদ নগর
[সম্পাদনা] দর্শনীয় স্থানসমূহ
- রামকোট বনাশ্রম বৌদ্ধ বিহার
- চৌমুহনী স্টেশন ৩ কিলোমিটার দক্ষিণে , রাজারকুল এলাকায় পাহাড়চুড়ায় এই মন্দিরটি অবস্থিত। প্রায় আড়াই হাজার বছর আগে ৩০৮ খ্রীষ্ট পূর্বে সম্রাট অশোক এটি নির্মাণ করেন। এর অভ্যন্তরে ২ টি বড় বুদ্ধ মুর্তি আছে। একটিতে গৌতম বুদ্ধ এর বক্ষাস্থি স্থাপিত হয়েছে। [২]
- জগজ্জোতি চিল্ড্রেনস হোম
- রামকোট বনাশ্রম বৌদ্ধমন্দিরের ঠিক নীচে এই মন্দিরটি অবস্থিত। ১৯৯৪ সালে ইতালির নাগরিক ফাদার পিয়াট্রো লুইজি এটি প্রতিষ্ঠা করেন।[৩]
- রামকোট তীর্থধাম
- নারকেল বাগান
- রামু মরিচ্যা সড়ক ধরে দক্ষিনে আধা কিলোমিটার এর মধ্যে এর অবস্থান। ১৯৮১-১৯৮২ সালের দিকে এই বাগানের কাজ শুরু হয়। তবে বাগানটি এখন মৃতপ্রায়।
- লামারপাড়া ক্যাং
- ১৮০০ সালে তৎকালীন রাখাইন জমিদার উথোয়েন অংক্য রাখাইন এটি প্রতিষ্ঠা করেন।
- চেরাংঘাটা বড় ক্যাং
- মেরুংলোয়া কেন্দ্রীয় সীমা বিহার
- রাবার বাগান
- হিমছড়ি
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ রামুর ইতিহাস - আবুল কাসেম , পাতা- ১৫
- ↑ কক্সবাজার জেলা তথ্য বাতায়ন www.dccoxsbazar.gov.bd
- ↑ , বৌদ্ধ পুরাকীর্তির শহর রামু, আলোকিত চট্টগ্রাম - দৈনিক প্রথম আলো ২৫ নভেম্বর ২০১০
| কক্সবাজার জেলা | |
|---|---|
| উপজেলা/থানাঃ উখিয়া | কক্সবাজার সদর | কুতুবদিয়া | চকোরিয়া | টেকনাফ | মহেশখালী | রামু |