মোহনা টিভি
| মোহনা টেলিভিশন | |
|---|---|
মোহনা টিভি লোগো | |
| মালিকানা | মোহনা টেলিভিশন লিমিটেড |
| চিত্রের বিন্যাস | MPEG-2 |
| স্লোগান | বাংলার প্রতিচ্ছবি |
| দেশ | বাংলাদেশ |
| প্রচারের স্থান | জাতীয় |
| প্রধান কার্যালয় | পল্লবী, মিরপুর, ঢাকা |
| ওয়েবসাইট | mohona.tv |
প্রাপ্তিস্থান | |
| কৃত্রিম উপগ্রহ | |
| আকাশ ডিটিএইচ | চ্যানেল ১২৬ |
| অ্যাপস্টার ৭ | ৪০০৩ এইচ |
| স্ট্রিমিং মিডিয়া | |
| https://mohona.tv/?page_id=21075 | |
| জাগোবিডি | https://jagobd.com/mohonatv |
মোহনা টিভি বাংলাদেশ থেকে সম্প্রচারিত উপগ্রহ-ভিত্তিক বাংলা ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। এর স্টুডিও ঢাকার মিরপুরে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]
১১ ই নভেম্বর ২০১০ সালে মোহনা টিভি চালু করা হয়। মোহনা টিভি সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে বাংলা সংস্কৃতি ও ভাষা প্রচার সংকল্প নিয়ে যাত্রা শুরু করে। বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসাবে উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং মোহনা টেলিভিশনের সম্প্রচারের বোতাম টিপে চালু করেন।
অনুষ্ঠান
[সম্পাদনা]মোহনা টিভি বাঙালি জীবন রীতি, সংস্কৃতি ও ভাষার প্রচারের সংকল্প নিয়ে যাত্রা শুরু করেছিল।
এই চ্যানেলটিতে মূলত বাংলা নাটক, চলচ্চিত্র, সরাসরি অনুষ্ঠান, আলোচনার অনুষ্ঠান, গান, ইসলামি অনুষ্ঠান এবং সংবাদগুলি প্রদর্শন করে। এছাড়া সকাল ১০.৩০, ১২.৩০, দুপুর ২.৩০, ৪.৩০, সন্ধ্যা ৭ টা, ১০.৩০ এবং ১২.৩০ এ খবর প্রচার করে।
- আলোর মোহনা
- মোহনার সকাল
- জনতার আদালতে জনপ্রতিনিধি
- সুরের মোহনা
- দৃষ্টিকোণ (সরাসরি)
- আলোকিত জীবন
সম্প্রচার
[সম্পাদনা]মোহনা টেলিভিশনের নিজস্ব স্যাটেলাইট স্টেশন রয়েছে। টেলস্টার ১০ উপগ্রহে ডিজিটাল সিগন্যাল সম্প্রচার করতে ভূ স্টেশন ব্যবহার করা হয়। এই স্যাটেলাইটটির সমগ্র এশিয়া, মধ্য প্রাচ্য, আফ্রিকা এবং ইউরোপ জুড়ে বিশাল কভারেজ রয়েছে।
চিত্র
[সম্পাদনা]- মোহনা টিভি
- সংবাদ কক্ষ
- মোহনা টিভির সংবাদ কক্ষ
- জাতীয় ডেস্ক