ইংল্যান্ড ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
England and Wales
200px
England cricket crest
Test status granted 1877
First Test match v Australia at Melbourne Cricket Ground, Melbourne, 15–19 March 1877
Captain of Test Andrew Strauss
Captain of ODI Alastair Cook
Captain of Twenty20 Stuart Broad
Coach জিম্বাবুয়ে Andy Flower
Official ICC Test and ODI ranking 1st (Test)
5th (ODI)
1st (T20)
Test matches
 – This year
918
3
Last Test match v Pakistan
Wins/losses
 – This year
326/264
0/3
As of 6 February 2012

ইংল্যান্ড ক্রিকেট দল যা ইংল্যান্ড এবং ওয়েলস্‌ দেশের প্রতিনিধিত্ব করে। ১৯৯২ সালের পূর্ব পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট দল স্কটল্যাণ্ড দেশেরও প্রতিনিধিত্ব করতো। ১ জানুয়ারি, ১৯৯৭ সাল থেকে দলটি ইংল্যান্ড এবং ওয়েলস্‌ ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্তৃক পরিচালিত হয়ে আসছে। এর পূর্বে ইংল্যান্ড ক্রিকেট দল মেরিলেবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি কর্তৃক ১৯০৩ থেকে ১৯৯৬ সালের শেষার্ধ পর্যন্ত পরিচালিত হয়েছিল।[১][২]

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] দলের ইতিহাস

দলিলপত্রাদি ঘেঁটে দেখা যায় যে, প্রথমবারের মতো ইংল্যান্ড নামধারী দলটি ৯ জুলাই, ১৭৩৯ সালে অল-ইংল্যান্ড দল হিসেবে প্রতিনিধিত্ব করেছিল। অপরাজেয় কাউন্টি হিসেবে কেন্টের প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডের অন্যান্য এলাকা থেকে ১১জন বিশিষ্ট ভদ্রলোক খেলেছিলেন। অবশ্য তারা কেন্টের কাছে খুবই অল্প ব্যবধানে হেরে যায়।[৩] পরবর্তীতে এ ধরণের আরো অসংখ্য ক্রিকেট খেলার পুণরাবৃত্তি ঘটেছিল যা ঐ শতকের একটি অংশ হয়ে দাঁড়িয়েছিল।

[সম্পাদনা] শুরুর দিককার সফরগুলো

সেপ্টেম্বর, ১৮৫৯ সালে ইংল্যান্ড প্রথমবারের মতো বহিঃবিশ্ব ভ্রমণে যায়। ঐ সফরের অংশ হিসেবে দলটি উত্তর আমেরিকা ভ্রমণে গিয়েছিল। দলের ৬ সদস্য ছিলেন অল-ইংল্যান্ড একাদশের এবং বাকী ৬ সদস্য ঐকবদ্ধ অল-ইংল্যান্ড একাদশের। দলের নেতৃত্ব দেন জর্জ পার নামীয় এক ইংরেজ।

[সম্পাদনা] দি এ্যাশেজ

ইংল্যান্ড ১৮৮২ সালে নিজ ভূমিতে অনুষ্ঠিত প্রথম সিরিজে ১ – ০ ব্যবধানে হেরে যায়। ফলে ‘দ্য স্পোর্টিং টাইমস্‌’ তাদের প্রতিবেদনে ইংলিশ ক্রিকেট নিয়ে বিখ্যাত উক্তি মুদ্রিত করে:

ইংলিশ ক্রিকেটকে চিরস্মরণীয় করে রেখেছে ওভালের ২৯ আগস্ট, ১৮৮২ তারিখটি। গভীর দুঃখের সাথে বন্ধুরা তা মেনে নিয়েছে। ইংলিশ ক্রিকেটকে ভস্মিভূত করা হয়েছে এবং ছাইগুলো অস্ট্রেলিয়াকে প্রদান করেছে।

