বোয়ালখালী উপজেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্থানাঙ্ক: 22.3778° N 91.9208° E

বোয়ালখালী উপজেলা
BD Districts LOC bn.svg
Red pog.svg
বোয়ালখালী
বিভাগ
 - জেলা
চট্টগ্রাম বিভাগ
 - চট্টগ্রাম জেলা
স্থানাঙ্ক 22.3778° N 91.9208° E
আয়তন 137.53 km²
সময় স্থান বিএসটি (UTC+6)
জনসংখ্যা (1991)
 - ঘনত্ব
195607
 - 1422/কিমি²
মানচিত্র সংযোগ: Official Map of Boalkhali

বোয়ালখালী বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা

পরিচ্ছেদসমূহ

অবস্থান[সম্পাদনা]

চট্টগ্রাম জেলার ২০টি উপজেলার মধ্যে একটি হচ্ছে বোয়ালখালী। নদী, পাহাড়, খালবিল আর সমতল ভূমির বহুমাত্রিক ধারার এক বিশাল বিস্তীর্ণ জনপদ বোয়ালখালী উপজেলা। এই উপজেলার পশ্চিমে কর্ণফুলী নদী (চান্দগাঁও থানা), পূর্বে রাঙ্গুনিয়া ‌উপজেলা ও বান্দরবান পার্বত্য জেলা, উত্তরে কর্ণফুলী নদী, রাউজানরাঙ্গুনিয়া উপজেলা, দক্ষিণে পটিয়া উপজেলা

ইতিহাস[সম্পাদনা]

ব্রিটিশ শাসনামলে ১৯১০ সালের ২৯ আগস্ট বোয়ালখালি থানা প্রতিষ্ঠিত হয়। বিখ্যাত দরবেশ ও ইসলাম প্রচারক হযরত বোয়ালি কালান্দর শাহ'র নামে এই থানার নাম হয়েছে বলে ধারণা করা হয়। বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম শহরের সংযোগ সেতু কালুরঘাট ব্রিজের নাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার সাথে অতপ্রোতভাবে জড়িত। বোয়ালখালী উপজেলার একেবারে পূর্ব সীমান্তে কানুনগোপাড়া গ্রামের এক মনোরম প্রাকৃতিক পরিবেশে এলাকার বিখ্যাত দত্ত পরিবার কর্তৃক ১৯৩৯ সালে প্রায় ১৯.৩৪ একরের এক বিরাট বিস্তীর্ণ ভূমির উপর প্রতিষ্ঠিত স্যার আশুতোষ কলেজ। সেটি ১৯৮৬ সালে সরকারীকরণ করা হয়।

ইউনিয়ন সমূহ[সম্পাদনা]

বোয়ালখালী উপজেলায় মোট ১০টি ইউনিয়ন রয়েছে।

  • কধুরখীল
  • পশ্চিম গোমদন্ডী
  • পূর্ব গোমদন্ডী
  • শাকপুরা
  • শরোয়াতলী
  • পোপাদিয়া
  • চরনদ্বীপ
  • খরনদ্বীপ
  • আমুচিয়া
  • আহল্লা করলডেঙ্গা।

উল্লেখ যোগ্য কয়েকটি গ্রাম[সম্পাদনা]

  • জৈষ্টপুরা
  • আকুবদন্ডী
  • ছৈয়দ নগর
  • ছৈয়দপুর
  • ইমাম নগর
  • ছনদন্ডী
  • বেঙ্গুরা
  • খিতাপচর
  • কধুরখিল
  • শ্রীপুর
  • হোরারবাগ
  • করলডেঙ্গা

শিক্ষা[সম্পাদনা]

শিক্ষার হারঃ ৬৯.৪০% (পুরুষ - ৭৩.৪৩%, মহিলা - ৬৫.৬৪%)। নিরক্ষর: ১৪,৭০৫ জন (পুরুষ - ৩,৯৩৪ জন মহিলা - ৯,৭৭১ জন)

