আরটিভি
| আরটিভি | |
|---|---|
আরটিভির লোগো | |
| উদ্বোধন | ২৬ ডিসেম্বর ২০০৫ |
| মালিকানা | বেঙ্গল গ্রুপ[১] |
| চিত্রের বিন্যাস | ৪:৩ (এইচডি) |
| স্লোগান | আজ এবং আগামীর |
| দেশ | |
| ভাষা | বাংলা |
| প্রচারের স্থান | জাতীয় |
| প্রধান কার্যালয় | বিএসইসি ভবন, কারওয়ান বাজার, ঢাকা, বাংলাদেশ |
| ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | এনটিভি |
| ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
প্রাপ্তিস্থান | |
| কৃত্রিম উপগ্রহ | |
| আকাশ ডিটিএইচ | চ্যানেল ১২০ |
| টেলস্টার ১০ | ৪১৭৩H MHz |
| ডিশ নেটওয়ার্ক (মার্কিন যুক্তরাষ্ট্র) | ৪১৭৩H MHz / চ্যানেল ৮০৫ |
| বিস্কাইবি (যুক্তরাজ্য) | চ্যানেল ৮০৪ |
| ক্যাবল | |
| ইউনাইটেড কমিউনেশন সার্ভিস (ইউসিএস (বাংলাদেশ) | চ্যানেল ৯ |
| প্রিসমা ডিজিটাল (বাংলাদেশ) | চ্যানেল ৫ |
| রজার্স ক্যাবল (কানাডা) | চ্যানেল ৮৬৩ |
| স্ট্রিমিং মিডিয়া | |
| www | |
| rtvonline | |
আরটিভি একটি বাংলাদেশি বাংলা ভাষার স্যাটেলাইট ও কেবল টেলিভিশন চ্যানেল, যা বেঙ্গল মিডিয়া কর্পোরেশনের মালিকানাধীন। এর পূর্বনাম ছিল ন্যাশনাল টেলিভিশন লিমিটেড।[২] চ্যানেলটির প্রধান কার্যালয় ঢাকার কাওরান বাজারে অবস্থিত বিসিইসি ভবনে। আরটিভি ২০০৫ সালের ২৬ ডিসেম্বর সম্প্রচার শুরু করে। মূলত বিনোদন ও সংবাদভিত্তিক অনুষ্ঠান প্রচার করে।[৩] টিআরপি জরিপ অনুযায়ী এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল।[৪]
ইতিহাস
[সম্পাদনা]২০০২ সালে আরটিভি সম্প্রচার লাইসেন্সের আবেদন করেন। চ্যানেলটি ২০০৫ সালের ১ ডিসেম্বর পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে এবং একই বছরের ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে।[৫]
২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি বিসিইসি ভবনে অগ্নিকাণ্ড ঘটে, যাতে শতাধিক লোক আহত হন। এর ফলে আরটিভি ও এনটিভি ও ইসলামিক টিভি তিনটিই অস্থায়ীভাবে সম্প্রচার বন্ধ করে দেয়।[৬] কিছুদিন পর তিনটি চ্যানেলই আবার সম্প্রচারে ফিরে আসে।
আরটিভি ২০০০-এর দশকের শেষভাগে টিভি সাউথ এশিয়া-এর সাউথ এশিয়ান সুপারস্টার প্রচার করে।[৭] ২০১১ সালে, আরটিভি আরটিভি স্টার অ্যাওয়ার্ডস প্রদান শুরু করে।[৮] ২০১২ সালের অক্টোবর মাসে টেলিটকের ৩জি সেবার মাধ্যমে মোবাইলে আরটিভির সম্প্রচার স্ট্রিমিং হিসেবে দেখা যেত।[৯][১০]
২০১৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে ছয় দিন ধরে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াত অভিনেতা সালমান শাহ অভিনীত ছয়টি চলচ্চিত্র আরটিভিতে প্রচারিত হয় ।[১১] ২০১৪ সালের ৩১ অক্টোবর বিসিইসি ভবনে আরেকটি অগ্নিকাণ্ডের জেরে, আরটিভি ও তার সহোদর চ্যানেল আবারও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়; পরে ধীরে ধীরে নিয়মিত সম্প্রচারে ফিরে আসে।[১২] ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি "আরটিভি মিউজিক" নামে একটি আইপিটিভি চ্যানেল সম্প্রচার শুরু করে,[১৩] তবে বৈধ লাইসেন্স ছাড়া অবৈধ সম্প্রচারের অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০২১ সালে এটি বন্ধ করে দেয়।[১৪]
২০১৫ সালের ৬ আগস্ট আরটিভি অস্ট্রেলিয়ায় সম্প্রচার শুরু করে।[১৫] ২০১৭ সালের ১২ জানুয়ারি, ডয়চে ভেলে-র বাংলা বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক অন্বেষণ, যা আগে একুশে টেলিভিশনে প্রচারিত হত, আরটিভিতে সম্প্রচার শুরু করে।[১৬] ২০১৮ সালের এপ্রিলে, অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আয়নাবাজি-র ওয়ার্ল্ড প্রিমিয়ার আরটিভিতে অনুষ্ঠিত হয়।[১৭][১৮]
