টেকনাফ উপজেলা
| টেকনাফ উপজেলা | |
| টেকনাফ লঞ্চ স্টেশন | |
| বিভাগ - জেলা |
চট্টগ্রাম বিভাগ - কক্সবাজার জেলা |
| স্থানাঙ্ক | 20.8667° N 92.3000° E |
| আয়তন | ৩৮৮.৬৮ km² |
| সময় স্থান | বিএসটি (UTC+6) |
| জনসংখ্যা (২০০১) - ঘনত্ব |
২০০,৬০৭ - ৫১৬/কিমি² |
| মানচিত্র সংযোগ: টেকনাফ উপজেলার মানচিত্র | |
টেকনাফ বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি বাংলাদেশের সর্বদক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত। কক্সবাজার জেলাসদর থেকে এর দূরত্ব ৮৬ কিলোমিটার।[১] টেকনাফ উপজেলার পূর্ব প্রান্ত দিয়ে বয়ে গেছে নাফ নদ; এই নাফ নদের থেকেই এই অঞ্চলটির নামকরণ হয়েছে।
সূচিপত্র |
[সম্পাদনা] অবস্থান ও আয়তন
টেকনাফের অবস্থান ২০.৮৬৬৭° উত্তর এবং ৯২.৩০০০° পূর্ব। এটি কক্সবাজার সদর থেকে প্রায় ৮৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মোট আয়তন ৩৮৮.৬৮ বর্গ কিলোমিটার। টেকনাফের শাহপরীর দ্বীপ বাংলাদেশের মূল ভূখন্ডের সর্বদক্ষিণ প্রান্তসীমা এবং এ উপজেলার সেন্ট মার্টিনস দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্ত। টেকনাফ উপজেলার উত্তরে উখিয়া উপজেলা, পূর্বে নাফ নদ ও মায়ানমার সীমান্ত এবং দক্ষিণ ও পশ্চিমে বঙ্গোপসাগর।[১]
[সম্পাদনা] প্রশাসনিক এলাকা
টেকনাফ উপজেলায় ৬ টি ইউনিয়ন আছে । ইউনিয়ন গুলো হলঃ বাহারছড়া, হ্নীলা, সেন্টমার্টিন দ্বীপ, সাবরাং, টেকনাফ, হোয়াইক্যং।[২] এ উপজেলায় ১২টি মৌজা এবং ১৩৩টি গ্রাম রয়েছে।
[সম্পাদনা] ইতিহাস
টেকনাফ পূর্বে কক্সবাজার জেলার একটি থানা ছিল। ১৯৮৩ সালে এটিকে উপজেলায় উন্নীত করা হয়।[১]
[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত
টেকনাফ উপজেলার একটি বড় অংশ বনাঞ্চল বিধায় বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে এ উপজেলার জনসংখ্যার ঘনত্ব তুলনামূলক কম। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ উপজেলার মোট জনসংখ্যা ২০০,৬০৭ জন এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫১৬ জন। জনসংখ্যার ৫২.৪% পুরুষ এবং ৪৭.৬% মহিলা।[৩]
[সম্পাদনা] শিক্ষা
শিক্ষার হারের দিক দিয়ে টেকনাফ উপজেলা দেশের অন্যান্য অঞ্চল থেকে পিছিয়ে। উপজেলার মোট শিক্ষার হার ২৪.৪২ শতাংশ, এবং পুরুষ ও মহিলাদের মধ্যে এই হার যথাক্রমে ২৯.২৯ এবং ১৯.০৬ শতাংশ।[৩]
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] কৃতী ব্যক্তিত্ব
জনাব মুহাম্ম্দ আরফান
[সম্পাদনা] বিবিধ
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] বহিঃসংযোগ
[সম্পাদনা] তথ্যসূত্র
|
|||||||||||||||||||||||||||||||||||||||||
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |