ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের লোগো

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের লোগো
টেস্ট মর্যাদা ১৯২৮
প্রথম টেস্ট বনাম ইংল্যান্ড ইংল্যান্ড, লর্ড'স, লন্ডন, ২৩-২৬ জুন, ১৯২৮
অধিনায়ক সেন্ট লুসিয়া ড্যারেন স্যামি
কোচ বার্বাডোস অটিস গিবসন
আইসিসি টেস্ট, ওডিআই এবং টি২০আই র‌্যাঙ্কিং ৭ম (টেস্ট)
৭ম (ওডিআই)
৫ম (টি২০)[১] [২]
টেস্ট ম্যাচ
– বর্তমান বছর
৪৮৮
সর্বশেষ টেস্ট বনাম নিউজিল্যান্ড নিউজিল্যান্ড, কেনসিংটন ওভাল, ২-৫ আগস্ট, ২০১২
জয়/পরাজয়
– বর্তমান বছর
১৫৬/১৬২
২/৪
২৪ আগস্ট, ২০১২ পর্যন্ত

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল, ওয়েস্ট ইন্ডিজ বা উইন্ডিজ (ইংরেজি: West Indies cricket team) বহুজাতিক ক্রিকেট দল নিয়ে গঠিত। ১৫টি ইংরেজিভাষী ক্যারিবিয় দেশ, ব্রিটিশ উপনিবেশ এবং ব্রিটিশ উপনিবেশবিহীন দ্বীপরাষ্ট্রসমূহের ক্রিকেট দলের অংশগ্রহণ ঘটেছে এতে।

১৯৭০ দশকের মাঝামাঝি সময়কাল থেকে ১৯৯০ দশকের প্রথমদিক পর্যন্ত দলটি টেস্ট ক্রিকেট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেট - উভয় স্তরের ক্রিকেটে বিশ্বের অন্যান্য দলের তুলনায় একচ্ছত্র প্রাধান্য বজায় রেখেছিল। একগুচ্ছ সেরা ক্রিকেটার ঐ সময় ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষে খেলেছিলেন। স্যার গ্যারফিল্ড সোবার্স, ল্যান্স গিবস, গর্ডন গ্রীনিজ, জর্জ হ্যাডলি, ক্লাইভ লয়েড, ম্যালকম মার্শাল, এন্ডি রবার্টস, আলভিন কালীচরণ, রোহন কানহাই, ফ্রাঙ্ক ওরেল, এভারটন উইকস, কার্টলী এমব্রোস, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার, স্যার ভিভ রিচার্ডস প্রমূখ ক্রিকেটারগণ আইসিসি হল অব ফেমে স্থান পেয়েছেন।[১] টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের বর্তমান বিশ্বরেকর্ডধারী ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের অন্যতম প্রতিভা ছিলেন।[২][৩]

এছাড়াও, লিয়ারি কনস্ট্যানটাইন ওয়েস্ট ইন্ডিজ দলের শুরুর দিককার সেরা খেলোয়াড়দের একজন ছিলেন। তিনি ১৯২০ থেকে ১৯৩০-এর দশক পর্যন্ত টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন।

পরিচ্ছেদসমূহ

ইতিহাস [সম্পাদনা]

১৮৯০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রতিষ্ঠা হয়েছিল বলে ধারণা করা হয়। তখন তারা সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে প্রথম মাঠে খেলতে নামে। ১৯২৬ সালে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্সে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বা ডব্লিউআইসিবি যোগদান করে।[৪] এরপরই তারা আনুষ্ঠানিকভাবে প্রথম আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করে। ১৯২৮ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ৪র্থ টেস্টখেলুড়ে দলের মর্যাদা লাভ করে।[৫]

সাফল্য গাঁথা [সম্পাদনা]

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ১৯৭৫ ও ১৯৭৯ সালে দুইবার শিরোপা জয় করে। প্রথম ক্রিকেট দল হিসেবে পরপর দুইবার শিরোপা লাভের অধিকারীত্ব অর্জন করে। এছাড়াও প্রথম দল হিসেবে একাধারে ১৯৭৯, ১৯৮৩, ১৯৮৭ - এই তিনটি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে অংশ নিয়েছিল। ২০০৪ সালে দলটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। একই বছর আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয় করে। ২০০৯ সালে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় সেমি-ফাইনাল পর্বে উত্তীর্ণ হয়।

