আকাশ ডিটিএইচ
| শিল্প | স্যাটেলাইট টেলিভিশন |
|---|---|
| প্রতিষ্ঠাকাল | ২০১৬ |
বাণিজ্য অঞ্চল | বাংলাদেশ |
| পণ্যসমূহ | স্যাটেলাইট পে টেলিভিশন, পে-পার-ভিউ, স্ট্রিমিং টেলিভিশন |
| মাতৃ-প্রতিষ্ঠান | বেক্সিমকো গ্রুপ |
| ওয়েবসাইট | akashdth |
আকাশ ডিটিএইচ বা আকাশ ডিজিটাল টিভি হলো স্যাটেলাইট টেলিভিশন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। জিএস গ্রুপ (রুশ) এর সহযোগিতায়[১] ২০১৯ সালে এটি শুরু হয়।[২][৩] বাংলাদেশ সরকার দুইটি প্রতিষ্ঠানকে ডিশ সেবার অনুমতিপত্র দিলেও কেবল বেক্সিমকো 'আকাশ' নামে এই সেবা চালু করে। এই সেবা 'স্ট্যান্ডার্ড', 'লাইট প্লাস' ও 'লাইট' হিসেবে বিক্রি করা হচ্ছে।[৪] প্রথমিক ভাবে একজন নতুন ব্যাবহারকারি সংযোগের জন্য ৳৪,৬৪৯ দিয়ে সকল যন্ত্রাংশ সংগ্রহ করবে। এই সংযোগ বিনামূল্য গ্রাহকের জন্য আকাশের নির্ধারিত লোক স্থাপন করে দিয়ে আসবে। আকাশ স্ট্যান্ডার্ড সংযোগে মাসিক ৳৪০০ তে ৬০টি এইচডি চ্যানেলসহ ১৩০টি চ্যানেল, লাইট প্লাস সংযোগে ৳৩৫০ তে ৪৫টি এইচডি চ্যানেলসহ ৯৫টির বেশি এবং লাইট সংযোগে ৳৩০০ তে ৪০টি এইচডি চ্যানেলসহ ৭৫টির বেশি চ্যানেল দেখা যাবে।[৫]এছাড়া ২০২৪ সালে আকাশ ডিজিটাল টিভি AKASH GO নামে একটি কম্প্যানিয়ন অ্যাপ নিয়ে আসে যা স্ট্যান্ডার্ড সংযোগ ব্যবহারকারিকে বিনামূল্যে যেকোনো মোবাইল অথবা ট্যাবে যেকোনো অবস্থায় লাইভ টিভি ও ওটিটি কন্টেন্ট দেখা যায়।
বৈশিষ্ট্য
[সম্পাদনা]এর অন্যতম বাজারকরণের দিক ছিল বাইরে থেকে ক্যাবল লাগানোর প্রয়োজনহীনতা।[৬] ডিটিএইচের গুণগত মানের জন্য এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।[৭][৮] ক্রয় করলে সেট আপে থাকে:
- একটি সেট টপ বক্স
- দুটি ব্যাটারি সংযুক্ত একটি রিমোট
- HDMI ও AVI ক্যাবল পাবেন
- একটি ডিশ
- এল এন বি (সিঙ্গেল)
- ১০ মিটার তার
- ১ বছরের ওয়ারেন্টি
ভবিষ্যতে ভিডিও অন ডিমান্ড, পে পার ভিউ, রেডিও চ্যানেলের, অনুষ্ঠান রেকর্ডিং, লাইভ টিভি পজসহ (স্থির করা) নির্ধারিত সময়ে নির্দিষ্ট অনুষ্ঠান রেকর্ডিংয়ের সুবিধা মতো সেবা যোগ হবে।[৯] বর্তমানে একটি ডিশে একটি সেট টপ বক্স যুক্ত করার স্থানে ভবিষ্যতে বেশ কয়েকটি সেট টপ বক্স যুক্ত করার সেবা চালু হবে। একটি আইডি ব্যবহার করেই টেলিভিশনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার বা মুঠোফোনেও অনুষ্ঠান দেখা যাবে।[৯]
ইতিহাস
[সম্পাদনা]২০১৪ সালে বাংলাদেশ সরকার রিয়েল ভিউ ও বেঙ্গল ডিজিটাল এই প্রতিষ্ঠানদ্বয়কে ডিজিটাল সেবা দেওয়ার অনুমতি প্রদান করে।[১০] ২০১৬ সালে এটি রিয়েল ভিউ (RealVU) নামে পরিচিত ছিল।[১১] পরবর্তীতে মে ২০১৯ থেকে বাংলাদেশ-১ স্যাটেলাইট দিয়ে আকাশ নামে নতুনভাবে ডিটিএইচ সেবা দেওয়া শুরু হয়।
অর্থনৈতিক অবস্থা
[সম্পাদনা]২০২১ সালে বিটিআরসি ৳১১.৫৬৭ কোটি স্পেকট্রাম ভাড়া মউকুফের সিদ্ধান্ত নেয়।[১১] যা ২৯ মে, ২০১৯ থেকে এক বছরের বাকি ভাড়া। কিন্তু ৫ বছরের জন্য ৫০% ভাড়া মউকুফের আবেদন খারিজ করা হয়। আকাশ ডিটিএইচের ভাষ্য অনুযায়ী তারা ব্যয়ের অর্ধেকও তুলতে পারছিলো না।[১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bilateral Relations - Embassy of the Russian Federation in the People's Republic of Bangladesh"। bangladesh.mid.ru। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২১।
