ইল্-দ্য-ফ্রঁস (অঞ্চল)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
ইল্-দ্য-ফ্রঁস (ফরাসি: Île-de-France), আক্ষরিক অর্থে "ফ্রান্সের দ্বীপ", ফ্রান্সের একটি ঐতিহাসিক অঞ্চল এবং প্রাক্তন প্রদেশ। এটি ফ্রান্সের রাজধানী প্যারিসের চারপাশ ঘিরে অবস্থিত। মধ্যযুগে ইল-দ্য-ফ্রঁস এলাকাটি কাপে (Capet) পরিবারের জমিদারির একটি অংশ ছিল। ৯৮৭ সালে হিউ কাপে (Hugh Capet) ফ্রান্সের রাজা নির্বাচিত হলে কাপে পরিবার ফ্রান্সের রাজপরিবারে পরিণত হয়। ১৫শ শতক থেকে ১৮শ শতকের শেষভাগ পর্যন্ত ইল-দ্য-ফ্রঁস ফ্রান্সের একটি আলাদা প্রদেশ ছিল। ফরাসি বিপ্লবের পর এটিকে একাধিক প্রশাসনিক দেপার্ত্যমঁ-তে ভাগ করা হয়।
ভারত মহাসাগরের মরিশাস দ্বীপটিকেও অতীতে ইল-দ্য-ফ্রঁস নামে ডাকা হত।
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Île-de-France |
- Econovista, The interactive economic map of Paris Region
- Regional Council of Île-de-France (ফরাসি)
- Île-de-France ভ্রমণ নির্দেশিকা, উইকিভয়েজ থেকে
- ইল্-দ্য-ফ্রঁস (অঞ্চল) - উন্মুক্ত নির্দেশিকা প্রকল্প
স্থানাঙ্ক: 48°30′N 2°30′E / 48.500°N 2.500°E