বিশ্বকাপ

১৯৭৫, ১৯৭৯: চ্যাম্পিয়ন; ১৯৮৩: রানার-আপ; ১৯৮৭: ১ম রাউন্ড, ১৯৯২: ১ম রাউন্ড (৬ষ্ঠ স্থান); ১৯৯৬: সেমি-ফাইনাল; ১৯৯৯, ২০০৩: ১ম রাউন্ড; ২০০৭: সুপার-এইট পর্ব (৬ষ্ঠ স্থান); ২০১১: কোয়ার্টার ফাইনাল।

আইসিসি বিশ্ব টুয়েন্টি২০

২০০৭: ১ম রাউন্ড; ২০০৯: সেমিফাইনাল; ২০১০: সুপার-এইট পর্ব; ২০১২: চ্যাম্পিয়ন

মাঠসমূহ [সম্পাদনা]

টেস্ট, ওয়ানডে এবং টুয়েন্টি২০ ক্রিকেট খেলার জন্যে নিম্নেবর্ণিত ১১টি স্টেডিয়াম রয়েছে। স্টেডিয়ামগুলোয় কমপক্ষে একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।[৬] ১১ জুলাই, ২০১১ পর্যন্ত বন্ধনীতে সংখ্যা হিসেবে টেস্ট, ওয়ানডে এবং টুয়েন্টি২০ তুলে ধরা হয়েছে:

আরো তিনটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার উপযোগী স্টেডিয়াম আছে; কিন্তু তা টেস্ট খেলায় ব্যবহার করা হয় না।[৭] বন্ধনীতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার মাঠ উল্লেখ করা হলো:-

বর্তমান সদস্য [সম্পাদনা]

গত কয়েক বছর ধরে যারা নিয়মিতভাবে খেলছেন তাদের তালিকা নিম্নরূপ:-

নাম বয়স (১৪ মে ২০১৩) ব্যাটিংয়ের ধরণ বোলিংয়ের ধরণ ঘরোয়া দল স্তর পোষাক নং
অধিনায়ক এবং অল-রাউন্ডার
সেন্ট লুসিয়া ড্যারেন সামি 7001290000000000000২৯ বছর, 7002145000000000000১৪৫ দিন ডানহাতি ডানহাতি মিডিয়াম-ফাস্ট উইন্ডওয়ার্ড আইল্যান্ডস টেস্ট, ওডিআই, টি২০

