বিষয়বস্তুতে চলুন

হঠাৎ ৩৭ বছর পর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হঠাৎ ৩৭ বছর পর
The word Lost in white lettering on a black background.
ধরন
  • মনস্তাত্ত্বিক
  • অতিপ্রাকৃত
  • রোমাঞ্চকর
  • রহস্য
শ্রেষ্ঠাংশে
দেশভারত
মূল ভাষাহিন্দি
পর্বের সংখ্যা১৯৭
নির্মাণ
নির্মাণ প্রতিষ্ঠান
  • ফায়ারওয়ারকস প্রোডাকশ
পরিবেশক
মুক্তি
মুক্তি২২ মার্চ ২০০২ (2002-03-22)

হঠাৎ ৩৭ বছর পর (হিন্দি: আচানক - ৩৭ সাল বাদ) হলো ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত সনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে প্রচারিত হিন্দি ভাষার একটি অতিপ্রাকৃত, মনস্তাত্ত্বিক, রোমাঞ্চকর টেলিভিশন ধারাবাহিক। এই ধারাবাহিকটির কেন্দ্রবিন্দু ছিল অল্প পরিচিত ছোট শহর গাহোটা। এতে অভিনয় করেছেন রাহিল আযমফারাজ খান, তানাজ ইরানি, নেহা মেহতা, কাম্য পাঞ্জাবী, আশকা গোরাডিয়াঅশ্বিনী কালসেকর তাছাড়া ভিন্ন ভিন্ন পর্বে ভিন্ন ভিন্ন অভিনেতা ও অভিনেত্রীদের নেওয়া হত।[] এছাড়াও ধারাবাহিকটিকে "হঠাৎ ৩৭ বছর পর" নামে বাংলা ভাষায় ডাবিং করে সনি আট চ্যানেলে সম্প্রচার করা হয় ।[] ২০০৩ সালে বছরের সেরা লোমহর্ষক অনুষ্ঠানের জন্য ধারাবাহিকটি ভারতীয় টেলি পুরস্কার জিতেছিল।

কাহিনি

[সম্পাদনা]

গল্পটি শুরু হয় ভারতের একটি ছোট শহর গাহোটায়। শহরটি আপাতদৃষ্টিতে সাধারণ হলেও, প্রতি ৩৭ বছর পর এখানে ঘটে ভয়ঙ্কর ও অস্বাভাবিক ঘটনাবলি— মানুষ হঠাৎ হিংস্র হয়ে ওঠে, নিজের পরিবারকে হত্যা করে বা আত্মহত্যা করে, গাছ শুকিয়ে যায়, আকাশ অদ্ভুত হয়ে ওঠে, পাখি উড়ে যায় না।

এমনকি, শহরের বাইরে থেকে কেউ এলে তার শরীর ও মস্তিষ্কও পরিবর্তিত হতে থাকে। এই রহস্যের কারণ কেউ জানে না—কেউ বলে অভিশাপ, কেউ বলে বৈজ্ঞানিক পরীক্ষা ভুল হয়েছিল, কেউ বলে “ডেবিল” নামে এক অতিপ্রাকৃত শক্তির ছায়া এখানে বিরাজ করছে। গাহোটায় অদ্ভুত মৃত্যুর ধারা চলছে। পুলিশ ও প্রশাসন বিভ্রান্ত। কিছু মানুষ আচমকা বদলে যাচ্ছে — শান্ত লোকেরা হঠাৎ হত্যা করছে, কেউ নিজের সন্তানকে পর্যন্ত মেরে ফেলছে।

তবে এসব ঘটনার পেছনে রয়েছে শহরের অতীত — ৩৭ বছর আগেও একইরকম হত্যাযজ্ঞ ঘটেছিল, যেখানে বহু মানুষ মারা গিয়েছিল।

অভিনয়ে

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Sunday Tribune - Spectrum - Personality of the week"www.tribuneindia.com
  2. https://m.youtube.com/watch?v=jAKud2vyjYo