- ↑ ডটকম, নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর। "বেক্সিমকোর ডিটিএইচ সেবায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক যাত্রা শুরু"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৫ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২১।
- ↑ ডটকম, গ্লিটজ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর। "কেবল ছাড়া টিভি দেখার সুবিধা আনছে 'আকাশ ডিটিএইচ'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৫ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২১।
- ↑ Akash DTH (26/2/2025)। "আকাশ গ্রাহকদের জন্য নির্ধারিত প্যাকেজ সমুহ"। https://akashdth.com/explore (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ 2021-12-12।
{{ওয়েব উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য);-এ বহিঃসংযোগ (সাহায্য)|ওয়েবসাইট= - ↑ Akash DTH (2025-3-25)। "আকাশ ডিটিএইচ প্যাকেজ সমুহ"। https://akashdth.com/ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ 2025-2-25।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এবং|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য);-এ বহিঃসংযোগ (সাহায্য)|ওয়েবসাইট= - ↑ "ক্যাবল বাদেই দেখা যাচ্ছে স্যাটেলাইট চ্যানেল, সাড়া ফেলেছে 'আকাশ'"। Sarabangla | Breaking News | Sports | Entertainment। ১ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- ↑ Khan, Israt Moriom; Quadir, Sabrina; Islam, Sanjida (১৯ নভেম্বর ২০২১)। "Anticipation & Advancement of DTH Service in Bangladesh"। European Journal of Business and Management Research (ইংরেজি ভাষায়)। ৬ (6): ৫৩–৫৮। ডিওআই:10.24018/ejbmr.2021.6.6.1150। আইএসএসএন 2507-1076।
- ↑ Kaur, Kamalpreet; Singh, Amar Inder (১ আগস্ট ২০১৭)। "Perceived Service Quality and Consumer Satisfaction : An Empirical Study from Direct to Home (DTH) TV Industry"। Indian Journal of Marketing। ৪৭ (8): ৩১। ডিওআই:10.17010/ijom/2017/v47/i8/117431। আইএসএসএন 0973-8703।
- 1 2 প্রতিবেদক, নিজস্ব। "টিভি দেখার নতুন অভিজ্ঞতা"। প্রথম আলো। ১৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- ↑ Rahman, Harisur (২০২০)। Rahman, Harisur (সম্পাদক)। The Political Economy, Materiality and the Visceral Experience of Cable Television (ইংরেজি ভাষায়)। Cham: Springer International Publishing। পৃ. ৭৯–১০৩। ডিওআই:10.1007/978-3-030-31707-2_4। আইএসবিএন ৯৭৮-৩-০৩০-৩১৭০৭-২।
- 1 2 3 Express, The Financial। "Akash DTH to get spectrum charge waiver of Tk 111.56m"। The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২২।
১২। https://akashdth.com/explore
১৩। https://play.google.com/store/search?q=akash+go&c=apps&hl=en