কটিয়াদি উপজেলা
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| কটিয়াদী উপজেলা | |
| বিভাগ - জেলা |
Dhaka Division - Kishoreganj District |
| স্থানাঙ্ক | 24.4583° N 90.8833° E |
| আয়তন | 200.52 km² |
| সময় স্থান | বিএসটি (UTC+6) |
| জনসংখ্যা (1991) - ঘনত্ব |
237155 - 1183/কিমি² |
কটিয়াদী উপজেলা' বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। কটিয়াদী উপজেলার আয়তন প্রায় ২১৯.২২ স্কয়ার কিলোমিটার। শহরটির উত্তরে কিশোরগঞ্জ সদর ও করিমগঞ্জ, দক্ষিনে বেলাবো ও মনোহরদী, পূর্বে নিকলী ও বাজিতপুর এবং পশ্চিমে পাকুন্দিয়া অবস্থিত। উল্লেখযোগ্য স্থান হিসেবে পুরুষবাধিয়া, ডুবা এবং রিকসা বিলের নাম বলা যায়।
[সম্পাদনা] অবস্থান
কিশোরগন্ঞ্জ জেলার মোট ১৩ টি উপজেলা আছে। এর মধ্যে কটিয়াদী একটি উপজেলা, যার উত্তরে কিশোরগঞ্জ সদর ও করিমগঞ্জ উপজেলা,দক্ষিনে বেলাবো ও মনোহরদী উপজেলা, পূর্বে বাজিতপূর ও নিকলী উপজেলা আর পশ্চিমে পাকুন্দিয়া উপজেলা।[১]
[সম্পাদনা] প্রশাসনিক এলাকা
কটিয়াদী থানা ১৯৮৩ সনে উপজেলায় পরিনত হয়। ১০ টি ইউনিয়ন পরিষদ, ৯৫ টি মৌজা আর ১৫১ টি গ্রাম নিয়ে কটিয়াদী উপজেলা গঠিত।
[সম্পাদনা] ইতিহাস
কথিত আছে কটিয়াদী তে একজন পাগল বেশে দরবেশ ছিলেন। সবাই তাকে কটি পাগল বলে ডাকতো। তার নাম কটি থেকেই কটিয়াদী হয়েছে।
[সম্পাদনা] প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ও ভগ্নাবশেষ
এখানে কুরিগাই গ্রামে হযরত শামশুদ্দীন (র) এর মাযার অবস্থিত। যিনি ছিলেন হযরত শাহজালাল (র) এর সংগী। গোপীনাথ ও লক্ষীনারায়ন মন্দির এখানে অবস্থিত।
[সম্পাদনা] সাংস্কৃতিক প্রতিষ্ঠান
সিনেমা হল ৪টি, নাট্য মঞ্চ ১টি।
[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত
জনসংখ্যার শতকরা ৫১% পুরুষ ও ৪৯% মহিলা। জনসংখ্যার ৯৪% মুসলিম ৪% হিন্দু ও অন্যান্য ধর্মের ২% । জনসংখ্যার প্রায় ৪৫% লোক ই কৃষি কাজ করে থাকে।
[সম্পাদনা] শিক্ষা
কলেজ ৩টি, উচ্চ বিদ্যালয় ১৯টি, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ১টি, মাদ্রাসা ৩৬টি, সরকারী প্রাথমিক স্কুল ৮১ টি, বেসরকারি প্রাথমিক স্কুল ৩২ টি। কলেজের মধ্যে কটিয়াদী ডিগ্রী কলেজ, ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজ উল্লেখযোগ্য। স্কুলের মধ্যে কটিয়াদী পাইলট বালক হাই স্কুল, পাইলট বালিকা হাই স্কুল উল্লেখযোগ্য।
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] পেশা সমুহ
কৃষি ৪৬,৯১%, কৃষি শ্রমিক ২২,১৭%, সাধারণ শ্রমিক ৩,৬৪%, ব্যাবসা ১১,০৫%, সেবা ৩,৫৫%, পরিবহন ১.২২%, মাছধরা ১.০৩%, অন্যান্য ১০,৪৩%.
[সম্পাদনা] ভূমি ব্যবহার
আবাদি জমি ১৬২৪৮,৪৮ হেক্টর, পতিত জমি ৪৩০,৫৯ হেক্টর; একক ফসল ১১,৬৮%, ডবল ফসল ৫৫,৩৫% এবং ত্রিগুণ ফসলের জমি ৩২,৯৭% সেচের আওতায় জমি ২৩,২%.
[সম্পাদনা] প্রধান শস্য
ধান, পাট, গম, সরিষা, চিনাবাদাম, রসুন, টমেটো, পেঁয়াজ, মরিচ, আলু, আখ, সবজি. বিলুপ্ত বা প্রায় বিলুপ্ত শস্য তিল, তিসি, তুলো, কৌন, বার্লি এবং কালোজিরা.
