ইয়েকাতেরিনবুর্গ
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| Yekaterinburg (ইংরেজি)
|
|
|---|---|
Yekaterinburg at night |
|
Yekaterinburg on the map of Russia |
|
| Coordinates 56°50′N 60°35′E / 56.833°উ 60.583°পূস্থানাঙ্ক: 56°50′N 60°35′E / 56.833°উ 60.583°পূ |
|
| Coat of Arms | Flag |
| City Day: 3rd Saturday of August | |
| Administrative status | |
| Federal subject In jurisdiction of Administrative center of |
Sverdlovsk Oblast Sverdlovsk Oblast Sverdlovsk Oblast |
| Local self-government | |
| Charter | Charter of Yekaterinburg |
| Municipal status | Urban okrug |
| Head | Arkady Chernetsky |
| Legislative body | City Duma |
| Area | |
| Area | n/a |
| Population (as of the 2002 Census) | |
| Population - Rank - Density |
১২,৯৩,৫৩৭ inhabitants 5th n/a |
| Events | |
| Founded | November 18, 1723 |
| Town status | 1796 |
| Renamed Sverdlovsk | 1924 |
| Renamed Yekaterinburg | 1991 |
| Other information | |
| Postal code | 620000 |
| Dialing code | +7 343 |
| Official website | |
| http://www.ekburg.ru/ | |
ইয়েকাতেরিনবুর্গ (রুশ ভাষায়: Екатеринбу́рг) মধ্য রাশিয়ার একটি শহর। ইসেত নদীর তীরে অবস্থিত শহরটি স্ভের্দ্লভ্স্ক্ ওবলাস্ত-এর প্রশাসনিক কেন্দ্র। শহরটি উরাল পর্বতমালার পূর্ব ঢালে একটি খনিজ-সমৃদ্ধ অঞ্চলে অবস্থিত। এটি একটি গুরুত্বপূর্ণ শিল্প শহর। শহরটি আন্তঃসাইবেরীয় রেলপথের উপর অবস্থিত। এখানে প্লাটিনাম শোধনাগার, তামা ও লোহার আকরিক গলানোর কারখানা, বৈদ্যুতিক সরঞ্জাম, রাসায়নিক দ্রব্য এবং ভারী যন্ত্রপাতি বানানোর কারখানা রয়েছে।
ইয়েকাতেরিনবুর্গে উরাল সরকারী বিশ্ববিদ্যালয় ও ইয়েকাতেরিনবুর্গ সরকারী মেডিকাল ইন্সটিটিউটসহ মোট ১৬টি সরকারী বিশ্ববিদ্যালয় ও অ্যাকাডেমি রয়েছে এখানে। এটি উরাল অঞ্চলের একটি শিক্ষাকেন্দ্র।
রুশ সম্রাট মহান পিটার ১৭২১ সালে একটি লৌহ কারখানা শহর হিসেবে শহরটি প্রতিষ্ঠা করেন। তাঁর স্ত্রী ইয়েকাতেরিনার নামে এটি নামকরণ করা হয়। ১৮শ শতকের শেষ দিকে বৃহৎ সাইবেরীয় মহাসড়ক নির্মাণের সময় শহরটির শিল্পোন্নতি শুরু হয়। রুশ বিপ্লবের পর রুশ রাজা দ্বিতীয় নিকোলাস ও তার পরিবারকে বলশেভিকেরা এখানে অন্তরীণ করে রাখে ও পরবর্তীতে ১৯১৮ সালে তাদেরকে হত্যা করে। ১৯২৪ সালে বলশেভিক ও সোভিয়েত নেতা ইয়াকভ সভের্দফের সম্মানে শহরটির নাম বদলে সভের্দলভ্স্ক রাখা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার ইউরোপীয় অংশে হুমকির সম্মুখীন শিল্পগুলি এই শহরে স্থানান্তর করা হয়। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর শহরের নাম বদলে আবার ইয়েকাতেরিনবুর্গ রাখা হয়।
এখানে প্রায় ১৩ লক্ষ লোক বাস করেন।