ইয়ান বোথাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্যার ইয়ান বোথাম
২০০৯ সালে বইয়ের স্বাক্ষর অনুষ্ঠানে স্যার ইয়ান বোথাম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম স্যার ইয়ান টেরেন্স বোথাম ওবিই
জন্ম ২৪ নভেম্বর ১৯৫৫ (1955-11-24) (বয়স ৫৭)
হেসওয়াল, চেশায়্যার, যুক্তরাজ্য
ডাকনাম বিফি, বোথ, গাই[১]
উচ্চতা ৬ ফুট 2 ইঞ্চি (১.৮৮ মিটার)
ব্যাটিংয়ের ধরন ডানহাতি
বোলিংয়ের ধরন ডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকা অল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব ইংল্যান্ড
টেস্ট অভিষেক (ক্যাপ ৪৭৪) ২৮ জুলাই ১৯৭৭ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট ১৮ জুন ১৯৯২ বনাম পাকিস্তান
ওডিআই অভিষেক (ক্যাপ ৩৩) ২৬ আগস্ট ১৯৭৬ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই ২৪ আগস্ট ১৯৯২ বনাম পাকিস্তান
দেশীয় দলের তথ্য
বছর দল
১৯৭৪-৮৬ সমারসেট
১৯৮৭-৮৮ কুইন্সল্যান্ড
১৯৮৭-৯১ ওরসেস্টারশায়্যার
১৯৯২-৯৩ ডারহ্যাম
কর্মজীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচসমূহ 102 116 402 470
রানের সংখ্যা 5200 2113 19399 10474
ব্যাটিং গড় 33.54 23.21 33.97 29.50
১০০/৫০ 14/22 0/9 38/97 7/46
সর্বোচ্চ রান 208 79 228 175*
বল বোল্ড 21815 6271 63547 22899
উইকেট 383 145 1172 612
বোলিং গড় 28.40 28.54 27.22 24.94
ইনিংসে ৫ উইকেট 27 0 59 3
ম্যাচে ১০ উইকেট 4 n/a 8 n/a
সেরা বোলিং 8/34 4/31 8/34 5/27
ক্যাচ/স্ট্যাম্পিং 120/– 36/– 354/– 196/–
উৎস: [১], 22 August 2007
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইয়ান বোথাম
মাঠে অবস্থান মধ্যভাগ
বলিষ্ঠ কর্মজীবন*
বছর দল উপস্থিতি (গোল)
১৯৭৮-৮০ ইয়োভিল টাউন ১৭ (১)
১৯৮০-৮৫ স্কানথর্প ইউনাইটেড ১১ (০)
* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা

শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে ।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

স্যার ইয়ান টেরেন্স বোথাম, ওবিই (ইংরেজি: Ian Terence Botham; জন্ম: ২৪ নভেম্বর, ১৯৫৫) চেশায়্যারে জন্মগ্রহণকারী সাবেক ইংরেজ ক্রিকেটার। ক্রিকেট খেলায় ব্যাটিংবোলিং - উভয় বিভাগেই তিনি অসামান্য ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে বিশ্বের ক্রিকেট ইতিহাসে প্রকৃত অল-রাউন্ডারের মর্যাদা পেয়েছেন। ইংল্যান্ড দলের পক্ষ হয়ে ১৪টি সেঞ্চুরী ও ৩৮৩টি টেস্ট উইকেট লাভ করেন। শতাধিক টেস্টে অংশগ্রহণের পাশাপাশি অধিনায়কত্ব করেছেন তিনি। ১৯৮১ সালে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়াকে পরাভূত করতে ব্যাপকভাবে সহায়তা করেছিলেন। এ সিরিজটি ‘বোথামের অ্যাসেজ’ নামে পরিচিতি বহন করে আসছে। বিফি ডাকনামেও তিনি সমান জনপ্রিয়।[২] মাঠ ও মাঠের বাইরে বিতর্কিত খেলোয়াড়রূপে তিনি একগুচ্ছ রেকর্ডের অধিকারী হিসেবে অদ্যাবধি ইংল্যান্ডের বোলারদের পক্ষে সর্বাধিক উইকেট লাভের রেকর্ডটিও ধরে রেখেছেন। বর্তমানে তিনি টেলিভিশনে কাজ করছেন। দাতব্য প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহের জন্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। ২০০৭ সালে নাইট পদবীতে ভূষিত হন। ডেনিস কম্পটন, জিম কাম্বসআর্নল্ড সাইডবটমের ন্যায় তিনিও ফুটবল লীগের অন্যতম ফুটবলার হিসেবে ১১টি খেলায় অংশগ্রহণ করেছেন।

