বিষয়বস্তুতে চলুন

মোহনগঞ্জ ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহনগঞ্জ
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাচর রাজিবপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউপি ভবন স্থাপন কাল১৬ অক্টোবর ১৯৮৩
আয়তন[]
  মোট৫৪.৬২ বর্গকিমি (২১.০৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২ আদমশুমারি)[] []
  মোট২২,৫১৪
  জনঘনত্ব৪১০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার[]
  মোট৬০.৭৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৭০০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

৩নং মোহনগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা এই ইউনিয়ন রাজিবপুর উপজেলার অন্তর্ভুক্ত হলেও রাজিবপুর থানার অন্তর্ভুক্ত নয়। মোহনগঞ্জ ইউনিয়ন ঢুষমারা থানা অন্তর্ভুক্ত ।[]

অবস্থান

[সম্পাদনা]

কালের স্বাক্ষী বহনকারী ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে  ওঠা অঞ্চল হলো মোহনগঞ্জ ইউনিয়ন। রাজিবপুর ও কোদালকাটি ইউনিয়নের সাথে লাগোয়া এই ইউনিয়নটির পূর্বে জামালপুর জেলার ডাংধরা ইউনিয়ন ও দক্ষিনে চর আমখা ইউনিয়ন এবং পশ্চিমে গাইবান্ধা জেলার কাপসিয়া ইউনিয়ন এর অবস্থান ।[]

মৌজা ও গ্রাম

[সম্পাদনা]
  • মৌজা- নয়ার চর,দিয়ারার চর, চর নেওয়াজি, ধলাগাছা ,চথাল, কির্ত্তনিয়াতাড়ী, চড়াই হাটি, সন্ন্যাসী কান্দি, নাওশালা, শিকারপুর, পাঞ্জাপাড়া,তারাবর এলংজানী,ভেলামারী, যুগীপাড়া, শিলপরী,পাটদহ []
  • গ্রাম- মাষ্টার পাড়া, উত্তর পাড়া, ভোটাং পাড়া , মুন্সী পাড়া, শংকরপুর পাড়া , মধ্য পাড়া, মদন পাড়া, কলকিহারা, আজমীর পাড়া, পাটাধোয়া পাড়া, তিনথোপা পাড়া, হাজী পাড়া, দিয়ারারচর, বড়বেড়, স্বীকারপুর, কির্তনীয়াতারী, ভেলামারী, গোয়াল পাড়া, বাজার পাড়া, কোল পাড়া, মোল্লা পাড়া, নতুন পাড়া।[]

মোহনগঞ্জ এর মুক্তিযুদ্ধ

[সম্পাদনা]

১৯৭১ সালের ৪ আগস্ট, পাকবাহিনী কোদালকাটি দখল করে নেয়। ১৩ আগস্ট তারাবরে পাকবাহিনীর সাথে ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয় মুক্তিবাহিনী, এদিন পাকবাহিনী তাদের কোদলকাটি অবস্থান থেকে সোনাভরী নদীর মোহনা হয়ে অনেকগুলো গানবোট, লঞ্চ এবং বার্জ নিয়ে রাজীবপুরের দিকে অগ্রসর হতে থাকে। তারাবর ও চর নেওয়াজী অবস্থান থেকে সুবেদার আলতাফ বাহিনী গানবোট, লঞ্চ, স্টীমার ও বার্জগুলো লক্ষ্য করে বেশ কিছুসংখ্যক ৩ ইঞ্চি মোর্টারের গোলা নিক্ষেপ করে[]

পাকবাহিনীও তাদের কোদলকাটি অবস্থান থেকে মুক্তিবাহিনীর প্রতিরক্ষা অবস্থানের উপর ব্যাপক আর্টিলারী এবং মোর্টারের গোলা নিক্ষেপ করতে শুরু করে। দুটি লঞ্চের বাঙ্গালি সেরাং অতি কৌশলে বালুর চরে লঞ্চ দুটো উঠিয়ে দেয়। ঘোলাপানির অজুহাত দেখিয়ে বাঙ্গালি সেরাংরা ঐ ঘটনাকে দুর্ঘটনা ঘটেছে বলে পাকবাহিনীকে বুঝাতে সক্ষম হয়। ব্যাপক গুলি-গোলার মধ্যে পাকবাহিনী সামনে অগ্রসর হওয়া বিপজ্জনক বলে মনে করে এবং পিছু হটে। তারাবরের যুদ্ধে ভারী মেশিনগান দিয়ে যুদ্ধ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বর্তমান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার (আহবায়ক) মো:সোলায়মান সরকার[]। ২ অক্টোবর কোদালকাটিতে চূড়ান্ত পরাজয়ের মাধ্যমে পাক বাহিনী চিলমারী চলে যায়। সমগ্র রাজিবপুর মুক্ত হয়[]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

শিক্ষা প্রতিষ্ঠান[১০]

[সম্পাদনা]
  • মাধ্যমিক/নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  1. চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
  2. নয়াচর নিম্ন মাধ্যমিক বালক বিদ্যালয়
  3. নয়াচর বাজার বালিকা উচ্চ বিদ্যালয়
  4. মোহনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • মাদ্রাসা
  1. নয়াচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়[১১]
  1. স্বীকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. নয়াচর এম বি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. ধলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. সিলেট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. নয়াচর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. নয়াচর মুন্সি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. দিয়ারার চর মুন্সি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. কলকিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. চড়াইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. নয়াচর পশ্চিম মোল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  12. নয়াচর কোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  13. উত্তর ভেলামারী সবুজ সাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  14. তিনথোপা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  15. চরনেওয়াজী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  16. পাটাধোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  17. নয়াচর নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  18. নয়াচর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  19. চরনেওয়াজী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  20. মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  21. নয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  22. তারাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  23. দিয়ারার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  24. সন্যাসীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  25. বড়বেড সরকারি প্রাথমিক বিদ্যালয়
  26. নয়াচর মদন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  27. মোহনগঞ্জ আঃ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  28. ভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দর্শনীয় স্থান ও নদী

[সম্পাদনা]

সম্প্রতি ব্রহ্মপুত্র নদ ভাঙ্গনরোধে বাধ দেওয়া হয়েছে যা স্থানীয়ভাবে দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।[১২]

হাট-বাজার

[সম্পাদনা]
  • নয়াচর হাট
  • বড়বেড় বাজার [১৩]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]

বর্তমান চেয়ারম্যান: মোঃ আনোয়ার হোসেন

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:

 চেয়ারম্যানের নাম দায়িত্বকাল
আঃ বারী সরকার ১৯৭১-১৯৭৫
মোঃ ইউনুস মন্ডল ১৯৭৫-১৯৮২
আঃ বারী সরকার ১৯৮২-১৯৮৭
মোঃ ইউনুস মন্ডল ১৯৮৭-১৯৯৪
আঃ বারী সরকার ১৯৯৪-১৯৯৭
মোঃ আঃ আজিজ ১৯৯৭-২০০২
মোঃ মাসুদ ২০০২-২০০৫
আঃ বারী সরকার ২০০৫-২০০৮
মোঃ সাইফুল ইসলাম (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ২০০৮-২০১১

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো"bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। ৬ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৫
  2. 1 2 "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো"bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। ৬ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৫
  3. "জনশুমারি ও গৃহগণনা ২০২২ - কুড়িগ্রাম জেলা" (পিডিএফ)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। পৃ. পিডিএফ। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৫
  4. "মোহনগঞ্জ ইউনিয়ন"mohongonjup.kurigram.gov.bd। ২১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২১
  5. "মোহনগঞ্জ ইউনিয়নের অবস্থান"[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "DLRMS"DLRMS (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৫
  7. "মোহনগঞ্জের গ্রাম"[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. 1 2 খান বীর বিক্রম, লে. কর্ণেল (অব:) নূরন্নবী (২০০৪)। রৌমারি রনাঙ্গন [কোদালকাটিতে সীজ অপারেশন]। ঢাকা-১২১৬: কলম্বিয়া প্রকাশনী। পৃ. ২৬৫।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক)
  9. "রাজিবপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হলেন সোলায়মান সরকার"মানবজমিন। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৫
  10. "বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)"banbeis.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৫
  11. "কুড়িগ্রাম জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের তালিকা"[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  12. "মোহনগঞ্জের দর্শনীয় স্থান"[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. "মোহনগঞ্জের হাটবাজার"mohongonjup.kurigram.gov.bd (ইংরেজি ভাষায়)। ১৩ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]

চর রাজিবপুর উপজেলা

ওয়েবসাইট