অ্যাডাম গিলক্রিস্ট
অ্যাডাম ক্রেইগ গিলক্রিস্ট (জন্ম ১৪ নভেম্বর ১৯৭১, বেলিংএন, নিউ সাউথ ওয়েলস), ডাকনাম গিলি ও চার্চ,[১] একজন অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়াড়.[২]প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক ঘটে ১৯৯২ সালে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলেন ১৯৯৬ সালে এবং টেস্ট ম্যাচ ক্রিকেটটেস্ট অভিষেক ১৯৯৯ সালে।[২] তিনি ২০০০ সাল থেকে উভয় ধারার অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন এবং নিয়মিত অধিনায়ক স্টিভ ওয়াহ ও রিকি পণ্টিংয়ের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন।
গিলক্রিস্ট একজন আক্রমণাত্মক বাঁহাতি ব্যাটসম্যান and কার্যকর উইকেট-রক্ষক, জাতীয় দলের জন্য তিনি দু'টি দায়িত্ব পালন করেন। তাকে ক্রিকেটের অন্যতম সেরা উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে আখ্যায়িত করা হয়।[৩][৪] তার স্ট্রাইক রেট ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে প্রায় সর্বোচ্চ এবং টেস্ট ক্রিকেটে তিনি দ্বিতীয় দ্রুততম [[সেঞ্চুরি (ক্রিকেট)সেঞ্চুরির মালিক।Stephen Brenkley (2006-12-17)। "Gilchrist's hammer leaves England out on their feet"। independent.co.uk। সংগৃহীত 2007-02-20।</ref> গিলক্রিস্ট পিচে প্রতিবাদ করার জন্য আলোচিত এবং বেশ কয়েকবার এজন্য ম্যাচ ফি জরিমানা দিয়েছেন। এছাড়াও তিনি ওয়াকিং করার জন্য বিখ্যাত এবং নিজেকে আউট মনে করলে আম্পায়ারের সিদ্ধান্তের বিপরীতে হেটে চলে যান।.
পুরো ক্যারিয়ারজুড়ে গিলক্রিস্ট অস্ট্রেলিয়ান জাতীয় দলের হয়ে ৯০ টি টেস্ট এবং ২৫০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি টানা তিনটি বিশ্বকাপ ফাইনালে পঞ্ছাশোর্ধ ইনিংস খেলার বিরল রেকর্ডের অধিকারী। (১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে)।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ অলিভার ব্রেট (2003-03-17)। "নো রুম অ্যাট দ্য ইনস"। BBC Sport। সংগৃহীত 2007-02-23।
- ↑ ২.০ ২.১ "অ্যাডাম গিলক্রিস্ট বায়োগ্রাফি"। ক্রিকইনফো। সংগৃহীত 2007-02-20।
- ↑ অলিভার আইরিশ (2003-02-02)। "দি লর্ডডাউন অন পুল এ"। অবজারভার স্পোর্ট মান্থলি। সংগৃহীত 2007-02-22।
- ↑ "শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড টু টুর ইংল্যাণ্ড 2006"। ইংল্যাণ্ড এণ্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সংগৃহীত 2007-02-22।
- অস্ট্রেলীয় ক্রিকেটার
- অস্ট্রেলীয় উইকেট-রক্ষক
- অস্ট্রেলিয়ার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার
- অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার
- অস্ট্রেলিয়ার টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটার
- অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক
- ১৯৯৯-এর ক্রিকেট বিশ্বকাপের ক্রিকেটার
- ২০০৩-এর ক্রিকেট বিশ্বকাপের ক্রিকেটার
- ২০০৭-এর ক্রিকেট বিশ্বকাপের ক্রিকেটার