৮৮

উদ্বোধনী ব্যাটসম্যান
ত্রিনিদাদ ও টোবাগো এড্রিয়ান বারাথ 7001230000000000000২৩ বছর, 7001300000000000000৩০ দিন ডানহাতি ডানহাতি অফ ব্রেক ত্রিনিদাদ এন্ড টোব্যাগো টেস্ট, ওডিআই ১৮
বার্বাডোস ক্রেইগ ব্রাথওয়েট 7001200000000000000২০ বছর, 7002163000000000000১৬৩ দিন ডানহাতি ডানহাতি অফ ব্রেক বার্বাডোজ টেস্ট -
সেন্ট লুসিয়া জনসন চার্লস 7001240000000000000২৪ বছর, 7002120000000000000১২০ দিন ডানহাতি - উইন্ডওয়ার্ড আইল্যান্ডস ওডিআই, টি২০ ২৫
জামাইকা ক্রিস গেইল 7001330000000000000৩৩ বছর, 7002235000000000000২৩৫ দিন ডানহাতি ডানহাতি অফ ব্রেক জ্যামাইকা টেস্ট, ওডিআই, টি২০ ৪৫
সেন্ট কিট্‌স ও নেভিস কাইর‌্যান পাওয়েল 7001230000000000000২৩ বছর, 7001690000000000000৬৯ দিন ডানহাতি ডানহাতি মিডিয়াম-ফাস্ট
ডানহাতি অফ ব্রেক
লিওয়ার্ড আইল্যান্ডস টেস্ট, ওডিআই ৭৩
ত্রিনিদাদ ও টোবাগো লেন্ডল সিমন্স 7001280000000000000২৮ বছর, 7002109000000000000১০৯ দিন ডানহাতি ডানহাতি মিডিয়াম-ফাস্ট ত্রিনিদাদ এন্ড টোব্যাগো টেস্ট, ওডিআই, টি২০ ৫৪
মধ্যম-সারির ব্যাটসম্যান
ত্রিনিদাদ ও টোবাগো ড্যারেন ব্রাভো 7001240000000000000২৪ বছর, 7001970000000000000৯৭ দিন বামহাতি ডানহাতি মিডিয়াম-ফাস্ট ত্রিনিদাদ এন্ড টোব্যাগো টেস্ট, ওডিআই, টি২০ ৪৬
গায়ানা শিবনারায়ণ চন্দরপাল 7001380000000000000৩৮ বছর, 7002271000000000000২৭১ দিন বামহাতি ডানহাতি লেগ স্পিন গায়ানা টেস্ট
গায়ানা নরসিংহ দেওনারায়ণ 7001290000000000000২৯ বছর, 7002271000000000000২৭১ দিন বামহাতি ডানহাতি অফ ব্রেক গায়ানা টেস্ট ৬৬
বার্বাডোস কির্ক এডওয়ার্ডস 7001280000000000000২৮ বছর, 7002192000000000000১৯২ দিন ডানহাতি ডানহাতি অফ ব্রেক বার্বাডোজ টেস্ট ৩০
গায়ানা আসাদ ফুদাদিন 27 বামহাতি ডানহাতি মিডিয়াম-ফাস্ট গায়ানা টেস্ট -
জামাইকা ডেঞ্জা হায়াত 7001300000000000000৩০ বছর, 7001580000000000000৫৮ দিন ডানহাতি ডানহাতি মিডিয়াম-ফাস্ট জ্যামাইকা ওডিআই, টি২০ ৫৬
ত্রিনিদাদ ও টোবাগো জেসন মোহাম্মদ 7001260000000000000২৬ বছর, 7002233000000000000২৩৩ দিন ডানহাতি ডানহাতি অফ ব্রেক ত্রিনিদাদ এন্ড টোব্যাগো ওডিআই -
জামাইকা মারলন স্যামুয়েলস 7001320000000000000৩২ বছর, 7002129000000000000১২৯ দিন ডানহাতি ডানহাতি অফ ব্রেক জ্যামাইকা টেস্ট, ওডিআই, টি২০
উইকেটরক্ষক
জামাইকা কার্লটন বাউঘ 7001290000000000000২৯ বছর, 7002325000000000000৩২৫ দিন ডানহাতি ডানহাতি লেগ-ব্রেক জ্যামাইকা টেস্ট, ওডিআই ৩৫
ত্রিনিদাদ ও টোবাগো দিনেশ রামদিন 7001280000000000000২৮ বছর, 7001620000000000000৬২ দিন ডানহাতি - ত্রিনিদাদ এন্ড টোব্যাগো টেস্ট, ওডিআই, টি২০ ৮০
অ্যান্টিগুয়া ও বার্বুডা ডেভন থমাস 7001230000000000000২৩ বছর, 7002183000000000000১৮৩ দিন ডানহাতি - লিওয়ার্ড আইল্যান্ডস টেস্ট, ওডিআই ৩৮
অল রাউন্ডার
গায়ানা ক্রিস্টোফার বার্নওয়েল 7001260000000000000২৬ বছর, 7002128000000000000১২৮ দিন ডানহাতি ডানহাতি মিডিয়াম-ফাস্ট গায়ানা টি২০ -
জামাইকা নক্রুমা বোনার 7001240000000000000২৪ বছর, 7002111000000000000১১১ দিন ডানহাতি ডানহাতি লেগ-ব্রেক জ্যামাইকা টি২০ -
ত্রিনিদাদ ও টোবাগো দয়েন ব্রাভো 7001290000000000000২৯ বছর, 7002219000000000000২১৯ দিন ডানহাতি ডানহাতি মিডিয়াম-ফাস্ট ত্রিনিদাদ এন্ড টোব্যাগো ওডিআই, টি২০ ৪৭
ত্রিনিদাদ ও টোবাগো কাইরন পোলার্ড 7001250000000000000২৫ বছর, 7002358000000000000৩৫৮ দিন ডানহাতি ডানহাতি মিডিয়াম-ফাস্ট ত্রিনিদাদ এন্ড টোব্যাগো ওডিআই, টি২০ ৫৫
