অষ্টগ্রাম উপজেলা
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| অষ্টগ্রাম উপজেলা | |
| বিভাগ - জেলা |
Dhaka Division - Kishoreganj District |
| স্থানাঙ্ক | 24.2667° N 91.1250° E |
| আয়তন | 355.53 km² |
| সময় স্থান | বিএসটি (UTC+6) |
| জনসংখ্যা (1991) - ঘনত্ব |
132303 - 372/কিমি² |
| মানচিত্র সংযোগ: Official Map of Astagram | |
অষ্টগ্রাম বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
পরিচ্ছেদসমূহ |
অবস্থান [সম্পাদনা]
অষ্টগ্রাম উপজেলা একটি হাওড় বেষ্টিত যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা। যার ভৌগোলিক অবস্থান ২৪0 ১৬/ উত্তর অক্ষাংশ এবং ৯১০০৭/ পূর্ব দ্রাঘিমাংশে। অষ্টগ্রাম উপজেলার উত্তরে কিশোরগঞ্জ জেলার মিঠামইন ও ইটনা, দক্ষিণে বি,বাড়ীয় জেলার নাছির নগর, পূর্বে বি,বাড়ীয়া জেলার নাছিরনগর উপজেলা ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা, পশ্চিমে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও নিকলি উপজেলা।
প্রশাসনিক এলাকা [সম্পাদনা]
অষ্টগ্রাম থানা প্রতিষ্ঠিত হয় ১৯১৫সালে এবং বর্তমানে এটি একটি উপজেলা।এতে ৭টি ইউনিয়ন পরিষদ,৫৯টি মৌজা,১৭৩টি গ্রাম আছে । ধর্মীয় প্রতিস্ঠানঃ মসজিদ ১২৫, মন্দির ১২, গীর্জা ৪
ইতিহাস [সম্পাদনা]
অষ্টগ্রাম উপজেলাটির অষ্টগ্রাম নামকরণের পিছনে তিনটি মতবাদ প্রচলিত আছে।
প্রথম মতবাদঃ ১। অষ্টগ্রাম ২। আসিয়া ৩। দুবাই ভাটেরা ৪। নরসিংহ পূর্ববাদ ৫। খাসাল ৬। বীরগাঁও ৭। বত্রিশ গাঁও ৮। বারেচর নিয়ে গঠিত হওয়ায় এই জনপদের নাম অষ্টগ্রাম রাখা হয় বলে মতবাদ রয়েছে। বর্তমানে এগুলো মৌজা হিসাবে পরিগণিত।
দ্বিতীয় মতবাদঃ খ্রিষ্ট্রীয় দ্বাদশ শতকে বঙ্গাধিপতি বলস্নাল সেনের কৌলিন্য প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করে বলস্নাল সেনের অধিসামমত্ম অনমত্ম দত্ত অষ্টগ্রামের কান্তুল নামক স্থানে বসতি স্থাপন করেন। অনমত্ম দত্তের সঙ্গে তার গুরু শ্রী কষ্ঠদ্বিজ এবং অনচরবর্গ এই এলাকায় আসেন। তারা এই এলাকার আটটি গ্রামে বসতি স্থাপন করার পর অষ্টগ্রাম নামের উৎপত্তি হওয়ার জনশ্রম্নতি আছে।
তৃতীয় মতবাদঃ হযরত শাহজালাল (রঃ) এর সঙ্গীয় আটজন আউলিয়া অষ্টগ্রামে অসেছিলেন। তাই অষ্টগ্রামকে আট আউলিয়ার গাঁও বলা হয়।
জনসংখ্যার উপাত্ত [সম্পাদনা]
পুরুষ ৫১.৪১%, মহিলা ৪৮.৫৯%; মুসলিম ৮২.৮৪%, হিন্দু১৫.৬৪%; পৌত্তলিক ও অন্যান্য ১.৫২%।
শিক্ষা [সম্পাদনা]
কলেজ ১টি,উচ্চ বিদ্যালয় ৪টি, জুনিয়র উচ্চ বিদ্যালয় ১টি, মাদ্রাসা ১২টি,সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৫টি,বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৫টি।
অর্থনীতি [সম্পাদনা]
কৃতী ব্যক্তিত্ব [সম্পাদনা]
বিবিধ [সম্পাদনা]
আরও দেখুন [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
| কিশোরগঞ্জ জেলা | |
|---|---|
| উপজেলা/থানাঃ কিশোরগঞ্জ সদর | করিমগঞ্জ | পাকুন্দিয়া | হোসেনপুর | ইটনা | মিটামইন | তাড়াইল | কটিয়াদি | বাজিতপুর | কুলিয়ারচর | ভৈরব | নিকলী | অষ্টগ্রাম |
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |