নবীনগর উপজেলা
| নবীনগর উপজেলা | |
| বিভাগ - জেলা |
চট্টগ্রাম বিভাগ - ব্রাহ্মণবাড়িয়া জেলা |
| স্থানাঙ্ক | 23.8833° N 90.9833° E |
| আয়তন | 353.66 km² |
| সময় স্থান | বিএসটি (UTC+6) |
| জনসংখ্যা (1991) - ঘনত্ব |
378539 - 1070/কিমি² |
| মানচিত্র সংযোগ: Official Map of Nabinagar | |
নবীনগর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত একটি উপজেলা।
সূচিপত্র |
[সম্পাদনা] অবস্থান
উত্তরে ব্রাহ্মণবাড়িয়া, দক্ষিণে মুরাদনগর, পূর্বে-কসবা, পশ্চিমে-নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দহ্মিন পশ্চিম কোনে অবস্থিত।
[সম্পাদনা] প্রশাসনিক এলাকা
[সম্পাদনা] ইতিহাস
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর একটি প্রাচীন জনপদ। বৌদ্ধ যুগে এ এলাকা ছিল সমতট রাজ্যর্ভুক্ত। পরবর্তীকালে মুসলিম শাসনামলে ৩টি পরগনায় বিভক্ত ছিল বর্তমান নবীনগর উপজেলা। নবীনগর থেকে দক্ষিণ মুখী প্রবাহিত বুড়িনদীর (তিতাস নদীর শাখা) পূর্ব অংশ ছিল নুরনগর পরগনাভুক্ত, পশ্চিম অংশ ছিল রবদাখাত পরগনার্ভুক্ত এবং উত্তর দিকে মেঘনা ও তিতাস পারের অংশ ছিল সরাইল পরগনার্ভুক্ত। নবীনগর নামকরণ নিয়ে মত বিভেদ রয়েছে। তবে ইংরেজ শাসনামলে ভারত বর্ষের প্রথম ম্যাপ রোনাল্ড রে প্রণীত মানচিত্রে নবীনগরের নাম গুরুত্বের সাথে উল্লেখ থাকায় এর প্রাচীনত্ব প্রমাণিত হয়। নামকরণ নিয়ে দুটি ধারার জনশ্রুতির প্রচলন রয়েছে। প্রথম ধারার জনশ্রুতি অনুসারে প্রাচীনকালের জনৈক নবীন চন্দ্র নামক রাজার নামানুসারে নবীন এবং গড় শব্দের অপভ্রংশ থেকে গর-নবীনগর নাম করণ হয়েছে। কিন্তু এ এলাকার প্রাচীন ইতিহাসে নবীন চন্দ্র নামে কোন রাজা এমনকি জমিদারেরও সন্ধান পাওয়া যায়নি বলে এ জনশ্রুতি মেনে নেয়া যায় না। অন্যদিকে দ্বিতীয় ধারার জনশ্রুতি অনুসারে মুসলিম শাসনামলে ঈদে মিলাদুন্নবীর দিন নবী এবং নগর দুটি শব্দের সংমিশ্রনে নবীনগর নাম করণ করা হয়েছে। তুলনামূলকভাবে দ্বিতীয় ধারার জনশ্রুতির স্বপক্ষে সত্যতা পাওয়া যায়।
[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত
১। আয়তন : ৩৫৪ বর্গ কি: মি:
২। জনসংখ্যা : ৪,২২,৬০০ জন
৩। ঘনত্ব : ১.০৬ (প্রতি বর্গ কিলো মিটারে) ১,১৮৯ জন
৪। নির্বাচনী এলাকা ২৪৬ ব্রাহ্মণবাড়িয়া ৫
৫। থানা/ইউনিয়ন : ২১টি
৬। মৌজা : ১৬১ টি
৭। সরকারী হাসপাতাল : ১টি
৮। স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক : ২০টি
৯। পোষ্ট অফিস : উপজেলা ডাকঘর-১টি, সাব অফিস ৪টি, ইডি সাব অফিস ৪টি শাখা ডাকঘর-২৬টি।
১০। নদ/নদী : ৬টি, যথা- বুড়ি, তিতাস, মেঘনা, যবনাই, পাগলা ও ভাটা
১১। হাট বাজার : ২৮টি
১২। ব্যাংক : ১৯টি
[সম্পাদনা] শিক্ষা
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] কৃতী ব্যক্তিত্ব
[সম্পাদনা] বিবিধ
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] বহিঃসংযোগ
| ব্রাহ্মণবাড়িয়া জেলা | |
|---|---|
| উপজেলা/থানাঃ নাসিরনগর | সরাইল | ব্রাহ্মণবাড়িয়া সদর | আখাউড়া | কসবা | বাঞ্ছারামপুর | আশুগঞ্জ | নবীনগর |
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |