মতলব উত্তর উপজেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মতলব উত্তর চাঁদপুর জেলার একটি উপজেলা।

সূচিপত্র

[সম্পাদনা] অবস্থান

মতলব উত্তর উপজেলার উত্তর পুর্বে কুমিল্লার দাউদকান্দি উপজেলা,দক্ষিন পুর্বে ও দক্ষিনে মতলব দক্ষিন উপজেলা,উত্তরে মুন্সিগ্ঞ্জ জেলার গজারিয়া উপজেলা, উত্তর পশ্চিমে মুন্সিগঞ্জ সদর উপজেলা ও দক্ষিন পশ্চিমে শরিয়তপুরের ভেদরগ্ঞ্জ উপজেলা।

[সম্পাদনা] প্রশাসনিক এলাকা

এ উপজেলা চাঁদপুর -২ (মতলব উত্তর এবং দক্ষিণ সংযুক্ত আকারে) আসন হিসেবে পরিচিত। এর উপজেলার পরিবারের সংখ্যা ৬৪৭৬০টি। এছাড়া এ উপজেলায় রয়েছে ১৪টি ইউনিয়ন, ৩১৯টি গ্রাম, ১টি সরকারি হাসপাতাল এবঙ ১টি স্বাস্থ্য কেন্দ্র। নিম্নোক্ত ইউনিয়ন পরিষদ্গুলো নিয়ে মতলব উত্তর উপজেলা গঠিতঃ ১) দূর্গাপুর ইউনিয়ন পরিষদ ২) এখলাশপুর ইউনিয়ন পরিষদ ৩) ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ ৪) পুর্ব ফতেহপুর ইউনিয়ন পরিষদ ৫) পশ্চিম ফতেহপুর ইউনিয়ন পরিষদ ৬) ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ৭)কলাকান্দা ইউনিয়ন পরিষদ ৮) মোহনপুর ইউনিয়ন পরিষদ ৯) সাদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ ১০) ষাটনল ইউনিয়ন পরিষদ ১১) সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ ১২) জহিরাবাদ ইউনিয়ন পরিষদ ১৩) গজরা ইউনিয়ন পরিষদ ১৪) বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ

[সম্পাদনা] ইতিহাস

২০০০ সালের ৩০ এপ্রিল ১টি পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন নিয়ে স্বতন্ত্র উপজেলা হিসেবে মেঘনা-ধনাগোদা নদী পরিবেষ্টিত দ্বীপাঞ্চল মতলব উত্তর উপজেলার যাত্রা শুরু হয়। পরবর্তীতে একই বছরের ৫ সেপ্টেম্বর মতলব উত্তর নব-সৃষ্ট উপজেলা হিসাবে কার্যক্রম শুরু করে। পাশ্ববর্তী মতলব উপজেলার উত্তর দিকে হওয়ার ফলে এ উপজেলার নামকরণ করা হয় মতলব উত্তর। কৃষি উৎপাদনে সেচ প্রদান, বন্যার ক্ষয় ক্ষতি থেকে এলাকাবাসীকে রক্ষা , জলাবদ্ধতা নিরসন ও নদী ভাংঙ্গন থেকে পরিত্রাণের লক্ষ্যে ১৯৮৭-১৯৮৮ অর্থ বছরে নির্মিত হয় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প । যা বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ সেচ প্রকল্প । এর বৃত্তাকার ৬৪ কিঃ মিঃ। সেচ প্রকল্পের জন্য ১৭৫৮৪ হেক্টর জমি অধিগ্রহন করা হয়েছে । মতলব উত্তর উপজেলাটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে মেঘনা নদী ও পূর্ব দিকে প্রভাহিত ধনাগোদা নদী দ্বারা বেষ্ঠিত। পূর্বে দাউদকান্দি (কুমিল্লা) উত্তরে গজারিয়া (মুন্সিগঞ্জ) দক্ষিনে মতলব (চাঁদপুর) পশ্চিমে শরিয়তপুর ও মুন্সিগঞ্জ জেলা।

[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত

এ উপজেলার প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১১৯৮ জন। মোট জনসংখ্যার মধ্যে পুরুষ ১৬৩৫৪৮ জন এবং মহিলা ১৬৭০৫৫ জন (আদমশুমারী ২০০১)।

[সম্পাদনা] শিক্ষা

এই উপজেলায় অনেক স্কুল ও কলেজ রয়েছে যার মধ্যে অন্যতম হলঃ ১) মুন্সী আজিমুদ্দীন কলেজ,এনায়েতনগর। ২) সুজাতপুর কলেজ,সুজাতপুর। ৩) ছেংগারচর ডিগ্রি কলেজ,ছেংগারচর। ৪) নাউড়ি আদর্শ কলেজ,নাউড়ি। ৫)নিশ্চিন্তপুর হাই স্কুল এন্ড কলেজ,নিশ্চিন্তপুর।

[সম্পাদনা] অর্থনীতি

[সম্পাদনা] কৃতী ব্যক্তিত্ব

মতলব উত্তর উপজেলায় অনেক দেশ বরেন্য কৃতি সন্তান আছেন যারা নিজ নিজ অবস্থানে থেকে দেশ ও জাতির জন্যে সাধ্যমত কাজ করেছেন। তাদের অন্যতম হলঃ ১) মেজর জেনারেল(অবঃ)সামসুল হক-প্রাক্তন মন্ত্রী ২) জনাব মোঃ নুরুল হুদা-প্রাক্তন মন্ত্রী ৩) জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া-প্রাক্তন মন্ত্রী

[সম্পাদনা] বিবিধ

[সম্পাদনা] তথ্যসূত্র

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম