মুরাদনগর উপজেলা
মুরাদনগর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত একটি উপজেলা। ২২টি ইউনিয়ন নিয়ে এটি কুমিল্লা জেলার সর্ববৃহৎ উপজেলা।[তথ্যসূত্র প্রয়োজন]
পরিচ্ছেদসমূহ |
অবস্থান [সম্পাদনা]
কুমিল্লা জেলা সদর থেকে সড়ক পথে ৩৫.৪২ কিলোমিটার দূরে গোমতী নদীর তীরে মুরাদনগর উপজেলাটি অবস্থিত। উত্তরে নবীনগর উপজেলা, পূর্বে দেবিদ্বার, ব্রাহ্মণপাড়া ও কসবা উপজেলা, দক্ষিনে চান্দিনা ও দেবিদ্বার উপজেলা, পশ্চিমে দাউদকান্দি, হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলা।
প্রশাসনিক এলাকা [সম্পাদনা]
আয়তন ৩৪০.৯৩ বর্গ কিলোমিটার, মুরাদনগর উপজেলাতে ১টি পৌরসভা ও ২২টি ইউনিয়ন পরিষদ বিদ্যমান। পৌরসভার নাম মুরাদনগর পৌরসভা। মৌজার সংখ্যা ১৫৩টি, গ্রামের সংখ্যা ৩০৮টি। ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে:
- শ্রীকাইল
- আকুবপুর
- আন্দিকোট
- পূর্বধইর (পূর্ব)
- পূর্বধইর (পশ্চিম)
- বাংগরা (পূর্ব)
- বাংগরা (পশ্চিম)
- চাপিতলা
- কামাল্লা
- যাত্রাপুর
- রামচন্দ্রপুর (দক্ষিণ)
- রামচন্দ্রপুর (উত্তর)
- মুরাদনগর
- নবীপুর (পূর্ব)
- নবীপুর (পশ্চিম)
- ধামঘর
- জাহাপুর
- ছালিয়াকান্দি
- দারোরা
- পাহাড়পুর
- বাবুটিপাড়া
- টনকী
ইতিহাস [সম্পাদনা]
এক সময়ের শিক্ষা, সংস্কৃতি, শিল্প ও সাহিত্যের পাদপীঠ মুরাদনগর একটি প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জনপদ হিসাবে বহুল পরিচিত। মুরাদনগর উপজেলা ১৮৫৮ সালে প্রথম থানা হিসেবে আত্মপ্রকাশ করে। সে সময়ে এ থানার নাম ছিল থোরলা। ১৮৭৮ সালে এর পুন: নাম করণ করা হয় মুরাদনগর। মুরাদনগর উপজেলার নামকরণ সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়না। তবে জনশ্রুতি আছে যে, মোগল সম্রাট শাহ্ জাহানের কনিষ্ঠ পুত্র মুরাদ কোন এক সময়ে এ এলাকায় এসেছিলেন। সে অনুসারে এ এলাকার নামকরণ মুরাদনগর করা হয়েছে। এছাড়া অনেকের মতে, মুরাদনগর মূলত: মির মুরাদ আলীর নাম অনুসারে হয়, যিনি ছিলেন তৎকালীন বৃটিশ শাসনের একজন রেভিনিউ কালেক্টর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত মুরাদনগর উপজেলার পরিচয় পাওয়া যায় কবি রচিত নিচের গানে-
উপল নুড়ি কাঁকন চুড়ি বাজে বাজ ঘুমতি নদীর জলে।
এক নজরে মুরাদনগর উপজেলা [সম্পাদনা]
- আয়তন : ৩৪০.৯৩ বর্গ কিলোমিটার
- ইউনিয়নের সংখ্যা: ২২ টি
- মৌজার সংখ্যা: ১৫৩ টি
- গ্রামের সংখ্যা: ৩০৮ টি
- পরিবার সংখ্যা: ৮২,৭০০ টি
- পুলিশ স্টেশন: ০১ টি
- পুলিশ ক্যাম্প: ০১ টি
- পরিবার পরিকল্পনা ক্লিনিকের সংখ্যা : ০১ টি
- সক্ষম দম্পতির সংখ্যা : ৯৯,৮৫৪ জন
- পরিবার পরিকল্পনা কেন্দ্রের সংখ্যা : ১২ টি
- কমিউনিটি ক্লিনিক : ৩৮ টি
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ০১ টি