চীনা অ্যানিমেটেড ধারাবাহিক বুনি বেয়ার্স ২০২০ সালের শুরুর দিকে আরটিভিতে প্রচার শুরু করে।[১৯] আরটিভির নিজস্ব ভিডিও-অন-ডিমান্ড সেবা ‘‘আরটিভি প্লাস’’ ২০২০ সালের ২৪ মে চালু হয়।[২০] ২০২০ সালের ঈদুল ফিতরের সময়কালের টিআরপি জরিপ অনুযায়ী, বাংলাদেশের সর্বাধিক দেখা টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে আরটিভি শীর্ষে এবং দীপ্ত টিভি দ্বিতীয় স্থানে ছিল।[২১] একই বছরের সেপ্টেম্বর মাসে, তরুণ নির্মাতা খুঁজে বের করতে আরটিভি তরুণ নির্মাতার নতুন গল্প শিরোনামের একটি নতুন প্রতিযোগিতা আয়োজন করে। তাঁদের পরিচালিত নাটকগুলো পরবর্তীতে চ্যানেলটিতে প্রচারিত হয়।[২২]
২০২১ সালের ২ অক্টোবর, চ্যানেলটির সঙ্গীত পুরস্কার প্রদান অনুষ্ঠান আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড উদ্বোধন হয়।[২৩] ২০২১ সালের ২৩ নভেম্বর, নবীন শিল্পীদের জন্য সংগীতভিত্তিক রিয়েলিটি শো ইয়াং স্টার আরটিভিতে প্রচার শুরু করে।[২৪] ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি, জনপ্রিয় জাপানি ধারাবাহিক আসা গা কিতা আরটিভিতে প্রচারিত হতে শুরু করে।[২৫] ২০২২ সালের আগস্টে, সিঙ্গাপুরে অনুষ্ঠিত সিএমও এশিয়া অ্যাওয়ার্ডস-এর অংশ এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২২-এ আরটিভি ‘‘সেরা ইউটিউব চ্যানেল কৌশল’’ পুরস্কার লাভ করে। এর পাশাপাশি চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ‘‘বেস্ট ক্রিয়েটিভ জিনিয়াস’’ পুরস্কার অর্জন করেন।[২৬]
অনুষ্ঠানসমূহ
[সম্পাদনা]আরটিভি একটি মিশ্র বিনোদনমূলক টেলিভিশন চ্যানেল, যার অনুষ্ঠান সূচি বৈচিত্র্যময়। এতে নাটক, সংবাদ, সংগীত এবং তথ্যভিত্তিক বিনোদনমূলক অনুষ্ঠান (ইনফোটেইনমেন্ট) অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও চ্যানেলটি দুটি পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করে—আরটিভি স্টার অ্যাওয়ার্ড এবং আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড।
- আলাশপুর[২৭]
- আলতা সুন্দরী[২৮]
- আসা গা কিতা
- অষ্টধাতু[২৯]
- বিষয়টি পারিবারিক[৩০]
- বুনি বিয়ার্স
- বয়রা পরিবার[৩১]
- চিটিং মাস্টার[৩২]
- সিন্ডারেলার সৎবোন[৩৩]
- কমেডি ক্লাব[৩৪]
- এই রাত তোমার আমার[৩৫]
- এফডিসি[৩৬]
- গোলমাল[৩৭]
- ঝামেলা আনলিমিটেড[৩৮]
- মেয়েটি এখন কোথায় যাবে[৩৯]
- মাইন্ড লতিফ[৪০]
- মিউজিক স্টেশন[৪১]
- নোয়াশাল[৪২]
- অন্বেষণ[১৬]
- অর্ধেক সত্য[৪৩]
- আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড [২৩]
- আরটিভি স্টার অ্যাওয়ার্ড[২৩]
- রুপার মুদ্রা[৪৪]
- সেমি কর্পোরেট[৪৫]
- শান্তি মলম ১০ টাকা[৪৬]
- সাউথ এশিয়ান সুপারস্টার
- টিম ওয়েস্ট ইন্ডিজ[৪৭]
- দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার[৪৮]
- ভিলেজ হট্টগোল[৪৯]
- ইয়াং স্টার
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আলী রীয়াজ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান (জানুয়ারি ২০২১)। বাংলাদেশে মিডিয়ার মালিক কারা? (পিডিএফ)। ৪৫/১ নিউ ইস্কাটন, ২য় তলা, ঢাকা ১০০০, বাংলাদেশ: সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ। পৃ. ৬। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৯৫৩৬৪-১-৩। ১৫ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২২।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - ↑ বেসরকারি টিভি চ্যানেল আরটিভি ২৬ ডিসেম্বর থেকে সম্প্রচার শুরু করছে[অধিগ্রহণকৃত!], দ্য বাংলাদেশ অবজারভার, ১১ নভেম্বর ২০০৫।
- ↑ পিয়ারসন, ব্রায়ান (১ জানুয়ারি ২০০৬)। "দেশে শুরু হলো চতুর্থ টিভি নেটওয়ার্ক"। ভ্যারাইটি। ২০ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২২।
- ↑ জরিপে জনপ্রিয়তার শীর্ষে আরটিভি!। বাংলা ট্রিবিউন। ৭ জুন ২০২০। ২ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২২।
- ↑ "Another private TV channel RTV starts functioning from Dec 26"। www.bangladeshobserveronline.com। ১২ অক্টোবর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৫।
- ↑ "A Devastating Fire at BSEC Building, Dhaka"। VOA। ২৬ ফেব্রুয়ারি ২০০৭। ২৮ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২১।
- ↑ "South Asian Superstar on Rtv tonight"। The Daily Star। ১৩ মার্চ ২০০৯। ৩১ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২২।
- ↑ আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২৬ ফেব্রুয়ারি। Samakal। ১৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২।
- ↑ "3G will free nation of digital divide: PM"। BDNews24। ১৪ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Teletalk handsets with 3G SIM in Feb"। BDNews24। ৯ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Rtv to air Salman Shah's films"। The Daily Star। ৬ সেপ্টেম্বর ২০১৪। ৯ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২।
- ↑ "Fire again at city's BSEC Bhaban"। The Daily Star। ১ নভেম্বর ২০১৪। ১২ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২১।
- ↑ আরটিভি মিউজিকের যাত্রা শুরু। RisingBD। ৮ ফেব্রুয়ারি ২০১৫। ২ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২।
- ↑ ৫৯ আইপি টিভি বন্ধ করল বিটিআরসি। Janakantha। ২ অক্টোবর ২০২১। ২১ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২।
- ↑ অস্ট্রেলিয়ায় আরটিভির সম্প্রচার শুরু। Prothom Alo। ১৩ আগস্ট ২০১৫। ২ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২২।
- 1 2 ""Onneshon" premieres on Rtv today"। The Daily Star। ১২ জানুয়ারি ২০১৭। ২৩ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২।
- ↑ 'আয়নাবাজি' দেখাবে আরটিভি। Prothom Alo। ১১ এপ্রিল ২০১৮। ৫ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২।
- ↑ আরটিভিতে 'আয়নাবাজি'র ওয়ার্ল্ড প্রিমিয়ার। Prothom Alo। ১১ এপ্রিল ২০১৮। ৫ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২।
- ↑ আরটিভিতে শিশুদের জনপ্রিয় কার্টুন 'বনি বিয়াস'। RTV Online। ১১ মার্চ ২০২০। ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২।
- ↑ যাত্রা শুরু করল ‘আরটিভি প্লাস’। Samakal। ২৮ মে ২০২০। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২২।
- ↑ জরিপে জনপ্রিয়তার শীর্ষে আরটিভি, দ্বিতীয় দীপ্ত। Bangla Tribune। ১৭ আগস্ট ২০২০। ৪ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২২।
- ↑ "RTV launches new contest to find young directors"। Dhaka Tribune। ১১ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২২।
- 1 2 3 এবার মিউজিক অ্যাওয়ার্ডে আরটিভি। Jugantor। ২৯ সেপ্টেম্বর ২০২১। ২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২২।
- ↑ "আরটিভিতে শুরু হচ্ছে ইয়াং স্টারের প্রচার"। Jago News 24। ২২ নভেম্বর ২০২১। ২২ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২২।
- ↑ "The widely popular Japanese TV drama series Here Comes Asa! to be aired on RTV"। Embassy of Japan in Bangladesh। ১৪ ফেব্রুয়ারি ২০২২। ২ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২২।
- ↑ আরটিভি’র ইউটিউব চ্যানেলের পুরস্কার লাভ। Daily Inqilab। ২৪ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২২।
- ↑ হাজার পেরিয়ে অলসপুর। Kaler Kantho। ১৫ জুন ২০১৭। ২৫ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২২।
- ↑ "Alta Sundari on Rtv"। The Daily Star। ১২ ফেব্রুয়ারি ২০০৯। ৪ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২২।
- ↑ "Tv Drama"। Daily Sun। ১৬ এপ্রিল ২০২০। ১২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ নতুন ধারাবাহিক নাটক 'বিষয়টি পারিবারিক'। Kaler Kantho। ২২ জুলাই ২০১৯। ২২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২।
- ↑ আরটিভির নতুন ধারাবাহিক নাটক 'বয়রা পরিবার'। BanglaNews24। ১৭ এপ্রিল ২০১১। ২৬ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২।
- ↑ ২৭ জানুয়ারি থেকে প্রতিদিন 'চিটিং মাস্টার'। Jugantor। ৩ সেপ্টেম্বর ২০২১। ৭ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২।
- ↑ দেশি চ্যানেলে বিদেশি সিরিয়াল। Kaler Kantho। ২৪ নভেম্বর ২০১৬। ২৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২২।
- ↑ এবার আরটিভিতে কমেডি শো। Jugantor। ২৬ জানুয়ারি ২০২১। ২ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২।
- ↑ ""Ei Raat Tomar Amar" on Rtv"। The Daily Star। ১৩ ডিসেম্বর ২০১৭। ১২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২।
- ↑ ""FDC" on Rtv"। The Daily Star। ৭ মার্চ ২০১০। ৭ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২২।
- ↑ আরটিভিতে শুরু হচ্ছে গোলমাল। Jago News 24। ১৮ জুন ২০২০। ১৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২।
- ↑ ""Jhamela Unlimited" on Rtv tonight"। The Daily Star। ১৪ সেপ্টেম্বর ২০১৭। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২২।
- ↑ "Drama serial Meyeti Ekhon Kothay Jabey on Rtv"। The Daily Star। ১৫ মার্চ ২০০৯। ১৩ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২।
- ↑ ""Mind Latif" on Rtv"। The Daily Star। ৮ সেপ্টেম্বর ২০১৭। ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২।
- ↑ ""Music Station" on RTV"। The Daily Star। ২১ জুলাই ২০১৬। ৩১ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২।
- ↑ "Noashal on Rtv"। The Daily Star। ৩ আগস্ট ২০১৫। ৫ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ ছোটপর্দায় আজ। Manab Zamin। ১৩ মে ২০১৯। ১ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২।
- ↑ ""Rupar Mudra" on Rtv tonight"। The Daily Star। ৪ জুন ২০০৮। ১০ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২২।
- ↑ ""Semi Corporate" on Rtv"। The Daily Star। ২৬ এপ্রিল ২০১৮। ২১ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২।
- ↑ "অনুষ্ঠান সূচী"। RTV। ১২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে 'টিম ওয়েস্ট ইন্ডিজ'। Daily Inqilab। ৩১ মে ২০২২। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২।
- ↑ ""The Village Engineer" on Rtv"। The Daily Star। ২৭ জানুয়ারি ২০১৬। ১৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ আরটিভিতে নতুন ধারাবাহিক নাটক ভিলেজ হট্টগোল। Daily Inqilab। ২৭ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২।