নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল
| নিউজিল্যান্ড | |
|---|---|
|
নিউজিল্যান্ড ক্রিকেট দলের লোগো |
|
| টেস্ট মর্যাদা | ১৯৩০ |
| প্রথম টেস্ট | বনাম |
| অধিনায়ক | রস টেলর |
| কোচ | |
| আইসিসি টেস্ট, ওডিআই এবং টি২০আই র্যাঙ্কিং | ৮ম (টেস্ট), ৭ম (ওডিআই), ২য় (টি২০আই) [১] |
| টেস্ট ম্যাচ – বর্তমান বছর |
৩৫৪ ১ |
| সর্বশেষ টেস্ট | বনাম |
| জয়/পরাজয় – বর্তমান বছর |
৭১/১৪৮ ১/১ |
|
৩০ জানুয়ারি, ২০১২ পর্যন্ত |
|
নিউজিল্যান্ড ক্রিকেট দল বা নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল (ইংরেজি: New Zealand national cricket team) নিউজিল্যান্ডের প্রতিনিধিত্বকারী জাতীয় ক্রিকেট দল। দলটিকে সংক্ষেপে ব্ল্যাক ক্যাপস নামে ডাকা হয়ে থাকে। ১৯৩০ সালে ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলার মাধ্যমে দলটির অভিষেক ঘটে। এর ফলে তারা বিশ্বের ৫ম টেস্ট ক্রিকেটভূক্ত দলের লাভ করেছিল। কিন্তু তাদেরকে প্রথম জয়ের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ১৯৫৫-৫৬ সালে অকল্যান্ডের ইডেন পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়লাভ করে।[১] ১৯৭২-৭৩ সালে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিরুদ্ধে ১ম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশ নিয়েছিল।
পরিচ্ছেদসমূহ |
সাফল্য গাঁথা[সম্পাদনা]
দলটি ১৯৭৫ সালে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা প্রবর্তনের পর এ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। তারা কমপক্ষে পাঁচবার সেমি-ফাইনাল পর্বে উত্তীর্ণ হয়। কিন্তু প্রত্যেকবারই পরাভূত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়। তাদের উল্লেখযোগ্য সফলতা হচ্ছে ২০০০ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়। কেনিয়ার নাইরোবি জিমখানা ক্লাবে অনুষ্ঠিত খেলায় ভারতকে ৪ উইকেটে পরাজিত করে তারা এ সাফল্য পায়।
১৯৯৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ক্রিকেটে নিউজিল্যান্ড ক্রিকেট দল শ্রীলঙ্কাকে ৫১ রানে হারিয়ে ব্রোঞ্জপদক জয়লাভ করেছিল।
দলীয় কর্মকর্তা[সম্পাদনা]
- প্রধান কোচ: মাইক হেসন[২]
- সহকারী কোচ: ট্রেন্ট উডহিল
- বোলিং কোচ: শেন বন্ড
- মনস্তাত্ত্বিক সক্ষমতা বিষয়ক কোচ: ব্রায়ান স্ট্রোনাচ
- দলীয় ম্যানেজার: ডেভ কারি
- ফিজিওথেরাপিস্ট: রজার মর্টিমার
দলীয় সদস্য[সম্পাদনা]
আয়ান ও'ব্রায়ান এবং শেন বন্ড ২০১১ সালে খেললেও বর্তমানে তারা আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা থেকে অবসর গ্রহণ করেছেন।[৩] জ্যাকব ওরামও এ সময়ে টেস্ট ক্রিকেট খেলায় অংশ নিয়েছিলেন।[৪][৫] কিন্তু টেস্ট ক্রিকেট থেকে তিনিও অবসর নেন। ২০১০-১১ মৌসুমে দলের সাথে নিম্নবর্ণিত খেলোয়াড়বৃন্দ চুক্তিবদ্ধ হয়েছেন:-[৬]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Frindall, Bill (2009). Ask Bearders. BBC Books. পৃ: 163. আইএসবিএন 978-1-84607-880-4.
- ↑ "http://www.dailymail.co.uk/sport/cricket/article-2176366/New-Zealand-Mike-Hesson-new-cricket-coach.html"। সংগৃহীত 2012-07-20।
- ↑ Iain O'Brien to retire from international cricket CricInfo
- ↑ Shane Bond quits Test cricket, CricInfo
- ↑ Shane Bond quits Test cricket, CricInfo
- ↑ "Milne and Vettori in New Zealand World T20 squad". CricInfo (ESPN). 2012-08-15
বহিঃসংযোগ[সম্পাদনা]
- BLACKCAPS official website
- Official Facebook page
- New Zealand cricket
- Beige Brigade Official Website
- Cricinfo New Zealand
- Runs on the board – New Zealand cricket (NZHistory)
- New Zealand cricket Team Information
টেমপ্লেট:Cricket in New Zealand টেমপ্লেট:New Zealand national teams