রেইকিয়াভিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেইকিয়াভিক
Reykjavík
Reykjavik Aðflug Braut 19.JPG
আইসল্যান্ডে অবস্থান
আইসল্যান্ডে অবস্থান
স্থানাঙ্ক: 64°08′N 21°56′W / 64.133°উ 21.933°প / 64.133; -21.933
সংসদীয় এলাকা উত্তর রেইকিয়াভিক
দক্ষিণ রেইকিয়াভিক
মেয়র (Borgarstjóri) ডাগুর এগার্টসন
এলাকা  
 - শহর {{{area_total}}} km²
জনসংখ্যা  
 - শহর (১লা ডিসেম্বর, ২০০৭) ১,১৭,৭২১
 - মেট্রোপোলিটন এলাকা ১,৯৬,১৬১
 - মেট্রো ঘনত্ব   ২৬০/km²
পোস্টাল কোড: 101-155
ওয়েবসাইট: http://www.rvk.is/

রেইকিয়াভিক (আইসল্যান্ডীয় ভাষায়: Reykjavik আ-ধ্ব-ব: [ˈreiːcaˌviːk]) আইসল্যান্ডের রাজধানী শহর। শহরটি আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম অংশে, সেলথিয়ার্নার উপদ্বীপের উত্তরাংশে, ফাখ্‌সাফ্লোই উপসাগরের দক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত। রেইকিয়াভিক আইসল্যান্ডের বৃহত্তম শহর, সাংস্কৃতিক কেন্দ্র ও একটি প্রধান মৎস্য বন্দর। এটি আইসল্যান্ডের বৃহত্তম শিল্প ও বাণিজ্যকেন্দ্র। দেশের প্রায় অর্ধেক শিল্প কারখানা এখানে অবস্থিত। এখানে খাদ্য প্রক্রিয়াকরণ, পোষাক, রঙ, ধাতব দ্রব্য, মুদ্রিত বস্তু, জাহাজ নির্মাণ, ইত্যাদির শিল্প কারখানা আছে। শহরের দক্ষিণ-পশ্চিমে ৩২ কিলোমিটার দূরে কেপ্লাভিকে একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে।

রেইকিয়াভিক একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর। শহরের বেশিরভাগ দালান কংক্রিট দিয়ে নির্মিত। নিকটবর্তী ভূ-গর্ভস্থ উষ্ণ প্রস্রবণের পানি নলের মধ্যে দিয়ে প্রবাহিত করে দালানগুলিকে গরম রাখা হয়। একই গরম পানি আউটডোর সাঁতার কাটার পুলগুলিতেও ব্যবহার করা হয়।

এই শহরে আইসল্যান্ড বিশ্ববিদ্যালয় (১৯১১), আইসল্যান্ডের আইনসভা আলথিং, রেইকিয়াভিক সঙ্গীতশালা (১৯৩০), লুথেরান ক্যাথিড্রাল, জাতীয় গ্রন্থাগার, জাতীয় সংগ্রহশালা, এবং জাতীয় নাট্যশালা অবস্থিত। আর্নি মাগ্‌নুসন ইন্সটিটিউট আইসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অংশ এবং এখানে আর্নি মাগ্‌নুসনের লেখা খসড়ার একটি সংগ্রহ আছে (আগে এগুলি কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ে ছিল)। শহরের বহু জাদুঘর ও গ্যালারির মধ্যে তিনটি দালান নিয়ে গঠিত রেইকিয়াভিক শিল্পকলা জাদুঘর এবং সিগুরজন ওলাফসন জাদুঘর দুইটি উল্লেখযোগ্য। আইসল্যান্ডের রাষ্ট্রপতির বাসভবন বেসাস্টাডহির শহরের বাইরে অবস্থিত।

অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে আছে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর, জাতীয় জাদুঘর, হালগ্রিমুরের গির্জা, এবং লেইফ এরিকসনের একটি মূর্তি। মূর্তিটি ১৯৩০ সালে আলথিঙের সহস্রতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র আইসল্যান্ডকে উপহার দেয়।

রেইকিয়াভিক শব্দটির অর্থ "ধোঁয়ার উপসাগর"। আইসল্যান্ডীয় ঐতিহ্য অনুসারে ইনগোলফুর আর্নারসন নামের এক ভাইকিং নাবিক প্রথম ৮৭৪ সালে এখানে বসতি স্থাপন করেন। বিংশ শতাব্দীর আগ পর্যন্তও এটি একটি ক্ষুদ্র জেলে শহর ছিল। ১৭৮৬ সালে এটিকে পৌর শহরের মর্যাদা দেয়া হয় এবং ডেনীয়-শাসিত আইসল্যান্ডের প্রশাসনিক কেন্দ্র বানানো হয়। ১৮৪৩ সালে শহরটিতে আইসল্যান্ডের আইনসভা আলথিং স্থানান্তরিত করা হয়। ১৯১৮ সালে এটিকে ডেনীয় রাজার অধীনে স্বায়ত্বশাসিত আইসল্যান্ডের রাজধানী বানানো হয়। ১৯৪৪ সালে শহরটি স্বাধীন আইসল্যান্ড প্রজাতন্ত্রের রাজধানীতে পরিণত হয়। সমগ্র বিংশ শতাব্দী জুড়ে শহরটির অর্থনৈতিক উন্নতি ঘটে। শহরে বর্তমানে এক লক্ষের কিছু বেশি লোক বাস করেন।

[সম্পাদনা] গ্যালারি

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