বিষয়বস্তুতে চলুন

ইসলামিক টিভি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলামিক টিভি
ইসলামিক টিভি লোগো
উদ্বোধনএপ্রিল ২০০৭
জানুয়ারি ২০২৬ (পুনরায় চালু)
বন্ধমে ২০১৩
মালিকানাব্রডকাস্ট ইসলামিক ওয়াল্ড লিমিটেড
দেশবাংলাদেশ
প্রচারের স্থানজাতীয়
প্রধান কার্যালয়৩৪/১ (৩য় তলা), পরিবাগ, সোনারগাঁও রোড, হাতিরপুল, ঢাকা
ওয়েবসাইটislamictv.news

ইসলামিক টিভি উপগ্রহ-ভিত্তিক একটি বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। এটি বাংলাদেশের প্রথম ইসলামি চ্যানেল।

ইতিহাস

[সম্পাদনা]

চ্যানেলটির মালিক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ভাই সাইদ ইস্কন্দার। এর প্রধান কার্যালয় ঢাকার বাংলামোটরে অবস্থিত ছিল।

২০১৩ সালের ৬ মে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ততকালিন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্দেশে চ্যানেলটি বন্ধ করে দেয়।[] ইসলামিক টিভির প্রধান বার্তা সম্পাদক এ বি এম সাদ বিন রাবি অভিযোগ করে জানান, দিবাগত রাত পৌনে দুইটায় প্রায় ৭০ জন পুলিশ ও অস্ত্রে সজ্জিত প্রায় ৯০ জন স্বৈরাচার সরকারদলীয় কর্মী প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রবেশ করেন। তাদের হাতে গেট ভাঙার সরঞ্জামও ছিল। তারা ভেতরে প্রবেশ করে বেশ কিছু দামি সম্প্রচার যন্ত্র ও হার্ডডিস্ক ভাঙচুর করেন।[] ইসলামিক টিভি বর্তমানে চালুর প্রস্তুতি চলছে। সেই লক্ষ্যে দাপ্তরিক কাজকর্ম চলছে। চ্যানেলটির স্বত্বাধিকারী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরীন সাঈদ বিষয়টি দেখভাল করছেন। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান প্রতিবেদক রফিকুজ্জামান কালবেলাকে বলেন, দর্শকপ্রিয় চ্যানেলটি চালুর বিষয়ে প্রস্তুতি চলছে। আপাতত দাপ্তরিক কাজগুলো সেরে নেওয়া হচ্ছে।[] অতঃপর ২০২৬ সালের জানুয়ারিতে চ্যানেলটি পুনরায় চালু হয়।

অনুষ্ঠানসমূহ

[সম্পাদনা]
  • নও মুসলিম
  • জেনে নিন
  • আল কুরআনের সহজ সরল অনুবাদ
  • সালাত স্রষ্টার সান্নিধ্য
  • মুক্তির জ্ঞান
  • ইসলামের আলোকে চিকিৎসা বিজ্ঞান

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "এবার বন্ধ হলো দিগন্ত ও ইসলামিক টেলিভিশন"দৈনিক সংগ্রাম। ২৩ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০
  2. "দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচারবন্ধ"প্রথম আলো। ৬ মে ২০১৩।
  3. "আবারো চালু হচ্ছে বন্ধ করে দেওয়া গণমাধ্যমগুলো"কালবেলা | বাংলা নিউজ পেপার। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]