আনোয়ারা উপজেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্থানাঙ্ক: 22.2167° N 91.9111° E

আনোয়ারা উপজেলা
BD Districts LOC bn.svg
Red pog.svg
আনোয়ারা
বিভাগ
 - জেলা
চট্টগ্রাম বিভাগ
 - চট্টগ্রাম জেলা
স্থানাঙ্ক 22.2167° N 91.9111° E
আয়তন 173.53 km²
সময় স্থান বিএসটি (UTC+6)
জনসংখ্যা (1991)
 - ঘনত্ব
219446
 - 1265/কিমি²
মানচিত্র সংযোগ: Official Map of Anwara

আনোয়ারা বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা।

সূচিপত্র

[সম্পাদনা] অবস্থান

আনোয়ারা উপজেলার মোট এলাকা ১৭৩.৫৩ বর্গ কিলোমিটার। এর উত্তরে পটিয়া, দক্ষিণে বাঁশখালী, পূর্বে চন্দনাঈশ উপজেলা, এবং পশ্চিমে চট্টগ্রাম শহরের বন্দর থানা অবস্থিত। উল্লেখযোগ্য বনভুমি: দেয়াং পাহাড়।কর্ণফুলীসাঙ্গু এখানকার প্রধান নদী।[১] হযরত শাহ্‌ মোহছেন আউলিয়া (রাঃ) এর পূণ্যভূমি, কর্ণফুলী নদীর তটে ও দেয়াং পাহাড়ের পাদদেশে শস্য-শ্যামল ঐতিহাসিক আনোয়ারা উপজেলা। চট্টগ্রাম জেলা শহরের অতি নিকটবর্তী এই আনোয়ারা উপজেলা। সংযোগ সেতু কর্নফুলী ৩য় ব্রিজ।

[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চল

আনোয়ারা উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদ, ৭৮টি মৌজা, এবং ৭৮টি গ্রাম রয়েছে।ইউনিয়নগুলো হচ্ছে ।যথাঃ আনোয়ারা, বারখাইন, বারসত, বুরুমছড়া, বটতলী, চাতারী, হাইলধর, পারইকোড়া, রায়পূর, জুইদণ্ডি

[সম্পাদনা] ইতিহাস

ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালে আনোয়ারা থানা প্রতিষ্ঠিত হয়। উপকূলীয় এই থানার নামকরণের ইতিহাস সর্বজনবিদিত নয়। জনশ্রুতি, আনারা নামে এক মগ রাজা এই থানার অধিকর্তা ছিলেন। পরে লোকমুখের উচ্চারণে এটি আনোয়ারায় পরিণত হয়। ১৯৮৩ সালে আনোয়ারা থানা উপজেলায় উন্নীত হয়।

[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত

মোট লোক সংখ্যা (২০০১ সালের আদমসুমার): ২,৩৯,৫৯৬ জন। পুরুষ ১,২২,৭৩৮ ও মহিলা ১,১৬.৮৩৮ জন।[২]

[সম্পাদনা] শিক্ষা

শিক্ষার হার শতকরা ৫৫ জন।

  • সরকারি প্রাথমিক বিদ্যালয় : ৮৮
  • রেজিঃ প্রাথমিক বিদ্যালয় : ১৪
  • কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় : ০৮
  • কিন্ডার গার্টেন্ড : ১৬
  • মাধ্যমিক বিদ্যালয় : ২৩
  • স্কুল এন্ড কলেজ : ০২
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয় : ০১
  • মাদ্রাসা : ১১
  • কলেজ : ০২
  • কারিগরী কলেজ : ০১

[সম্পাদনা] অর্থনীতি

প্রধান কৃষি ফসল ধান, আলু এবং বিভিন্ন ধরনের তরিতরকারী। শিল্প কল-কারখানা: চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সি.ইউ.এফ. এল) ও কাফকো (কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী) সার কারখানা। কৃত্রিম প্রজনন কেন্দ্র ১, ডেইরি ফার্ম ৪৩, পলট্রি ফার্ম ২৮৬, দুগ্ধ খামার ২২টি। উল্লেখযোগ্য এনজিওসমূহ : ব্র্যাক, আশা, কারিতাস, হীড বাংলাদেশ ও সৌহার্দ্য কর্মসূচি (বিটা)

[সম্পাদনা] দর্শনীয় স্থান

বটতলীতে হযরত শাহ মোহছেন আউলিয়া (রাঃ) এর মাজার, বেসরকাররি পর্যটন ওয়ান্ডার গার্ডেন, হিলটপ পার্ক, দেয়াং পাহাড়, রুস্তমহাট, সরেঙ্গায় বন বিভাগের বনাঞ্চল, বন্দরে মেরীন একাডেমী, কাফকো, সিইউএফএল, পুরাতন আবহাওয়া অফিস, বটতলীতে বিমান বাহিনীর রাডার স্টেশন, রায়পুরে বাতিঘর, পারকীর সমুদ্র সৈকত ও ঝাউবন, পশ্চিম চালে আকবরী মসজিদ ও ষোলকাটাকয় ছুরুত বিবির মসজিদ, পরৈকোড়ার যোগেশ প্রসন্ন কুমারের জমিদার বাড়ি, মনুমিয়া-মলকা বানুর স্মৃতি বিজড়িত মনু মিয়ার মসজিদ ও দিঘী, পূর্ব পাড়া পুরান বাতিঘর, অপরূপ প্রকৃতির অপূবৃ সুন্দর পারকী সৈকত[৩]

[সম্পাদনা] কৃতী ব্যক্তিত্ব

[সম্পাদনা] বিবিধ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ২, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ৯, পশু পালন চিকিৎসালয় ১টি।

[সম্পাদনা] আরো দেখুন

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. আনোয়ারা উপজেলার উপর লেখা নিবন্ধ, বাংলাপিডিয়া।
  2. আনোয়ারা, চট্টগ্রাম - জেলা তথ্য বাতায়ন।
  3. অপার সম্ভাবনাময় আনোয়ারা, দৈনিক আজাদী।

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