পোর্তু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্থানাঙ্ক: 41°8′59″N 8°36′36″W / 41.14972°উ 8.61°প / 41.14972; -8.61
পোর্তু (Porto)
পৌরসভা
দোরু নদীর ডান পাশে অবস্থিত পুরোনো পোর্তু শহর
দোরু নদীর ডান পাশে অবস্থিত পুরোনো পোর্তু শহর
Pt-prt1.png
Flag
PRT.png
Coat of arms
Name origin: ইংরেজি ‘Port’-এর (বাংলায় বন্দর) পর্তুগিজ নাম অনুসারে
দেশ  পর্তুগাল
অঞ্চল নর্তে
উপ-অঞ্চল গ্র্যান্দে পোর্তু
জেলা পোর্তু
Center পোর্তু
 - স্থানাঙ্ক 41°8′59″N 8°36′36″W / 41.14972°উ 8.61°প / 41.14972; -8.61
Highest point মন্টে তাডু
 - elevation ১৪৯ m (৪৮৯ ft)
 - coordinates 41°9′22″N 8°36′4″W / 41.15611°উ 8.60111°প / 41.15611; -8.60111
Lowest point সমুদ্রপৃস্ঠ
 - location আটলান্টিক মহাসাগর
 - elevation ০ m (০ ft)
ক্ষেত্র ৪১.৬৬ বর্গকিলোমিটার (১৬ বর্গমাইল)
 - urban ৩৮৯ বর্গকিলোমিটার (১৫০ বর্গমাইল)
 - metro ১,৮৮৩.৬১ বর্গকিলোমিটার (৭২৭ বর্গমাইল)
জনসংখ্যা ২,২১,৮০০ (২০০৮)
 - urban ১১,১৫,০০০
 - metro ১৩,৫৫,০০০
Density ৫,৩২৪.১ /km2 (১৩,৭৮৯ /sq mi)
পৌরসভা নির্বাহী ও কাউন্সিল
Mayor রুই ফের্নান্দো দা সিলভা রিউ (পিএসডি)
মিউনিসিপ্যাল চেয়ার লুইস ফ্রান্সিসকো ভ্যালেন্তা দি অলিভিয়েরা (পিএসডি)
সময় অঞ্চল ডব্লিউইটি (UTC+০)
 - summer (DST) ডব্লিউইএসটি (UTC+১)
পোস্টাল কোড ৪০০০-২৮৬ PORTO
দেশের কোড ও ফিক্স লাইন +৩৫১ ২২[১]
UNESCO World Heritage Site
Name হিস্টোরিক সেন্টার অফ ওপোর্তু
Year 1996 (#20)
Number 755
Region ইউরোপ ও উত্তর আমেরিকা
Criteria
অধিবাসীদের নাম পোর্তুনিজ
প্যাট্রন সেইন্ট নোজা সেনহোরা দি ভানদোমা
পৌরসভার ছুটির দিন ২৪ জুন (সাঁউ জোয়াঁউ)
পৌরসভা দপ্তর প্রাকা জেনারেল হামবের্তো দেলগাদো, বাসা নম্বর ২৬৬
পোর্তু পৌরসভার প্রশাসনিক মানচিত্র
পোর্তু পৌরসভার প্রশাসনিক মানচিত্র
Website: http://www.cm-porto.pt

পোর্তু (পর্তুগিজ: Porto), যা ইংরেজিতে ওপোর্তু নামেও পরিচিত, পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর, এবং আইবেরীয় উপদ্বীপের অন্যতম প্রধান গ্রামীণ অঞ্চল। এর প্রশাসনিক আয়তন ৪১.৬৬ বর্গ কিলোমিটার বা ১৬ বর্গ মাইল, এবং জনসংখ্যা প্রায় ২ লক্ষ ২০ হাজার। পোর্তুর গ্রামীণ অঞ্চলের (যা এর প্রশাসনিক সীমাকে ছাড়িয়ে গেছে) জনসংখ্যা প্রায় ১১ লক্ষ,[২][৩] এবং এর আয়তন হচ্ছে ৩৮৯ km2 (১৫০ বর্গ মাইল),[২] যা একে পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম গ্রামীণ অঞ্চলে পরিণত করেছে। পোর্তু মেট্রোপলিটান এলাকায় প্রায় ১৩ লক্ষ মানুষ বাস করে[৪][৫][৬] এবং গ্লোবালাইজেশন অ্যান্ড ওয়ার্ল্ড সিটিজ স্টাডিস গ্রুপ অনুযায়ী এটি গামা-শ্রেণীর একটি গ্লোবাল শহর হিসেবে পরিগণিত হয়েছে। এটি আইবেরীয় উপদ্বীপের চারটি গামা শহরের একটি। অপর তিনটি শহর হচ্ছে, মাদ্রিদ, লিসবন, এবং বার্সেলোনা

পোর্তু শহর পর্তুগালের উত্তরে দোরু নদীর মোহনায় অবস্থিত। পোর্তু ইউরোপের অন্যতম প্রাচীন একটি শহর, এবং ১৯৯৬ সালে এটি ইউনেস্কো কর্তৃক একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। বেশ কয়েক শতক আগে এই শহরটি প্রতিষ্ঠিত হয়েছিলো। পূর্বে এটি ছিলো তৎকালীন রোমান সাম্রাজ্যের অংশ, এবং তখন এর নাম ছিলো ‘পোর্তুস ক্যাল’।[৭] ধারণা করা হয় এই নামটি থেকেই পরবর্তীতে অনুবাদ ও উচ্চারণগত বিবর্তনের মাধ্যমে ‘পর্তুগাল’ শব্দটির আবির্ভাব। পর্তুগিজ ভাষায় ‘পোর্তু’ শব্দটি লেখার ক্ষেত্রে ডেফিনিট আর্টিকলের যোগের দ্বারা ‘o Porto’ (ইংরেজি ভাষায়: The port) আকারে সুনির্দিষ্টি করে লেখা হয়। যার উচ্চারণ অনেকটা ‘ওপোর্তু’-এর মতো। এর ফলশ্রুতিতে সৃষ্ট ভুল উচ্চারণের কারণে আধুনিক সাহিত্যের অনেক ভাষাভাষীর মানুষেরা এটিকে ওপোর্তু নামে জানেন।

পর্তুগালের অন্যতম বিখ্যাত একটি রপ্তানী পণ্য, পোর্ট ওয়াইনের নাম পোর্তুর নামে নামকরণ করা হয়েছে। কারণ আজকের পোর্তু মেট্রোপলিটন শহর ও ভিলা নোভা দি গায়ার মদের কুঠুরিগুলো ছিলো এ অঞ্চলের মদ তৈরি ও রপ্তানীর মূলকেন্দ্র।[৮] বর্তমানেও পোর্তুর অন্যতম প্রধান রপ্তানি পণ্যটি হচ্ছে এই পোর্ট ওয়াইন

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. "Portugal International Dialing Code"। সংগৃহীত 2010-09-12 
  2. ২.০ ২.১ Demographia: World Urban Areas, March 2010
  3. Urban Audit – Larger Urban Zone। "Lisboa" 
  4. United Nations Department of Economic and Social Affairs, World Urbanization Prospects (2009 revision), (United Nations, 2010), Table A.12. Data for 2007.
  5. European Spatial Planning Observation Network, Study on Urban Functions (Project 1.4.3), Final Report, Chapter 3, (ESPON, 2007)
  6. Thomas Brinkoff, Principal Agglomerations of the World, accessed on 2009-03-12. Data for 2009-01-01.
  7. "Online Etymology Dictionary"। সংগৃহীত 18 December 2006 
  8. "Port Wine"। সংগৃহীত 6 October 2006 

বহিঃসংযোগ [সম্পাদনা]