সাদা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাদা
Color icon white.svg
— Common connotations —
শুদ্ধতা, কোমলতা, ঘাটতি, তুষার, বরফ, স্বর্গ, শান্তি, জীবন, পরিচ্ছন্নতা, বাতাস, আলো, মেঘ, ফাঁকা, ভালো, তুলা, দেবদূত, শীতকাল, নিষ্কলুষতা
About these coordinatesAbout these coordinates
— Color coordinates —
Hex triplet #FFFFFF
RGBB (r, g, b) (২৫৫, ২৫৫, ২৫৫)
HSV (h, s, v) (-°, 0%, ১০০%)
Source By definition
B: Normalized to [0–255] (byte)

সাদা বা শ্বেত বা শুভ্র একটি রঙ বা বর্ণ। তিনটি মৌলিক রঙের আলো প্রায় সমান পরিমাণে চোখে আপতিত হলে এবং তা পারিপার্শ্বিকের চেয়ে উজ্জ্বলতর হলে চোখে যে রঙ দর্শনের অনুভূতি জন্মায়, তাই হলো সাদা। সাদা দর্শনে কোন হিউ (hue) এবং ধূসরতা থাকে না[১]

অনেক উপায়ে সাদা আলো উৎপন্ন হতে পারে। সূর্যের আলো সাদা রঙের একটি উৎস, যে বৈদ্যুতিক বাতিতে কোন বস্তুকে উত্তপ্ত করে তা থেকে আলো পাওয়া যায়, তাও সাদা আলো দেয়। আধুনিক ফ্লুরোসেন্ট বাতি এবং এলইডি বা লাইট ইমিটিং ডায়োড থেকেও সাদা আলো পাওয়া যায়। কোন বস্তু যদি তার উপর আপতিত আলোকে পরিবর্তন না করে প্রতিফলিত করে তবে তা সাদা বলে প্রতীয়মান হয় যদি না তা সমভাবে আলোর প্রতিফলন ঘটিয়ে দর্পণে রূপ নেয়।

মেঘ, তুষার, ফুল ইত্যাদির মত সাদা বস্তু প্রকৃতিতে অহরহই দেখা যায়। তাই মনুষ্য সংস্কৃতিতে প্রায়ই সাদার উল্লেখ পাওয়া যায়, বিশেষ করে শুদ্ধতা এবং পরিচ্ছন্নতার ক্ষেত্রে। সাদা এবং কালোর মধ্যের চরম পার্থক্যের কারণে প্রায়ই বৈপরীত্ব বোঝাতে সাদা-কালো ব্যবহৃত হয়। চৈনিক সংস্কৃতির মত কোন কোন সংস্কৃতিতে সাদা মৃত্যুর প্রতীক। অপরপক্ষে অনেক সংস্কৃতিতে সাদা শুদ্ধতা, মুক্তি এবং স্বাস্থ্যগত বিশুদ্ধতা বোঝায়।

প্রিজম দ্বারা সাদা আলো সাতটি রঙে বিভক্ত হচ্ছে

[সম্পাদনা] গ্যালারি

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Wyszecki & Stiles। Color Science 506। 

[সম্পাদনা] আরো দেখুন

টেমপ্লেট:Web colors

তড়িৎচৌম্বকীয় বর্ণালী- সম্পাদনা
(তরঙ্গদৈর্ঘ্যের অনুক্রমে)

গামা রশ্মি | রঞ্জন রশ্মি | অতিবেগুনী | দৃশ্য বর্ণালী | অবলোহিত | টেরা হার্তস বিকিরণ | মাইক্রওয়েভ | রেডিও ওয়েভ


দৃশ্যমান (আলোক) বর্ণালী: বেগুনী | নীল | আসমানী | সবুজ | হলুদ | কমলা | লাল


মাইক্রোওয়েভ ব্যান্ড: W band | V band | K band: Ka band, Ku band | এক্স ব্যান্ড | C band | এস ব্যান্ড | এল ব্যান্ড


Radio spectrum: EHF | SHF | UHF | VHF | HF | MF | LF | VLF | ULF | SLF | ELF


Wavelength designations : Microwave | Shortwave | Mediumwave | Longwave


টেমপ্লেট:Shades of white টেমপ্লেট:Shades of grey

Wiktionary-logo-en.png
উইকিঅভিধানে
সাদা শব্দটি খুঁজুন