পরিচ্ছেদসমূহ

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

উইর‌্যাল উপত্যকার হেসওয়াল এলাকায় বোথাম জন্মগ্রহণ করেন। বাবা হার্বার্ট লেসলি বোথাম ওয়েস্টল্যান্ড এয়ারক্রাফটে কাজ করতেন। মা ভায়োলেট ম্যারি (বিবাহ-পূর্ব কোলেট) ছিলেন একজন নার্স।[৩] পিতা-মাতা উভয়েই ক্রিকেট খেলতেন। সমরাসেটের ইয়োভিলে মিলফোর্ড জুনিয়র স্কুলে অধ্যয়ন করেন। সমারসেটেই খেলার সাথে ভালোবাসা জন্মায় ও সমারসেট অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলে খেলেন।[৪] বাকলার্স মিড কমিউনিটি স্কুল থেকে ১৫ বছর বয়সে জিসিএসই লেভেল শেষ না করেই সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবে খেলতে যান। এসময়ে তিনি ক্রিস্টাল প্যালেস ফুটবল ক্লাব থেকেও খেলার জন্যে প্রস্তাব পান।[৫] শৈশবকাল থেকেই তিনি একাকী চলতে পছন্দ করতেন। যখন জানা যায় যে বোথাম ক্রীড়াব্যক্তিত্ব হতে চান, তখন তাঁর স্কুলের ক্যারিয়ার মিসট্রেস বলেন, ‘চমৎকার, প্রত্যেকেই খেলতে চায়, কিন্তু আসলেই তুমি কি হতে চাচ্ছ?’

সম্মাননা[সম্পাদনা]

বোথামকে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা অল-রাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এছাড়া তারকা মর্যাদাও পেয়েছেন তিনি। দাতব্য প্রতিষ্ঠানে অনন্য সাধারণ অবদান রাখায় তাঁকে নাইটহুড পদকে ভূষিত করা হয়।[৬] ৮ আগস্ট, ২০০৯ তারিখে আইসিসি ক্রিকেট হল অব ফেমে বোথামকে অন্তর্ভূক্ত করা হয়।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ian Botham"espncricinfo। সংগৃহীত 18 April 2012 
  2. Adams, Christopher (16 June 2007)। "'Sir Beefy' leads cast of nearly 1,000"Financial Timeshttp://www.ft.com/cms/s/02c82326-1b75-11dc-bc55-000b5df10621.html। সংগৃহীত 28 August 2009
  3. Barratt, Nick (15 December 2007)। "Family detective: Sir Ian Botham"Daily Telegraph (UK)http://www.telegraph.co.uk/education/main.jhtml?view=DETAILS&grid=&xml=/education/2007/12/15/fadet115.xml। সংগৃহীত 28 August 2009
  4. Botham, Ian (1994). "A Bouncing Baby Botham". Botham: My Autobiography. CollinsWillow. পৃ: 36–37. আইএসবিএন 0-00-218316-1.
  5. "Ian Botham quotes"। Brainy Quote। সংগৃহীত 27 August 2009 
  6. http://www.thenorthernecho.co.uk/archive/2004/08/06/The+North+East+Archive/6982046.Bothams_rocked_by_jewellery_break_in/
  7. "Botham, Boycott, Trueman inducted into ICC Hall of Fame"। The Times of India। 9 August 2009http://articles.timesofindia.indiatimes.com/2009-08-09/top-stories/28212639_1_icc-cricket-hall-first-class-cricket-test-cricket। সংগৃহীত 8 October 2011

বহিঃসংযোগ[সম্পাদনা]

ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
ব্রায়ান রোজ
সমারসেট কাউন্টি ক্রিকেট অধিনায়ক
১৯৮৪-১৯৮৫


উত্তরসূরী
পিটার রোবাক
পূর্বসূরী
মাইক ব্রিয়ার্লি
ইংরেজ জাতীয় ক্রিকেট অধিনায়ক
১৯৮০-১৯৮১


উত্তরসূরী
মাইক ব্রিয়ার্লি
রেকর্ড
পূর্বসূরী
ডেনিস লিলি
বিশ্বরেকর্ড – টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট
৩৭৩ উইকেট (২৭.৮৬)- ৯৪ টেস্টে
২১ আগস্ট, ১৯৮৬ - ১২ নভেম্বর, ১৯৮৮


উত্তরসূরী
রিচার্ড হ্যাডলি

টেমপ্লেট:Question of Sport