এখন (টিভি চ্যানেল)
| এখন | |
|---|---|
| উদ্বোধন | ৯ জুন ২০২২ |
| মালিকানা | সিটি গ্রুপ |
| চিত্রের বিন্যাস | ১০৮০আই এইচডিটিভি (এসডিটিভি ফিডের জন্য ১৬:৯ ৫৭৬আইতে ডাউনস্কেল করা) |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| প্রচারের স্থান | দেশজুড়ে |
| প্রধান কার্যালয় | টিকাটুলি, ঢাকা |
| পূর্বতন নাম | স্পাইস টেলিভিশন |
| ওয়েবসাইট | https://www.ekhon.tv/ |
| স্ট্রিমিং মিডিয়া | |
| https://www.ekhon.tv/live | |
| https://www.jagobd.com/ekhontv | |
এখন হলো একটি বাংলাদেশী বাংলা ভাষার স্যাটেলাইট ও ক্যাবল টেলিভিশন চ্যানেল। চ্যানেলটির মালিক হচ্ছে স্পাইস টেলিভিশন লিমিটেড, যা বাংলাদেশের বৃহত্তম শিল্পসংস্থা সিটি গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।[১]
এটি বাংলাদেশের প্রথম ব্যবসা ও অর্থ অনুষ্ঠানভিত্তিক টেলিভিশন চ্যানেল। চ্যানেলটির সদরদপ্তর ঢাকার টিকাটুলিতে অবস্থিত।[২] ২০২৪ সালে ৬ জুন বাংলাদেশের প্রথম টিভি চ্যানেল হিসেবে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তি চালুর মধ্যদিয়ে দর্শকের সামনে নতুন রূপে হাজির হয় এখন টিভি। [৩]
ইতিহাস
[সম্পাদনা]২০১৭ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এখন কে সম্প্রচার করার জন্য একটি লাইসেন্স দান করে।[৪] বঙ্গবন্ধু-১ উপগ্রহের মাধ্যমে এটি ২০২১ সালের ৩০ জুলাই "স্পাইস টেলিভিশন" নামে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। এর আগে তারা বঙ্গবন্ধু-১ ব্যবহার করে সম্প্রচারের জন্য ২৮ জুলাই বিসিএসসিএলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে।[৫][৬] ২০২১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে, চ্যানেলটি ‘নির্মাণ পর্ব’ নামক পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে।[৭]
২০২২ সালের ৩০ মেতে এখন টেলিটকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী টেলিটক চ্যানেলটিকে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন করপোরেট সেবা দেবে।[৮] ২০২২ সালের ১৬ ডিসেম্বরে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসার কথা থাকতেও,[৩] চ্যানেলটি বাংলাদেশের প্রথম ব্যবসাকেন্দ্রিক টেলিভিশন চ্যানেল হিসেবে, ২০২২ সালের ৯ জুন "এখন" নামে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে।[২] এটি বাংলাদেশের ৩৭তম টেলিভিশন চ্যানেল।
অনুষ্ঠানসমূহ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পরীক্ষামূলক সম্প্রচারে স্পাইস টিভি"। দৈনিক ইত্তেফাক। ৩০ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২।
- 1 2 "যাত্রা শুরু করলো দেশের প্রথম ব্যবসাকেন্দ্রিক টিভি 'এখন'"। জাগো নিউজ। ১০ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২।
- 1 2 "বিজয়ের ৫০ বছরে দীর্ঘ অনুষ্ঠান আনছে স্পাইস টিভি"। আরটিভি অনলাইন। ৬ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২।
- ↑ "HC directs BTRC to allocate Spice TV frequency"। দ্য ডেইলি নিউ নেশন (ইংরেজি ভাষায়)। ২২ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচার সেবা নেবে স্পাইস টিভি"। বাংলা ট্রিবিউন। ২৮ জুলাই ২০২১। ১৮ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২।
- ↑ "পরীক্ষামূলক সম্প্রচারে স্পাইস টিভি"। বাংলা ট্রিবিউন। ৩০ জুলাই ২০২১। ১১ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২।
- ↑ "স্পাইস টিভি পরীক্ষামূলক সম্প্রচার শুরু করছে আজ"। বার্তা২৪। ১৭ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২।
- ↑ "টেলিটক-এখন টিভি চুক্তি"। দৈনিক যুগান্তর। ১ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২।
- 1 2 3 "ঈদে ভিন্ন আয়োজনে 'এখন'"। ঢাকাটাইমস টুয়েন্টিফোর। ৭ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২।