নীল (বর্ণ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নীল
Color icon blue.svg
Spectral coordinates
Wavelength ৪৪০–৪৯০ nm
— Common connotations —
বরফ, পানি, আকাশ, বেদনা, শীত, রাজকীয়, বালক, ঠান্ডা, শান্ত, রক্ষণশীলতা, লিবারেল (মার্কিন যুক্তরাষ্ট্র), এবং পুঁজিবাদ
About these coordinatesAbout these coordinates
— Colour coordinates —
Hex triplet #0000FF
sRGBB (r, g, b) (০, ০, ২৫৫)
HSV (h, s, v) (২৪০°, ১০০%, ১০০%)
Source HTML/CSS[১]
B: Normalized to [0–255] (byte)

নীল একটি রঙ বা বর্ণ। ৪৪০-৪৯০ ন্যনোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি চোখে আপতিত হলে যে রঙ দর্শনের অনুভূতি জন্মায়, তাই হলো নীল। নীল একটি মৌলিক রঙ। এইচ এস ভি বর্ণ চাকতিতে নীলের পরিপূরক বর্ণ হলো হলুদ, অর্থাৎ লাল এবং সবুজ আলোর সম মিশ্রন। সাধারণ বর্ণ চাকতিতে নীলের পরিপূরক বর্ণ হচ্ছে কমলা[২] নীলের বেশ কিছু বৈচিত্র্য বা মাত্রা (Shade) থাকলেও নীল বলতে গাঢ় নীল থেকে আকাশী পর্যন্ত মোটামুটি সব রংকেই নীল বলে ডাকা হয়।

সূচিপত্র

[সম্পাদনা] নামকরণ ও সংজ্ঞা

ব্লুবেরি (এক ধরনের ফল)

নীলের ইংরেজি প্রতিশব্দ ব্লু শব্দটি প্রাচীন ফরাসি (ফ্রেঞ্চ) শব্দ bleu থেকে এসেছে যার এসেছে সম্ভবত আরো প্রাচীন উচ্চ জার্মান শব্দ blao("shining") যার অর্থ উজ্জ্বল। bleu শব্দটি প্রাচীন ইংরেজি blawকে প্রতিস্থাপিত করেছিল। এই শব্দগুলির উৎস প্রাচীন প্রোটো জার্মান blæwaz যা আদি নর্স শব্দ bla, আইসল্যান্ডিক শব্দ blár এবং আধুনিক স্ক্যান্ডিনেভিয়াblå শব্দেরও উৎস। এই শব্দগুলি অবশ্য নীল ছাড়া অন্য রংকেও বোঝাতে পারে। নীলচে ধূসর রঙের স্কটিশ প্রতিশব্দ blae। প্রাচীন গ্রিক ভাষায় নীলের উপযুক্ত প্রতিশব্দ ছিলনা, তাই গ্রিক কবি হোমার সমুদ্রের রংকে বলেছিলেন সূরার মত গাঢ়("wine dark"), তবে kyanos (cyan বা আকাশী) শব্দটি ব্যবহৃত হত গাঢ় নীল প্রলেপনের ক্ষেত্রে।

নীল টাইলস

নীল অনেক সময় কষ্টের অনুভূতি বোঝাতে ব্যবহার হয়। "বেদনার রঙ নীল" বা ইংরেজি প্রবচন "feeling blue" এর উদাহরণ। বেদনার সঙ্গে নীলের সম্পর্কের পিছনে কারণ বোধহয় এই যে নীল বৃষ্টির সাথে সম্পর্কযুক্ত এবং প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনি অনুসারে দেবরাজ জিউস বেদনার্ত হয়ে কাঁদলে বৃষ্টি হতো। প্রাচীন গ্রীসে Kyanos বলে গাঢ় নীল টাইলস বোঝানো হত, আধুনিক ইংরেজিতে যা নীলচে সবুজ বা আকাশী[৩] বেদনার সঙ্গে নীলের সম্পর্কের আরো একটি কারণ গভীর সমুদ্রে চলাচলকারী জাহাজগুলোর একটি রীতি। এই রীতি অনুসারে যদি যাত্রাকালে কোন জাহাজের ক্যাপ্টেন বা কর্মকর্তা মারা যান তবে নিজ বন্দরে ফেরার সময়ে জাহাজে একটি নীল পতাকা উড়ানো হত এবং জাহাজের হালের আগাগোড়া জুড়ে নীল একটি ফিতা বা পট্টি আঁকা হত[৪]