[সম্পাদনা] ধর্ম ও প্রতিষ্ঠান
মসজিদ ৩৫৯টি, মাজার ২টি, মন্দির ৫ট। মুসলিম ৯৪,২৬%, হিন্দু ৪,৬০%, বৌদ্দ ০,২৫%, খ্রিষ্টান ০,৩২% ও অন্যান্য ০,৫৭%। উপজাতি ২৭ টি।
[সম্পাদনা] হাট, বাজার এবং মেলা
হাট বাজার আছে ২০টি। উল্লেখযোগ্য বাজার হলো, কটিয়াদী বাজার, ধুলদিয়া বাজার ও করগাও বাজার। মেলা আছে ৮টি। উল্লেখযোগ্য মেলা হলো, কুরিগাই মেলা, গোপিনাথ রথ মেলা ও হাইছা পাগলার মেলা।
[সম্পাদনা] এনজিও কার্যক্রম
ব্রাক,আশা, প্রত্যাশা, মসজিদ মিশন, গ্রামীন ব্যাংক, আহসানিয়া মিশন, পল্লি বিকাশ, প্রশিকা, বিজ ও গ্লোবাল ভিলেজ।
[সম্পাদনা] স্বাস্থ্য কেন্দ্র
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১টি, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র ২টি, পরিবার পরিকল্পনা কেন্দ্র ৪টি
[সম্পাদনা] কুটির শিল্প
বুনন - শিল্প ২৮১টি, বাঁশের কাজ ৩৪৮টি, কামার ৬২টি, কুমার ৫৭টি, কাঠের কাজ ২৭৬টি, পাট এবং তুলো কাজ ৫৪টি, পিতলের কাজ টি এবং অন্যদের ১৫০৪ টি।
[সম্পাদনা] প্রস্তুত কারক
স মিল ২০টি, চাল কল ৫টি, তৈল মিল ৪৩টি।
[সম্পাদনা] কৃতী ব্যক্তিত্ব
উল্লেখযোগ্য ব্যাক্তিত্ব হিসেবে উল্লেখ করা যায় ডাক্তার আব্দুল মান্নান, তিনি পর পর দুইবারের সংসদের সদস্য (আওয়ামি লীগ)[২] (২০০১ এবং ২০০৮)। তার গ্রামের বাড়ি আদমপুর গ্রামে। কটিয়াদীতে তিনি তার নামে এক মাত্র মহিলা কলেজটি প্রতিষ্ঠা করেন।
কটিয়াদী পৌরসভার বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন খান দীলিপ[৩]। তিনি পর পর দুইবার কটিয়াদী পৌরসভার মেয়র পদে নির্বাচিত হন (বিএনপি) । (২০০১ ও ২০১১)
মেজর জেনঃ (অবঃ) আহমেদ মেনু মিয়া, তিনি একজন সফল ব্যাবসায়ী। ষ্থানীয় ভাবে বিভিন্ন খামার/ফ্যাক্টরী তৈরি করে অনেক যুবক যুবতীর কর্ম সংস্থান করেছেন। ঢাকাতেও তার বিভিন্ন ব্যাবসা প্রতিষ্টান আছে। ঢাকাতে তার একটি বিশ্বস্থ রিক্রুটিং অফিস আছে।
মেজর জেনঃ (অবঃ) আখতারুজ্জামান (রন্জন), তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সাবেক দুইবারের সংসদ সদস্য। (১৯৯১-১৯৯৬) পরবর্তিতে তার বিতর্কিত অবস্থানের জন্য বিএনপি থেকে তাকে বহিস্কার করা হয়। তিনি একজন সফল ব্যাবসায়ী। তার নিজ এলাকায় (গচিহাটা) তিনি বিভিন্ন প্রতিষ্টান গড়ে অনেকের কর্ম সংস্থান করেছেন। এ ছারাও বাংলাদেশের বিভিন্ন এলাকায় তার ব্যাবসা প্রতিষ্টান আছে।
[সম্পাদনা] বিবিধ
কটিয়াদী উপজেলার ফেইসবুক ফ্যান পেইজ
http://www.facebook.com/pages/Katiadi-Upazila/106266439403767
[সম্পাদনা] আরও দেখুন
http://www.banglapedia.org/httpdocs/HT/K_0123.HTM
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ http://www.banglapedia.org/httpdocs/HT/K_0123.HTM
- ↑ http://www.lcgbangladesh.org/parliament/mplist.php?d=dhaka#Kishoreganj
- ↑ http://www.hostbangladesh.com/bab/CAT_IL/Kishoreganj%20Information.html
[সম্পাদনা] বহিঃসংযোগ
http://www.banglapedia.org/httpdocs/HT/K_0123.HTM
http://katiadi.bangladeshtraveltour.com/
http://www.bolaka.com/bangladesh-thana/katiadi
http://www.facebook.com/pages/Katiadi-Upazila/106266439403767
http://dictionary.sensagent.com/Katiadi%20Upazila/en-en/
| কিশোরগঞ্জ জেলা | |
|---|---|
| উপজেলা/থানাঃ কিশোরগঞ্জ সদর | করিমগঞ্জ | পাকুন্দিয়া | হোসেনপুর | ইটনা | মিটামইন | তাড়াইল | কটিয়াদি | বাজিতপুর | কুলিয়ারচর | ভৈরব | নিকলী | অষ্টগ্রাম |