[সম্পাদনা] আন্তঃযুদ্ধের সময়কালে

প্রথম বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ড ১৯২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামে। যুদ্ধ পরবর্তী পরিবেশে আভ্যন্তরীণ ক্রিয়া-প্রতিক্রিয়ায় প্রবলভাবে আক্রান্ত ইংল্যান্ড সিরিজে পরাজয়ের মুখ দেখতে থাকে। এবং প্রথমবারের মতো ৫-০ ব্যবধানে হুয়াইটওয়াশ হয়। সিরিজে ৬জন অস্ট্রেলিয় ব্যাটসম্যান শতক হাকান এবং মেইলে একাই ৩৬জন ইংলিশ ব্যাটসম্যানকে আউট করেন। পরবর্তী সিরিজগুলোতেও তারা তেমন ভাল ফলাফল বয়ে আনতে ব্যর্থ হয়েছিল। ১৯২১ সালের এ্যাশেজ সিরিজে ৩-০ এবং ১৯২৪-২৫ সালের এ্যাশেজে ৪-১ ব্যবধানে পরাজিত হয় ইংল্যাণ্ডের জাতীয় ক্রিকেট দল। ১৯২৬ সালে ইংল্যাণ্ডের ভাগ্য পরিবর্তন ঘটে ও অ্যাশেজ পুণরুদ্ধার করে এবং ১৯২৮-২৯ সালের এ্যাশেজ ট্যুরে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারায়।

[সম্পাদনা] যুদ্ধ পরবর্তী সময়কালে

ইংল্যাণ্ড কঠিন সময় পার করে ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালে। তারা ৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। পরবর্তীতে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের অবিশ্বাস্য কীর্তিতে ৪-০ এবং ওয়েস্ট ইণ্ডিজের কাছে ২-০ ব্যবধানে হারে। উপর্যুপরি পরাজয়ের পর দলটি ভারত এবং দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে জয়ী হয়ে ক্ষতস্থানে প্রলেপ দেয়।

[সম্পাদনা] ১৯৭১ থেকে ২০০০

ইংল্যান্ড ক্রিকেট দল পরবর্তীতে ভারত জাতীয় ক্রিকেট দল এবং উদীয়মান ওয়েস্ট ইণ্ডিজ দলের বিপক্ষে হেরে যায়। ১৯৭৪-৭৫ সালের অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে পরাজিত হয়। ১৯৭৫ সালের ১ম বিশ্বকাপ ক্রিকেটে দলটি সেমি-ফাইনাল পর্যন্ত পৌঁছে যা ইংল্যাণ্ডের ভাগ্যাকাশে কিছুটা পরিবর্তনের ছোঁয়া লক্ষ্য করা যায়। ক্যারি প্যাকারের বিশ্ব সিরিজ ক্রিকেট আয়োজনের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান ক্রিকেট দল - উভয়ই তাদের তারকা খেলোয়াড়দেরকে হারায়। ইংল্যান্ড টেস্ট ক্রিকেট থেকে বহিস্কৃত টনি গ্রেগ (বর্তমানে ধারা ভাষ্যকার), মাইক ব্রিয়ারলী, জিউফ্রে বয়কটকে পুণরায় অন্তর্ভূক্ত করে।

[সম্পাদনা] একবিংশ শতাব্দীতে

কোচ হিসেবে ডানকান ফ্লেচার এবং অধিনায়ক হিসেবে নাসের হুসেনকে নিযুক্ত করে ইংল্যান্ড ক্রিকেট দলকে পুণরায় নতুন করে গঠন করা হয়। দলটি ধারাবাহিকভাবে চারটি টেস্ট সিরিজ জয় করে। তন্মধ্যে ৩১ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়েস্ট ইণ্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় ছিল অন্যতম। এছাড়াও তারা পাকিস্তানকেও সিরিজ পরাজয় বরণে বাধ্য করে। ২০০১ সালে স্টিভ ওয়াহ'র নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে হেরে যায়। ভারত এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভাল ফলাফল অর্জন করলেও ২০০২-০৩ মৌসুমে অ্যাশেজ সিরিজে পুণরায় ৪-১ ব্যবধানে সিরিজে হেরে অস্ট্রেলিয়া ভীতি দূর করতে ব্যর্থ হয়। কিন্তু হাল ছেড়ে না দিয়ে ইংল্যান্ড দল ওয়েস্ট ইণ্ডিজকে ৩-০ ব্যবধানে এবং নিউজিল্যাণ্ড এবং ওয়েস্ট ইণ্ডিজ দলকে হুয়াইটওয়াশ করে। পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত প্রথম টেস্ট খেলায় দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে জয়লাভ ছিল ধারাবাহিকভাবে অষ্টম টেস্ট জয় যা ইংল্যান্ডের ৭৫ বছরের মধ্যে প্রথম ধারাবাহিক সাফল্য।

[সম্পাদনা] ক্রীড়াশৈলী প্রদর্শন

আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড ক্রিকেট দল শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম। ক্রিকেটের ইতিহাসে তাদের ফিল্ডিংও দর্শনীয়। ২৮ আগস্ট, ২০১১ সাল পর্যন্ত দলটি ৯১৫টি টেস্ট ম্যাচ খেলে। তন্মধ্যে দলীয় পরিসংখ্যান হচ্ছে ৩২৬ জয় (৩৫.৬৩%), ড্র ৩২৮ (৩৮.৮৫%) এবং পরাজয় ২৬১ (২৮.৫২%)।[৪] ২৮ আগস্ট, ২০১১ পর্যন্ত টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড দলের পক্ষ হয়ে ৬৫০জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।[৫][৬]

২০০৭ সালের ৮ এপ্রিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইট পর্যায়ে অংশগ্রহণের পূর্বে ইংল্যান্ড ৪৬৪টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশ নেয়। পরিসংখ্যানে দেখায় যায়, ইংল্যান্ডের জয় ২২৪ (৪৮.২৮%), টাই ৪ (০.৮৬%), ফলাফল হয়নি ১৫টি (৩.২৩%) এবং পরাজয় ২২১টি (৪৭.৬৩%)। ২৮ আগস্ট, ২০১১ তারিখ পর্যন্ত ২২২ জন খেলোয়াড় ওয়ানডে ক্রিকেটে খেলায় অংশ নিয়েছেন।[৭]

[সম্পাদনা] আন্তর্জাতিক মাঠ

টেস্ট এবং ওডিআই
মাঠের নাম প্রান্তের নাম শহরের নাম টেস্টে প্রথম ব্যবহার ধারণ ক্ষমতা
দি ওভাল প্যাভিলিয়ন এন্ড - ভক্সহল এন্ড লণ্ডন ৬ সেপ্টেম্বর, ১৮৮০ ১৮,৫০০[৮]
ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউণ্ড স্ট্রেটফোর্ড এন্ড - ব্রায়ান স্ট্যাথাম এন্ড ম্যানচেষ্টার ১০ জুলাই, ১৮৮৪ ২২,০০০
লর্ডস্‌ প্যাভিলিয়ন এন্ড - নার্সারী এন্ড লণ্ডন ২১ জুলাই, ১৮৮৪ ২৮,০০০
ট্রেন্ট ব্রিজ প্যাভিলিয়ন এন্ড - র‌্যাডক্লিফ রোড এন্ড নটিংহ্যাম ১ জুন, ১৮৯৯ ১৭,৫০০
হেডিংলী কির্কস্টল এন্ড - রাগবী গ্রাউণ্ড এন্ড লীডস্ ২৯ জুন, ১৮৯৯ ২০,০০০
এজবাস্টন সিটি এন্ড - প্যাভিলিয়ন এন্ড বার্মিংহ্যাম ২৯ মে, ১৯০২ ২৫,০০০
ব্রামল লেন† ফুটবল গ্রাউণ্ড এন্ড - প্যাভিলিয়ন এন্ড শেফিল্ড ৩ জুলাই, ১৯০২
রিভারসাইড গ্রাউণ্ড ফিঞ্চলে এন্ড - লুমলে এন্ড চেস্টার-লি-স্ট্রিট ৬ জুন, ২০০৩ ৫,০০০
সলেক স্টেডিয়াম রিভার টাফ এন্ড - ক্যাথেড্রাল রোড এন্ড কার্ডিফ ৮ জুলাই, ২০০৯ ১৬,০০০
রোজ বোল প্যাভিলিয়ন এন্ড - নর্দান এন্ড সাউদাম্পটন ১৬ জুন, ২০১১ ৬,৫০০

সর্বশেষ হালনাগাদকরণ: (২৭ আগস্ট, ২০১১ইং তারিখ পর্যন্ত)[৯]

† = পরিত্যক্ত মাঠ

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট
মাঠের নাম প্রান্তের নাম শহরের নাম ওডিআইয়ে প্রথম ব্যবহার ধারণ ক্ষমতা
কাউন্টি গ্রাউণ্ড প্যাভিলিয়ন এন্ড - এ্যাশলে ডাউন রোড এন্ড ব্রিস্টল ১৩ জুন, ১৯৮৩ ৮,০০০

সর্বশেষ হালনাগাদকরণ: (২৭ আগস্ট, ২০১১ইং তারিখ পর্যন্ত)[১০]

[সম্পাদনা] টুর্ণামেন্টে অংশগ্রহণের ইতিহাস

বিশ্বকাপ ক্রিকেট আইসিসি চ্যাম্পিয়নস্‌ ট্রফি আইসিসি বিশ্ব টুয়েন্টি২০
সাল পর্যায় সাল পর্যায় সাল পর্যায়
১৯৭৫ সেমি-ফাইনাল ১৯৯৮ কোয়ার্টার-ফাইনাল ২০০৭ সুপার এইট
১৯৭৯ রানার্স আপ ২০০০ কোয়ার্টার-ফাইনাল ২০০৯ সুপার এইট
১৯৮৩ সেমি-ফাইনাল ২০০২ গ্রুপ পর্ব ২০১০ চ্যাম্পিয়ন
১৯৮৭ রানার্স আপ ২০০৪ রানার্স আপ
১৯৯২ রানার্স আপ ২০০৬ গ্রুপ পর্ব
১৯৯৬ কোয়ার্টার-ফাইনাল ২০০৯ সেমি-ফাইনাল
১৯৯৯ গ্রুপ পর্ব
২০০৩ গ্রুপ পর্ব
২০০৭ সুপার এইট
২০১১ কোয়ার্টার-ফাইনাল

[সম্পাদনা] ইংল্যান্ডের টেস্ট ম্যাচ পরিসংখ্যান

ইংল্যান্ডের টেস্ট বিবরণ
দলের নাম সময়কাল স্থান জয় পরাজয় টাই ড্র সর্বমোট
অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ১৮৭৭ - ২০১১ নিজ মাঠে ৪৫ ৪৭ ৬৪ ১৫৬
প্রতিপক্ষের মাঠে ৫৭ ৮৬ ২৭ ১৭০
মোট ১০২ ১৩৩ ৯১ ৩২৬
বাংলাদেশ বাংলাদেশ ২০০৩ - ২০১১ নিজ মাঠে
প্রতিপক্ষের মাঠে
মোট
ভারত ভারত ১৯৩২ - ২০১১ নিজ মাঠে ২৭ ২০ ৫২
প্রতিপক্ষের মাঠে ১১ ১৪ ২৬ ৫১
মোট ৩৮ ১৯ ৪৬ ১০৩
নিউজিল্যান্ড নিউজিল্যাণ্ড ১৯৩০ - ২০০৮ নিজ মাঠে ২৭ ১৯ ৫০
প্রতিপক্ষের মাঠে ১৮ ২২ ৪৪
মোট ৪৫ ৪১ ৯৪
পাকিস্তান পাকিস্তান ১৯৫৪ - ২০১০ নিজ মাঠে ২০ ১৮ ৪৭
প্রতিপক্ষের মাঠে ১৮ ২৪
মোট ২২ ১৩ ৩৬ ৭১
দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা ১৮৮৯ - ২০১০ নিজ মাঠে ২৭ ১১ ২৩ ৬১
প্রতিপক্ষের মাঠে ২৯ ১৮ ৩০ ৭৭
মোট ৫৬ ২৯ ৫৩ ১৩৮
শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ১৯৮২ - ২০১১ নিজ মাঠে ১৩
প্রতিপক্ষের মাঠে ১১
মোট ২৪
ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইণ্ডিজ ১৯২৮ - ২০০৯ নিজ মাঠে ৩০ ২৯ ২১ ৮০
প্রতিপক্ষের মাঠে ১৩ ২৪ ২৮ ৬৫
মোট ৪৩ ৫৩ ৪৯ ১৪৫
জিম্বাবুয়ে জিম্বাবুয়ে ১৯৯৬ - ২০০৩ নিজ মাঠে
প্রতিপক্ষের মাঠে
মোট
নিজ মাঠে ১৮৯ ১০৭ ১৭১ ৪৬৭
প্রতিপক্ষের মাঠে ১৩৭ ১৫৪ ১৫৭ ৪৪৮
সামগ্রীকভাবে ৩২৬ ২৬১ ৩২৮ ৯১৫
শতাংশের হিসেবে ৩৫.৬৩% ২৮.৫২% ৩৫.৮৫% ১০০%

সর্বশেষ হালনাগাদকরণঃ ২৭ আগস্ট, ২০১১[১১]

[সম্পাদনা] দলীয় পরিসংখ্যান

[সম্পাদনা] সর্বোচ্চ রান

দলীয় সর্বোচ্চ রানের ইনিংসগুলো
রান দল স্থান মৌসুম
৯০৩/৭ (ডিক্লেয়ার) অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ক্যানিংটন ওভাল ১৯৩৮
৮৪৯ ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইণ্ডিজ সাবিনা পার্ক, কিংস্টন ১৯২৯-৩০
৭১০/৭ (ডিক্লেয়ার) ভারত ভারত এজবাস্টন, বার্মিংহ্যাম ২০১১
৬৫৮/৮ (ডিক্লেয়ার) অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ট্রেন্ট ব্রীজ, নটিংহ্যাম ১৯৩৮
৬৫৪/৫ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা কিংসমিড, ডারবান ১৯৩৮-৩৯

সর্বশেষ হালনাগাদকরণঃ ২৭ আগস্ট, ২০১১[১২]

[সম্পাদনা] সর্বনিম্ন রান

দলীয় সর্বনিম্ন রানের ইনিংসগুলো
রান দল স্থান মৌসুম
৪৫ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন গ্রাউণ্ড, সিডনী ১৮৮৬-৮৭
৪৬ ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইণ্ডিজ কুইন'স পার্ক ওভাল, পোর্ট অব স্পেন ১৯৯৩-৯৪
৫১ ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইণ্ডিজ সাবিনা পার্ক, কিংস্টন ২০০৮-০৯
৫২ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ক্যানিংটন ওভাল ১৯৪৮
৫৩ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া লর্ড'স ক্রিকেট গ্রাউণ্ড, সেন্ট জন'স উড ১৮৮৮

সর্বশেষ হালনাগাদকরণঃ ২৮ আগস্ট, ২০১১[১৩]

[সম্পাদনা] ব্যক্তিগত পরিসংখ্যান

[সম্পাদনা] সর্বোচ্চ ম্যাচে অংশগ্রহণ

সর্বোচ্চ ম্যাচে অংশগ্রহণকারীর বিবরণ
টেস্ট সংখ্যা নাম সময়কাল রান সর্বোচ্চ রানের গড় সেঞ্চুরী কট স্ট্যাম্পিং
১৩৩ অ্যালেক স্টুয়ার্ট ১৯৯০-২০০৫ ৮৪৬৫ ১৯০ ৩৯.৫৪ ১৫ ২৬৩ ১৪
১১৮ গ্রাহাম গুচ ১৯৭৫-১৯৯৫ ৮৯০০ ৩৩৩ ৪২.৫৮ ২০ ১০৩
১১৭ ডেভিড গাওয়ার ১৯৭৮-১৯৯২ ৮২৩১ ২১৫ ৪৪.২৫ ১৮ ৭৪
১১৫ মাইকেল আথারটন ১৯৮৯-২০০১ ৭৭২৮ ১৮৫* ৩৭.৬৯ ১৬ ৮৩
১১৪ কলিন কাউড্রে ১৯৫৪-১৯৭৫ ৭৬২৪ ১৮২ ৪৪.০৬ ২২ ১২০

সর্বশেষ হালনাগাদকরণঃ ৫ সেপ্টেম্বর, ২০১১[১৪]

[সম্পাদনা] সর্বমোট রান সংগ্রহ

সর্বমোট রান সংগ্রহকারীর বিবরণ
রান নাম টেস্ট সংখ্যা সময়কাল সর্বোচ্চ রানের গড় সেঞ্চুরী কট স্ট্যাম্পিং
৮৯০০ গ্রাহাম গুচ ১১৮ ১৯৭৫-১৯৯৫ ৩৩৩ ৪২.৫৮ ২০ ১০৩
৮৪৬৫ অ্যালেক স্টুয়ার্ট ১৩৩ ১৯৯০-২০০৫ ১৯০ ৩৯.৫৪ ১৫ ২৬৩ ১৪
৮২৩১ ডেভিড গাওয়ার ১১৭ ১৯৭৮-১৯৯২ ২১৫ ৪৪.২৫ ১৮ ৭৪
৮১১৪ জিউফ্রে বয়কট ১০৮ ১৯৬৪-১৯৮২ ২৪৬* ৪৪.৭২ ২২ ৩৩
৭৭২৮ মাইকেল আথারটন ১১৫ ১৯৮৯-২০০১ ১৮৫* ৩৭.৬৯ ১৬ ৮৩

সর্বশেষ হালনাগাদকরণঃ ৪ সেপ্টেম্বর, ২০১১[১৫]

[সম্পাদনা] আরো দেখুন

[সম্পাদনা] গ্রন্থপঞ্জী

  • ওয়াগহর্ন, এইচ টি (১৮৯৯), ক্রিকেট স্কোরস্‌, নোট্‌স, এটসেট্রা, (১৭৩০-১৭৭৩), ব্ল্যাকউড।

[সম্পাদনা] বহিঃসংযোগ

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. ইসিবি সম্বন্ধে জানুন. প্রকাশক: ECB. Archived from the original on 2007-10-06. http://web.archive.org/web/20071006140121/http://www.ecb.co.uk/ecb/about/। সংগৃহীত হয়েছে: 2007-10-07. 
  2. মেরিলেবোন ক্রিকেট ক্লাবের ইতিহাস. প্রকাশক: MCC. http://www.lords.org/history/mcc-history/। সংগৃহীত হয়েছে: 2007-10-07. 
  3. ওয়াগহর্ন, পৃষ্ঠা ২২-২৩
  4. ইংল্যান্ডের জয়-পরাজয়ের উপাত্ত retrieved as on 27 August, 2011
  5. অংশগ্রহণকারী খেলোয়াড়দের পরিসংখ্যান retrieved as on 24 August, 2011
  6. টেস্টে ক্রিকেটে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নাম retrieved as on 28 August, 2011
  7. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নাম retrieved as on 28 August, 2011
  8. ওভালের আসন সংখ্যা, প্রকাশক: CricketArchive.com, http://www.cricketarchive.com/Archive/Grounds/11/594.html  Retrieved on 24 August 2011.
  9. ইংল্যান্ড ক্রিকেট দলের মাঠের বিবরণretrieved on August 27, 2011
  10. ব্রিস্টলের ১ম ওডিআইretrieved on August 27, 2011
  11. ইএসপিএনক্রিকইনফোঃ ইংল্যান্ডের টেস্ট ম্যাচের পরিসংখ্যান retrieved as on 27 August, 2011
  12. ইংল্যান্ডের টেস্ট সর্বোচ্চ দলীয় ইনিংসগুলো retrieved as on 27 August, 2011
  13. টেস্টে সর্বনিম্ন রানের ইনিংসগুলো retrieved as on 27 August, 2011
  14. ইংল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ ম্যাচে অংশগ্রহণ retrieved as on 5 September, 2011
  15. ইংল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীগণ retrieved as on 4 September, 2011

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