  1. প্রাথমিক বিদ্যালয়: ১০৪ টি
  2. উচ্চ বিদ্যালয়: ২৯ টি
  3. মহাবিদ্যালয়: ০৪ টি
  4. সিনিয়র মাদ্রাসা: ০৭ টি
  5. দাখিল মাদ্রাসা: ০৬ টি
  6. এবতেদায়ী মাদ্রাসা: ০৫ টি
  7. কিন্ডার গার্টেন: ১৮ টি

বোয়ালখালী উপজেলার বিখ্যাত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান[সম্পাদনা]

  1. কানুনগোপারা ডঃ বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়
  2. কধুরখীল উচ্চ বিদ্যালয়
  3. জৈষ্টপুরা রমণী মোহন উচ্চ বিদ্যালয়
  4. কধুরখীল মুসলিম হাই স্কুল
  5. পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়
  6. পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়
  7. চরণদ্বীপ ইউসি উচ্চ বিদ্যালয়
  8. খরণদ্বীপ উচ্চ বিদ্যালয়
  9. শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়
  10. বেঙ্গুরা কে,বি,কে, আর র্গালস স্কুল
  11. গোমদন্ডী পাইলট স্কুল
  12. ইকবাল পার্ক র্গাল স্কুল।
  13. ছৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
  14. পি,সি,সেন হাই স্কুল
  15. শরোয়াতলী নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়
  16. শাকপুরা সিনিয়ার মাদ্রাসা
  17. বেঙ্গুরা সিনিয়ার মাদ্রাসা
  18. গোমন্ডী সিনিয়ার মাদ্রাসা
  19. চরণদ্বীপ সিনিয়ার মাদ্রাসা
  20. কধুরখীল সিনিয়ার মাদ্রাসা
  21. <আল কোরআন একাডেমী
  22. জৈষ্টপুরা ইসলামিয়া হামিদিয়া সিনিয়ার মাদ্রাসা

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

আয়তন: ১৩৭.২৭ বর্গ কিলোমিটার, লোকসংখ্যাঃ পুরুষ - ১,২১,৯৪৭ জন, মহিলা - ১,১৩,৫৩৬ জন, মোট - ২,৩৫,৪৮৩ জন

অর্থনীতি[সম্পাদনা]

এখানকার বেশ কয়েকটি পাহাড় ও পাহাড়ী ঢালুতে বেসরকারী পর্যায়ে গড়ে তোলা হয়েছে বিশাল বিশাল রাবার বাগান, যেখান হতে প্রতিদিন শত শত লিটার উন্নতমানের কাঁচা রাবার উৎপাদন হচ্ছে। পাশাপাশি আরো কিছু কিছু পাহাড়ে বনায়ন শুরু করা হয়েছে। শুরু হয়েছে বিচ্ছির্ন্ন ভাবে শাক সবজির কিছু কিছু বাগানও। এতে চাষ হচ্ছে লেবু, পেয়ারা, তরমুজ, ঝিঙ্গা, করলা, ফলনও হচ্ছে প্রচুর। এখানকার উৎপাদিত এসব সবজি জেলার অন্যান্য এলাকার অধিকাংশ লোকের চাহিদা মেটাচ্ছে।

  1. কৃষি সমবায় সমিতি: ৭৮ টি
  2. বিত্তহীন সমবায় সমিতি: ৯৩ টি
  3. মৎস্যজীবি সমবায় সমিতি: ০১ টি
  4. ইউনিয়ন বহুমূখী সমিতি: ০৪ টি
  5. আরবান বহুমূখী সমিতি: ০৪ টি

দর্শনীয় স্থান[সম্পাদনা]

১৩৭.৫৩ বর্গ কিলোমিটার আয়তনের এ উপজেলার ৩৬.৭৮ বর্গ কিলোমিটারের বিশাল এলাকা জুড়ে রয়েছে করলডেঙ্গা ও জ্যৈষ্ঠপুরা পাহাড়ী বনাঞ্চল। পাহাড়ী বনাঞ্চলের পাদদেশে অবস্থিত বিখ্যাত দরবেশ হযরত বো-আলী কালন্দর শাহের মাজারের অনতিদূরে পাহাড়ের সর্বোচ্চ চুড়ায় রয়েছে চন্ডীর উদ্ভবস্থান বলে খ্যাত মেধস মুনীর আশ্রম। এ আশ্রম থেকেই সর্বপ্রথম তৎকালীন ভারতীয় উপ-মহাদেশ সহ সারা বিশ্বে দূর্গা পূজার প্রচলন হয়েছে বলে কিংবদন্তী রয়েছে। এখানে দূর্গাপুজার উদ্বোধন উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে দূর দূরান্তের হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে। [১]এছাড়াও রয়েছে হযরত বো-আলী কালন্দর শাহের মাজার।

কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]

  • কল্পনা দত্ত (১৯১৩-১৯৯৫) - জন্ম. শ্রীপুর গ্রাম, বিপ্লবী নেত্রী।
  • বিনোদবিহারী চৌধুরী (১৯১১-২০১৩) - উত্তর ভূর্ষি, বিপ্লবী নেতা।
  • অমরেন্দ্রলাল নন্দী (? - ১৯৩০) - জন্ম. ডেঙ্গাপাড়া, সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য। চট্টগ্রাম শহরে পুলিসের সাথে সম্মুখ সংর্ঘষে শহীদ হন।
  • রমেশচন্দ্র শীল (১৮৭৭-১৯৬৭) - জন্ম. গোমদন্ডী গ্রাম, কবিয়াল (একুশে পদকপ্রাপ্ত)।
  • অতুলচন্দ্র দত্ত (১৮৭৫-১৯৬৫) - জন্ম. খরনদ্বীপ গ্রাম, সাহিত্যিক।
  • আশুতোষ চৌধুরী (১৮৮৮-১৯৪৪) - জন্ম. কদুরখিল গ্রাম, লোকগীতির সংগ্রাহক ও কবি।
  • কমর আলী (?-?) - জন্ম. করলডেঙ্গা গ্রাম, সঙ্গীতজ্ঞ ও কবি।
  • কালিকারঞ্জন কানুনগো (১৮৯৫-১৯৭২) - জন্ম. কানুনগোপাড়া, শিক্ষাবিদ ও ঐতিহাসিক।
  • নুরুল ইসলাম (১৯২৭-১৯৮৪) - জন্ম. গোমদন্ডী গ্রাম, সাংবাদিক।
  • বিনোদবিহারী দত্ত (১৮৯২-১৯৭৬) - জন্ম. কানুনগোপাড়া, শিক্ষাবিদ।
  • সুচরিত চৌধুরী (১৯৩০-১৯৯৪) - জন্ম. কদুরখিল গ্রাম, সঙ্গীত শিল্পী ও কথাসাহিত্যিক।
  • শেফালী ঘোষ, (১৯৪১-২০০৬) - জন্ম. কানুনগোপাড়া, আঞ্চলিক গানের সম্রাজ্ঞী (একুশে পদকপ্রাপ্ত)।
  • বিনয় বাঁশী জলদাস (?-?) - বিশিষ্ট ঢোলবাদক (একুশে পদকপ্রাপ্ত)।

সূত্র[২]

বিবিধ[সম্পাদনা]

যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত তথ্য: [৩]

  1. রেলপথ- ০৫ কিলোমিটার
  2. পাকা রাস্তা- ৫৫ কিলোমিটার
  3. আধাপাকা রাস্তা- ১০৪ কিলোমিটার
  4. কাঁচা রাস্তা- ২৯১ কিলোমিটার
  5. নদীপথ- ২৪ কিলোমিটার
  6. ব্রীজ- ৮০ টি
  7. কালভার্ট- ২৫৩ টি

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত তথ্য:

  1. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স - ০১ টি
  2. বেসরকারী হাসপাতাল - ০২ টি
  3. এফ.ডব্লিউ.সি - ০৯ টি
  4. ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র - ০৬ টি

ধর্মীয় প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য:

  1. মসজিদ - ২৯১ টি
  2. মন্দির - ৪০ টি
  3. প্যাগোডা - ১৮ টি
  4. গীর্জা - ০১ টি

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বোয়ালখালী উপজেলা, বাংলাপিডিয়া।
  2. বাংলা একাডেমী, চরিতাভিধান।
  3. চট্টগ্রাম, জেলা তথ্য বাতায়ন।

বহিঃসংযোগ[সম্পাদনা]