গর্ডন গ্রীনিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গর্ডন গ্রীনিজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কুথবার্ট গর্ডন গ্রীনিজ
জন্ম ১ মে ১৯৫১ (1951-05-01) (বয়স ৬১)
ব্ল্যাক বেস, সেন্ট পিটার, বার্বাডোস
ব্যাটিংয়ের ধরন ডান-হাতি ব্যাটস্‌ম্যান
বোলিংয়ের ধরন ডান-হাতি সিম বোলিং/অফ-স্পিন
মুখ্য ভূমিকা ওপেনিং ব্যাটস্‌ম্যান
সম্পর্ক কার্ল গ্রীনিজ (পুত্র)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দিক ওয়েস্ট ইন্ডিজ
টেস্ট প্রথম প্রকাশ (cap ১৫০) ২২ নভেম্বর ১৯৭৪ v [[ভারত cricket team|ভারত]]
শেষ টেস্ট ২৭ এপ্রিল ১৯৯১ v [[অস্ট্রেলিয়া cricket team|অস্ট্রেলিয়া]]
ওডিআই প্রথম প্রকাশ (cap ১৬) ১১ জুন ১৯৭৫ v [[পাকিস্তান cricket team|পাকিস্তান]]
শেষ ওডিআই ২৫ মে ১৯৯১ v [[ইংল্যান্ড cricket team|ইংল্যান্ড]]
ঘরোয়া দলের তথ্য
বছর দল
১৯৭৩–১৯৯১ বার্বাডোস জাতীয় ক্রিকেট দল
১৯৯০ স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল
১৯৭০–১৯৮৭ হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব
১৯৮৭ মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)
কর্মজীবন পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ক্রিকেট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ফাস্ট-ক্লাস ক্রিকেট (এফসি) লিস্ট এ ক্রিকেট (এলএ)
ম্যাচ ১০৮ ১২৮ ৫২৩ ৪৪০
রান সংখ্যা ৭,৫৫৮ ৫,১৩৪ ৩৭,৩৫৪ ১৬,৩৪৯
গড় ব্যাটিং ৪৪.৭২ ৪৫.০৩ ৪৫.৮৮ ৪০.৫৬
১০০/৫০ ১৯/৩৪ ১১/৩১ ৯২/১৮৩ ৩৩/৯৪
বেশি রান ২২৬ ১৩৩* ২৭৩* ১৮৬*
Balls bowled ২৬ ৬০ ৯৫৫ ২৮৬
উইকেট ১৮
বোলিং গড় ৪৫.০০ ২৬.৬১ ১০৫.৫০
ইনিংসে ৫টি উইকেটে
ম্যাচে ১০টি উইকেট
সেরা বোলিং ১/২১ ৫/৪৯ ১/২১
ক্যাচ/স্টাম্পিং ৯৬/– ৪৫/– ৫১৬/– ১৭২/–
উৎস: CricketArchive, ২৪ জানুয়ারি ২০০৯

কুথবার্ট গর্ডন গ্রীনিজ, এমবিই (জন্মঃ ১ মে, ১৯৫১) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সাবেক সদস্য ও বিশ্বের অন্যতম ক্রিকেটার ছিলেন।

সূচিপত্র

[সম্পাদনা] খেলোয়াড়ী জীবন

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের পক্ষে গ্রীনিজ শুরুতেই ব্যাটিংয়ে নামতেন। ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে ১৯৭৪ সালে ব্যাঙ্গালোরের এম. চিনাস্বামী স্টেডিয়ামে টেস্টে তাঁর অভিষেক ঘটে। এরপর থেকে ১৯৯১ সাল পর্যন্ত একাধারে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন তিনি।

তিনি তাঁর সহযোগী ওপেনিং ব্যাটস্‌ম্যান ডেসমন্ড হেইন্স-কে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে গড়া অর্ধেক রানেই সফলকাম হয়েছিলেন। এ দু'জন সর্বমোট ৬,৪৮২ রান তুলেছিলেন। টেস্ট ক্রিকেট ইতিহাসে যা সর্বোচ্চ রানের জুটি হিসেবে স্বীকৃতি পেয়েছে।[১]

[সম্পাদনা] সাফল্যগাঁথা

তিনি ১৯৮৪ সালে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে ডাবল-ডাবল সেঞ্চুরী করেন। গ্রীষ্মকালীন ঐ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলটি ৫-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল। পরবর্তীকালে সিরিজটি ব্ল্যাকওয়াশ নামে পরিচিতি পায়।

জুন, ১৯৮৪ সালে লর্ডসে অনুষ্ঠিত ২য় টেস্টে তিনি ২১৪ রান করেছিলেন। এরপর জুলাই, ১৯৮৪ সালে ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠেয় ৪র্থ টেস্টের পঞ্চম দিবসেও তিনি ডাবল সেঞ্চুরী হিসেবে ২২৩ রান করেন। এটি ছিল ওয়েস্ট ইন্ডিজের সেরা ইনিংসগুলোর অন্যতম ও প্রথম যা শেষদিনে সফলতমভাবে ৩৪২ রান করে টপকিয়ে বিজয়ী হয়েছিল। স্মর্তব্য যে, লর্ডসেও দলটি সর্বোচ্চ রান তাড়া করেও জয়লাভ করেছিল।

[সম্পাদনা] প্রশিক্ষক

গর্ডন গ্রীনিজ খেলাধূলায় প্রশিক্ষণের মাধ্যমে তার অপূর্ব দক্ষতা ও ক্রীড়াশৈলী উপহার দিয়েছেন। ১৯৯৭ সালে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রশিক্ষক বা কোচ হিসেবে মনোনীত হয়েছিলেন। তাঁর অসাধারণ দিক-নির্দেশনার ফলে ঐ বছরই আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই সাথে দলটি ১৯৯৯ সালে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করার সৌভাগ্য অর্জন করেছিল।

[সম্পাদনা] সম্মাননা

১৯৯৭ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যথোপযুক্ত প্রশিক্ষণ ও পরিচালনা করার মাধ্যমে দলটিকে আইসিসি ট্রফি জয়ে অসামান্য ভূমিকা পালন করেন তিনি। এর ফলস্বরূপ তৎকালীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁকে বাংলাদেশের সম্মানীত নাগরিকত্ব প্রদান করা হয়।

এছাড়াও তিনি ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে কোচের দায়িত্ব পালন করেন। বিশ্বকাপ ক্রিকেটের পর ঘটনাক্রমে ২৬ জুন, ২০০০ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পূর্ববর্তী সময়ে তাদের অসামান্য ক্রীড়ানৈপুণ্যের দরুণ টেস্টখেলুড়ে দলের বিরল মর্যাদা লাভ করে।


[সম্পাদনা] তথ্যসূত্র

  1. ABC News (2007). Langer says emotional farewell. Retrieved December 18, 2008.
পূর্বসূরী
ভিভ রিচার্ডস
ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক
১৯৮৭/১৯৮৮


উত্তরসূরী
ভিভ রিচার্ডস


বাংলাদেশ বাংলাদেশ দল - ক্রিকেট বিশ্বকাপ ১৯৯৯ বাংলাদেশ

 আমিনুল |  শাহরিয়ার |  মাসুদ (উর) |  ফারুক |  মেহরাব |  আকরাম |  শফিউদ্দিন |  মাহমুদ |  নাইমুর | ১০ হাসিবুল | ১১ রফিক | ১২ এনামুল হক | ১৩ মানজারুল | ১৪ রশিদ | ১৫ আবেদীন | কোচ: গ্রীনিজ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