- উপ-স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা : ০১ টি
- পশু হাসপাতাল : ০১ টি
- কৃত্রিম প্রজনন কেন্দ্রের সংখ্যা : ০২ টি
- আশ্রয়ন প্রকল্পের সংখ্যা : ০২ টি
- আদর্শ গ্রাম প্রকল্প : ০৫ টি
- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন : ০১ টি
জনসংখ্যার উপাত্ত [সম্পাদনা]
- জনসংখ্যা (২০১১ সনের আদমশুমারী অনুযায়ী): ৬,৬৭,৩২০ জন
- পুরুষ: ৩,৩১,৩৬০ জন
- মহিলা: ৩,৩৫,৩৬০ জন
- গ্রোথ রেট (২০১১ সনের আদমশুমারী অনুযায়ী): ১.১৬%
শিক্ষা [সম্পাদনা]
- শিক্ষিতের হার(২০১১ সনের আদমশুমারী অনুযায়ী): ৪৬%
- কলেজ :
- সরকারী কলেজ : নেই
- বেসরকারী কলেজ : ১২ টি
- বেসরকারী মহিলা কলেজ : নেই
- মাধ্যমিক বিদ্যালয়:
- সরকারী মাধ্যমিক বিদ্যালয় : ০১ টি
- বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় (৬টি জিুনিয়রসহ): ৫১ টি
- মাধ্যমিক মহিলা বিদ্যালয় : ১১ টি
- বেসরকারী মাদ্রাসা:
- দাখিল, আলিম, ফাজিল ও ১টি কামিল মাদ্রাসাসহু : ৩৪ টি
- বেসরকারী মহিলা দাখিল মাদ্রাসা : ০১ টি
- প্রাথমিক বিদ্যালয় :
- সরকারী প্রাথমিক বিদ্যালয় : ১৪৯ টি
- বেসরকারী রেজি: প্রাথমিক বিদ্যালয় : ২৬ টি
- স্বল্পব্যয়ী কমিউনিটি বিদ্যালয়: ২৯ টি
- পরীক্ষা কেন্দ্র :
- এস,এস,সি পরীক্ষা কেন্দ্র : ০৯ টি
- দাখিল পরীক্ষা কেন্দ্র : ২৬ টি
- এইচ,এস,সি পরীক্ষা কেন্দ্র : ০৭ টি
- আলিম, ফাজিল, কামিল পরীক্ষা কেন্দ্র : ০২ টি
- ডিগ্রি পরীক্ষা কেন্দ্র : ০২ টি
- এস,এস,সি (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্র: ০১ টি
- এইচ,এস,সি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষা কেন্দ্র : ০১ টি
- এইচ,এস,সি বাউবি পরীক্ষা কেন্দ্র : ০১ টি
- এস,এস,সি বাউবি পরীক্ষা কেন্দ্র : ০১ টি
অর্থনীতি [সম্পাদনা]
- ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা : ০১ টি
- গ্যাস ফিল্ড চালু : ০২ টি
- গ্যাস ফিল্ড (পরিত্যক্ত): ০১ টি
- বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা : ১৪৫ টি
- ইউনিয়ন ভূমি অফিস : ২১ টি
- হাট-বাজারের সংখ্যা : ৩৫ টি
- বার্ষিক খাদ্য উৎপাদন : ৭৯,৮৫৯ মে: টন
- খাদ্যের চাহিদা : ৮৯,৪৭৬.১৪ মে: টন
- খাদ্য ঘাটতি : ৯,৬১,৭১৪ মে: টন
কৃতী ব্যক্তিত্ব [সম্পাদনা]
- আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি
- আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, MP
বিবিধ [সম্পাদনা]
আরও দেখুন [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
| কুমিল্লা জেলা | |
|---|---|
| উপজেলা/থানাঃ হোমনা | লাকসাম | মুরাদনগর | দেবীদ্বার | বরুরা | দাউদকান্দি | বুড়িচং | চান্দিনা | চৌদ্দগ্রাম | লাঙ্গলকোট | ব্রাক্ষণপাড়া | কুমিল্লা সদর |
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |