সুখ
সুখ একটি মানবিক অনুভুতি। সুখ মনের একটি অবস্থা বা অনুভূতি যা ভালবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছাস দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১] জৈবিক, মানসিক, মনস্তাত্ত্বিক, দর্শনভিত্তিক এবং ধার্মিক দিক থেকে সুখের সংজ্ঞা নির্ধারণ এবং এর উৎস নির্ণয়ের প্রচেষ্টা সাধিত হয়েছে। সঠিকভাবে সুখ পরিমাপ করা অত্যন্ত কঠিন। গবেষকেরা অক্সফোর্ড সুখ প্রশ্নাবলী একটি কৌশল উদ্ভাবন করেছেন যা দিয়ে সুখের পরিমাপ কিছুটা হলেও করা সম্ভব। মনোবিজ্ঞান বিশেষজ্ঞরা তাত্তিক মডেলের ভিত্তিতে সুখ পরিমাপ করে থাকেন। এই মডেলে সুখকে ইতিবাচক কর্ম ও আবেগসমূহের সমষ্টি হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া এক্ষেত্রে তিনটি বিশেষ অবস্থাকেও বিবেচনা করা হয়: আনন্দ, অঙ্গিকার এবং অর্থ।
গবেষকগণ কিছু বৈশিষ্ট শনাক্ত করেছেন যেগুলো সুখের সাথে পারস্পারিকভাবে সম্পর্কযুক্ত: বিভিন্ন সামাজিক সম্পর্ক, বহির্মুখী বা অন্তর্মুখী অবস্থা, বৈবাহিক অবস্থা, স্বাস্থ, গণতান্ত্রিক স্বাধীনতা, আশাবাদ, ধর্মীয় সম্পৃক্ততা, আয় এবং অন্যান্য সুখী মানুষের সাথে নৈকট্য।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Cambridge Advanced Learner's Dictionary (accessed 2008-Dec-23)
বহিঃসংযোগ [সম্পাদনা]
সংজ্ঞা, উইকিঅভিধান হতে
পাঠ্যবই, উইকিবই হতে
উক্তি, উইকিউক্তি হতে
রচনা সংকলন, উইকিউৎস হতে
ছবি ও অন্যান্য মিডিয়া, কমন্স হতে
ভ্রমণ নির্দেশিকা, উইকিভয়েজ হতে
সংবাদ, উইকিসংবাদ হতে
- সুখের ইতিহাস
- সুখ - স্ট্যানফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ ফিলোসফি-তে সুখের সংজ্ঞা এবং এ সম্পর্কিত মনোবিজ্ঞানীদের গবেষণা
- দ্য ওয়ার্ল্ড ডাটাবেস অফ হ্যাপিনেস
- ওনলাইন সুখ পরিমাপক