দুর্গাপুর ইউনিয়ন, উলিপুর
| দুর্গাপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| ডাকনাম: দুর্গাপুর ইউপি | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রংপুর বিভাগ |
| জেলা | কুড়িগ্রাম জেলা |
| উপজেলা | উলিপুর উপজেলা |
| আসন | কুড়িগ্রাম-৩ |
| আয়তন[১] | |
| • মোট | ২৪.৬৮ বর্গকিমি (৯.৫৩ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১] | |
| • মোট | ৩৪,২৬৩ |
| • জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৬০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৫.৭% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
দুর্গাপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৪৯.৯৪.৫০।[২]
ইতিহাস
[সম্পাদনা]দুর্গাপুর ইউনিয়ন জনসংখ্যায় কুড়িগ্রাম জেলায় একটি অন্যতম বৃহত্তম ইউনিয়ন। এটি কুড়িগ্রাম-চিলমারী সড়কে অবস্থিত একটি বড় বাজার ও ব্যবসা কেন্দ্র। এটির পরিধি ধরা হয় পাঁচপীর কলেজ থেকে দুর্গাপুর বাজার পল্লি বিদ্যুৎ অফিস পর্যন্ত।
ভৌগোলিক অবস্থান ও আয়তন
[সম্পাদনা]উত্তরে সদরের বেলগাছা, মোগলবাসা ও কুড়িগ্রাম পৌরসভা দক্ষিণে ধরণীবাড়ী ও পান্ডুল ইউপি পূর্বে বুড়াবুড়ী ইউপি পশ্চিমে পান্ডুল ও উমর মজিদ ইউপি।
উলিপুর উপজেলা সদর হতে উত্তরে দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৬,০৯৮ একর বা ২৪.৬৮ বর্গকিলোমিটার।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]দুর্গাপুর ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —
- গোড়াই,
- অর্জুনডারা,
- গোড়াই মন্ডলপাড়া,
- পাঁচপীর,
- ছড়ারপাড়,
- গোড়াই রঘুরায়,
- গমবাড়ী,
- যমুনা,
- পাইকপাড়া,
- ঝেল্লাআম,
- বর্ম্মতত,
- দুর্গাপুর,
- দলালীপাড়া,
- কামারপাড়া,
- সরকারপাড়া,
- সরদারপাড়া,
- দুর্গাপুর মন্ডলপাড়া,
- গোপীনাথপুর,
- কামাল খামার,
- জানজায়গীর,
- গোড়াই কল্যাণ,
- গোড়াই ব্যাপারী পাড়া,
- বেলের তল,
- বোর্ড স্কুল।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দুর্গাপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ৩৪২৬৩ জন[১], যারা ৮৯০১ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১৬৩৬২ জন এবং নারী হল ১৭৯০১ জন।
শিক্ষা ও সংস্কৃতি
[সম্পাদনা]দুর্গাপুর ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৪৫.৭%। তার মধ্যে নারী শিক্ষার হার ৪২.২% এবং পুরুষ শিক্ষার হার ৪৯.৬%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ দূর্গাপুরের অনেক কৃতি সন্তান বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করে যাচ্ছেন।
অর্থনীতি ও যোগাযোগ
[সম্পাদনা]দুর্গাপুর ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। খণ্ড ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃ. ৪৪৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৭।
- ↑ "Rangpur Division" (পিডিএফ)। www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭।
০৩. ভৌগোলিক অবস্থান ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে
০৪. গ্রামসমূহ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে