পানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাগর পৃথিবীর প্রায় ৯৭.৩% পানি ধারণ করে। ভূপৃষ্ঠের ২/৩ ভাগ পানি। Water covers 71% of the Earth's surface; the oceans contain 97.2% of the Earth's water. The Antarctic ice sheet, which contains 61% of all fresh water on Earth, is visible at the bottom. Condensed atmospheric water can be seen as clouds, contributing to the Earth's albedo.

পানি বা জল এক প্রকার গন্ধহীন, বর্ণহীন তরল পদার্থ। এটি হাইড্রোজেনঅক্সিজেন এর সমন্বয়ে গঠিত। দুই পরমাণু হাইড্রোজেন ও এক পরমাণু অক্সিজেন মিলে এক অণু পানি গঠন করে। এর রাসায়নিক সংকেত হল (H2O)। পানির হিমাঙ্ক/গলনাঙ্ক ০° সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক ১০০°। নিম্নতম তাপমাত্রার (০ ডিগ্রি তাপমাত্রার নিচে) জল হয় কঠিন, যাকে বলা হয় বরফ। ০ থেকে বেশী তাপমাত্রার জল সাধারণত তরল যা জল বা পানি হিসেবে পরিচিত। আর সকল তাপমাত্রায়ই সাধারণত পানি বাস্পিভূত হতে পারে। পানির বায়বীয় রুপটিকে বলা হয় জলীয়বাষ্প বা বাষ্প। পানি বাষ্প দ্বারা এক সময় স্টিম ইঞ্জিন চালানো হতো। যা টেনে নিয়ে যেত রেল গাড়ির মত বৃহৎ যান।

Model of hydrogen bonds between molecules of water

পৃথিবীর ৬০% অংশ জুড়ে পানি রয়েছে। মানবদেহের ৮০% অংশ পানি দিয়ে গঠিত। এটি সকল জীব দেহের একটি প্রধান উপাদান। পৃথিবীর তিন ভাগের ২ ভাগ জল আর ১ ভাগ স্থল। এর মধ্যে প্রায় ৯৭% জল আছে সাগরে। বাকী জল জমে আছে স্থলভাগের কোন জলাধার অথবা কম উষ্ণতার কোন ভূ-পৃষ্ঠের উপরি তলে; হতে পারে তা পাহাড়-পর্বত কিংবা সমভূমি। জলবায়ুতে জমে থাকা বাস্পাকারে জলের পরিমাণও নেহাত কম নয়। পৃথিবীর জীবনের উৎস এই জলকে তাই 'জীবন' বলা হয়। পৃথিবীতে জলের পরিমাণ নির্দিষ্ট। তাপমাত্রার তারতম্যের কারণে চক্রাকারে তা ঘুরতে থাকে সমূদ্র হতে বায়ুমন্ডলে। বায়ুমন্ডল হতে বৃষ্টি হয়ে পাহাড়-পর্বত, সমভূমি, নদী-নালা, খাল-বিলে পতিত হয়। প্রবাহমান নদী সে জল বয়ে নিয়ে আসে সমূদ্রে। কম উষ্ণতার বরফাচ্ছন্ন স্থানের তাপমাত্রা বৃদ্ধির ফলে বরফ গলে বা জলীয় বাস্প হয়ে একইভাবে চক্রায়িত হয়। এভাবে চক্রান্তের আবর্তে পড়ে জল বিভিন্ন আকার ধারন করে।


পানি ৩টি রূপে বিদ্যমান - কঠিন (বরফ), তরল, এবং বায়বীয় (বাষ্প)। মেঘ হলো ঘণীভূত জলীয় বাষ্প থেকে উদ্ভূত জলকণা।

পানি কখনো কখনো জীবন রক্ষাকারীর বদলে হয়ে উঠে লক্ষ লক্ষ প্রাণের বিণাশকারী। অত্যধিক বৃষ্টির কারণে অথবা বরফ গলে উচু ভূমি হতে নেমে আসে প্রবল প্রতাপশালী পানির স্রোত। ভাটির দেশে সৃষ্টি হয় বন্যা, জলাবদ্ধতা। অগণিত মানুষ প্রাণ হারায় প্রকৃতির এইরুপ আবর্তে পরে। বদ্ধ পানি খুব দ্রুত দূষিত হয়। এই সব দূষিত পানি ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষ দুরারোগ্য ব্যাধি যেমনঃ ডায়রিয়া, কলেরা, জ্বর, শর্দি, কাশি, চর্মরোগ সহ বিভিন্ন ভাবে আক্রান্ত হয়। দীর্ঘস্থায়ী বন্যার ফলে দেশে খাদ্যাভাব দেখা দেয়। মানুষের পানের জন্য নিরাপদ পানি প্রয়োজন।


[সম্পাদনা] পানিচক্র অথবা জলচক্র

Watercyclebengali.jpg

[[zu:Amanzi] ]

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