[সম্পাদনা] বিজ্ঞানে নীলের ব্যবহার

আকাশ এবং সাগর, নীল রঙের সাধারণ উদাহরণ।

[সম্পাদনা] পিগমেন্ট হিসেবে

নীলের পিগমেন্টঃ

  • আজুরাইট(azurite) (Cu3(CO3)2(OH)2)
  • আল্ট্রাম্যারিন(ultramarine) (Na8-10Al6Si6O24S2-4)
  • সেরুলিয়ান নীল(cerulean blue) (প্রধানতঃ কোবাল্ট (II)স্ট্যানেট: Co2SnO4)
  • কোবাল্ট নীল(cobalt blue) (কোবাল্ট(II) আ্যালুমিনেট: CoAl2O4) এবং
  • প্রুশিয়ান নীল(Prussian blue) (প্রধানত Fe7(CN)18).

[সম্পাদনা] নীলের বৈজ্ঞানিক প্রাকৃতিক মান

  • তামার (Cu2+) বর্নালী বিচ্ছুরণ
  • তামার জলীয় আয়নের (Cu(H2O)52+)বৈদ্যুতিক বর্ণালী

[সম্পাদনা] জীবজগৎ

নীল রঙের জে পাখি


[সম্পাদনা] নীলের বৈচিত্র্য বা মাত্রা

[সম্পাদনা] গাঢ় নীল

গাঢ় নীল
About these coordinatesAbout these coordinates
— Colour coordinates —
Hex triplet #00008B
RGBB (r, g, b) (০, ০, ১৩৯)
HSV (h, s, v) (২৪০°, ১০০%, ২৫%)
Source X11
B: Normalized to [0–255] (byte)


[সম্পাদনা] নীল

নীল
About these coordinatesAbout these coordinates
— Colour coordinates —
Hex triplet #0000CD
RGBB (r, g, b) (০, ০, ২০৫)
HSV (h, s, v) (২৪০°, ১০০%, ৪০%)
Source X11
B: Normalized to [0–255] (byte)


[সম্পাদনা] হালকা বা আকাশী নীল

আকাশী নীল
About these coordinatesAbout these coordinates
— Colour coordinates —
Hex triplet #ADD8E6
RGBB (r, g, b) (১৭৩, ২১৬, ২৩০)
HSV (h, s, v) (২৪০°, ৯০%, ৮০%)
Source X11
B: Normalized to [0–255] (byte)


[সম্পাদনা] নীল পিগমেন্ট

নীল পিগমেন্ট
About these coordinatesAbout these coordinates
— Colour coordinates —
Hex triplet #333399
RGBB (r, g, b) (৫১, ৫১, ১৫৩)
HSV (h, s, v) (২৪০°, ৫০%, ৩৫%)
Source CMYK
B: Normalized to [0–255] (byte)


[সম্পাদনা] আরো দেখুন


[সম্পাদনা] তথ্যসূত্র

  1. W3C TR CSS3 Color Module, HTML4 color keywords। প্রকাশক: W3.orghttp://www.w3.org/TR/css3-color/#html4। সংগৃহীত হয়েছে: 2009-04-14 
  2. Glossary Term: Color wheel। প্রকাশক: Sanford-artedventures.comhttp://www.sanford-artedventures.com/study/g_color_wheel.html। সংগৃহীত হয়েছে: 2009-04-14 
  3. Merriam-Webster's Ninth New Collegiate Dictionary Springfield, Mass.:1984--Merriam-Webster Page 319
  4. "US Navy - origins of Navy Terminology" [১]

টেমপ্লেট:Web colors টেমপ্লেট:Shades of blue

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান
বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