সনি আট
| সনি আট | |
|---|---|
| চিত্র:Sony AATH Logo 2022.png লোগোটি ব্যবহৃত হচ্ছে ২৪ অক্টোবর ২০২২ থেকে | |
| উদ্বোধন | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ |
| মালিকানা | সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া |
| চিত্রের বিন্যাস | 1080i HDTV |
| দেশ | |
| ভাষা | বাংলা |
| প্রচারের স্থান | বিশ্বব্যাপী |
| প্রধান কার্যালয় | কলকাতা, পশ্চিমবঙ্গ ভারত |
| পূর্বতন নাম | চ্যানেল 8 (২০০৯-২০১০) |
| ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | দেখুন SPN ইন্ডিয়ার মালিকানাধীন চ্যানেলসমূহের তালিকা |
| ওয়েবসাইট | সনি আট |
| স্ট্রিমিং মিডিয়া | |
| সনি লিভ | সনি আট অনুষ্ঠানগুলো |
সনি আট হল সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার মালিকানাধীন ভারতের বাংলা ভাষার একটি সাধারণ বিনোদনমূলক টেলিভিশন চ্যানেল। চ্যানেলটি ২০০৯ সালে ভারতের পশ্চিমবঙ্গে চালু করা হয়। বর্তমানে চ্যানেলটি ভারতের পশ্চিমবঙ্গের প্রায় ৪৯ লক্ষ বাড়িতে দেখা হয়। চ্যানেলটিতে চ্যানেলের নিজস্ব অনুষ্ঠানের পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় অনুষ্ঠান বাংলায় ডাবিং করে দেখানো হয়। এছাড়াও চ্যানেলটিতে বিভিন্ন সময় বিভিন্ন স্পোর্টস ইভেন্ট বাংলা ধারাবিবরণী সহকারে দেখানো হয়।

ইতিহাস
[সম্পাদনা]সনি আট হল ভারতের পশ্চিমবঙ্গে কালভার ম্যাক্স এন্টারটেইনমেন্টের প্রথম বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারী চ্যানেলটি চালু করা হয়।
২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত চ্যানেলটি 'চ্যানেল 8' নামে সম্প্রচারিত হয়। তারপর ২০১১ সালে চ্যানেলটি কালভার ম্যাক্স এন্টারটেইনমেন্টের মালিকানাধীন হওয়ার পর থেকে চ্যানেলটি 'সনি আট' নামে সম্প্রচারিত হয়ে আসছে।
২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর চ্যানেলটি তাদের নিজস্ব লোগোতে কিছু পরিবর্তনসহ চ্যানেলে নতুন গ্রাফিক্স চালু করে।
২০২০ সালের মে মাসে চ্যানেলটি গত চার বছরে ভারতের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বাংলা ভাষার টেলিভিশন চ্যানেলে পরিণত হয়।
২০২২ সালের ২৪ অক্টোবর চ্যানেলটির মালিকানাধীন সকল চ্যানেলের সাথে আবার চ্যানেলটি তাদের নিজস্ব নতুন লোগো এবং গ্রাফিক্স চালু করে।
২০২৩ সালের ১২ সেপ্টেম্বর চ্যানেলটি তাদের চ্যানেলে এইচডি ফিড চালু করে।
বর্তমান অনুষ্ঠানমালা
[সম্পাদনা]| অনুষ্ঠানের নাম | মূল সম্প্রচার |
|---|---|
| ক্রাইম পেট্রল | 30 মার্চ 2014 |
| গোপাল ভাঁড়[১] | 8 মার্চ 2015 |
| নাট বল্টু | 10 এপ্রিল 2016 |
| সি.আই.ডি[২] | 9 জুন 2017 |
| মহাবলী হনুমান | 2 ডিসেম্বর 2019 |
| বিঘ্নহর্তা শ্রীগণেশ | 25 এপ্রিল 2022 |
| গুল্টে মামা[৩] | 18 মার্চ 2023 |
| আমাদের ঠাকুরমার ঝুলি | 31 মার্চ 2024 |
| জিও গোপুদা | 26 এপ্রিল 2025 |
| রামায়ণ | 15 নভেম্বর 2025 |
প্রাক্তন অনুষ্ঠানমালা
[সম্পাদনা]ডাবকৃত অনুষ্ঠান
[সম্পাদনা]- বিরুদ্ধ
- লেডিস স্পেশাল
- হঠাৎ ৩৭ বছর পর
- যখন... ভূত আসে
- ভারতের বীরপুত্র - মহারাণা প্রতাপ
- এফ.আই.আর.
- ভয়ানক
- এন্টারটেইনমেন্ট কে লিয়ে কুছ ভি করেগা
- কোনটা সত্যি কোনটা দুর্ঘটনা
- একা
- ভাঁবর
- বুগি উগি কিডস চ্যাম্পিয়নশিপ
- আদালত
- সূরিয়া: দ্য সুপার কপ
- এনকাউন্টার
- আহট
- পাপ-ও-মিটার
- তোমার মেয়ে কী কারে?
- গুটর গু
- বালবীর
- আলাদিন
- আমার সাঁই: শ্রদ্ধা আর ধৈর্য
- তারক মেহতা কা ছোটা চশমা
- শ্রীমদ রামায়ণ
- বীর হনুমান[৪]
- যশোদা মায়ের নন্দলাল
মৌলিক অনুষ্ঠান
[সম্পাদনা]- সানডে হরর স্পেশাল
- সি.আই.ডি. কলকাতা ব্যুরো
- সত্য ঘটনা অবলম্বনে
- নন স্টপ হিটস্
- পঞ্চতন্ত্রের মন্ত্র
- নিক্স: যে সব পারে
- মহাভারত
- কল্পপুরের গল্প[৫]
অ্যানিমেশনকৃত মুভি
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Sony AATH-এ সম্প্রচারিত বাংলা অ্যানিমেশনের সর্বোচ্চ রেকর্ড - Shaila Prabaha"। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৫।
- ↑ "সিআইডি অভিনেতাদের প্রতি এপিসোড রোজগার কত জানেন?"। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৫।
- ↑ "Sony AATH-এ উপভোগ করুন গুল্টেমামা নতুন কমেডি শো - BNN Bangla"। bengalnewsnow.com। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সোনি আট নিয়ে আসছে 'বীর হনুমান'"। News 365 x 24.com। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৫।
- ↑ "সত্য ঘটনা অবলম্বনে তৈরি Sony AATH-এর কল্পপুরের গল্প - Purbottar"। www.purbottar.in। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৫।
- ↑ "সোনি আট 'গোয়েন্দা গোপাল-শেষ চক্রান্ত'-এর প্রিমিয়ার ঘোষণা করেছে - Purbottar"। www.purbottar.in। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৫।
- ↑ "নতুন বছরের নতুন চমক সোনি আট চ্যানেল-এর, গোপাল ভাঁড়-এর ছবির ওয়ার্ল্ড টি.ভি. প্রিমিয়ার"। News 365 x 24.com। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- চ্যানেল 8 From 4 August 2009
- ATN সনি আট