জামাইকা আন্দ্রে রাসেল 7001250000000000000২৫ বছর, 7001150000000000000১৫ দিন ডানহাতি ডানহাতি ফাস্ট জ্যামাইকা ওডিআই, টি২০ ১২
বার্বাডোস দয়েন স্মিথ 7001300000000000000৩০ বছর, 7001320000000000000৩২ দিন ডানহাতি ডানহাতি মিডিয়াম-ফাস্ট বার্বাডোজ ওডিআই, টি২০ ৫০
পেস বোলার
বার্বাডোস টিনো বেস্ট 7001310000000000000৩১ বছর, 7002261000000000000২৬১ দিন ডানহাতি ডানহাতি ফাস্ট বার্বাডোজ টেস্ট, ওডিআই, টি২০ -
বার্বাডোস ফিদেল এডওয়ার্ডস 7001310000000000000৩১ বছর, 7001970000000000000৯৭ দিন ডানহাতি ডানহাতি ফাস্ট বার্বাডোজ টেস্ট, টি২০ ২০
ত্রিনিদাদ ও টোবাগো শেনন গ্যাব্রিয়েল 7001250000000000000২৫ বছর, 7001160000000000000১৬ দিন ডানহাতি ডানহাতি ফাস্ট-মিডিয়াম ত্রিনিদাদ এন্ড টোব্যাগো টেস্ট -
ত্রিনিদাদ ও টোবাগো রবি রামপাল 7001280000000000000২৮ বছর, 7002211000000000000২১১ দিন বামহাতি ডানহাতি ফাস্ট-মিডিয়াম ত্রিনিদাদ এন্ড টোব্যাগো টেস্ট, ওডিআই, টি২০ ১৪
বার্বাডোস কেমার রোচ 7001240000000000000২৪ বছর, 7002318000000000000৩১৮ দিন ডানহাতি ডানহাতি ফাস্ট বার্বাডোজ টেস্ট, ওডিআই, ২৪
জামাইকা কৃশমার সান্তোকাই 7001280000000000000২৮ বছর, 7002145000000000000১৪৫ দিন বামহাতি বামহাতি মিডিয়াম জ্যামাইকা টি২০ ৬৭
স্পিন বোলার
ত্রিনিদাদ ও টোবাগো স্যামুয়েল বদ্রি 7001320000000000000৩২ বছর, 7001660000000000000৬৬ দিন ডানহাতি ডানহাতি লেগ-ব্রেক ত্রিনিদাদ এন্ড টোব্যাগো টি২০ ৭৭
গায়ানা দেবেন্দ্র বিশু 7001270000000000000২৭ বছর, 7002189000000000000১৮৯ দিন বামহাতি ডানহাতি লেগ-ব্রেক গায়ানা টেস্ট, ওডিআই, টি২০ ৭০
অ্যান্টিগুয়া ও বার্বুডা এন্থনী মার্টিন 7001300000000000000৩০ বছর, 7002177000000000000১৭৭ দিন ডানহাতি ডানহাতি লেগ-ব্রেক লিওয়ার্ড আইল্যান্ডস ওডিআই
সেন্ট লুসিয়া গারে ম্যাথুরিন 7001290000000000000২৯ বছর, 7002233000000000000২৩৩ দিন বামহাতি স্লো লেফ্ট-আর্ম অর্থোডক্স উইন্ডওয়ার্ড আইল্যান্ডস টি২০ ৮৬
ত্রিনিদাদ ও টোবাগো সুনীল নারিন 7001240000000000000২৪ বছর, 7002353000000000000৩৫৩ দিন বামহাতি ডানহাতি অফ-ব্রেক ত্রিনিদাদ এন্ড টোব্যাগো টেস্ট, ওডিআই, টি২০ ৭৪
ডোমিনিকা শেন শিলিংফোর্ড 7001300000000000000৩০ বছর, 7001810000000000000৮১ দিন ডানহাতি ডানহাতি অফ-ব্রেক উইন্ডওয়ার্ড আইল্যান্ডস টেস্ট -

কোচ [সম্পাদনা]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. "ICC Hall of Fame". ICC. Retrieved 23 September 2009.
  2. "Player Profile: Brian Lara". CricInfo. Retrieved 23 September 2009.
  3. "Player Profile: Sir Viv Richards". CricInfo. Retrieved 23 September 2009.
  4. See CricketArchive, for example, for a reference to when Test status was acquired
  5. [See, for example, 75 Years of West Indies Cricket 1928–2003 by Ray Goble and Keith AP Sandiford ISBN 1-870518-78-0, the WICB authorised reference book on cricket in the West Indies. For more information on the first Test played by the Windies, see http://www.cricinfo.com/db/NATIONAL/WI/SERIES/TOURS.html West Indies Series: Test and ODI Tours. See also http://www.cricinfo.com/link_to_database/ARCHIVE/1920S/1928/WI_IN_ENG/WI_ENG_T1_23-26JUN1928.html the scorecard of the First Test played by the West Indies.]
  6. See Cricinfo for a list of Test match grounds
  7. See CricketArchive for a list of stadia that have hosted home West Indian ODIs