বিষয়বস্তুতে চলুন

চর শৌলমারী ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চর শৌলমারী
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলারৌমারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা২০১৪ সাল
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৬৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

চর শৌলমারী ইউনিয়ন রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ[]

নামকরণ

[সম্পাদনা]

চর শৌলমারী বাজারের নাম অনুযায়ী ইউনিয়নের নামকরণ করা হয়।

অবস্থান

[সম্পাদনা]

চর শৌলমারী ইউনিয়নটি রৌমারী উপজেলা সদর থেকে প্রায় ১৪-১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এ ইউনিয়নের পশ্চিমে ব্রহ্মপুত্র নদ ঘেঁষা চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়ন, উত্তরে উলিপুর উপজেলার সাহেবার আলগা ইউনিয়ন, দক্ষিণে বন্দবেড় ইউনিয়ন এবং পূর্বে দাঁতভাঙ্গা ইউনিয়ন অবস্থিত।

আয়তন

[সম্পাদনা]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

এই ইউনিয়নটি ২০১৪ সালে যাত্রা শুরু করে।ডিসেম্বর ২০২০, ইউপি নির্বাচন তথ্যমতে চরশৌলমারী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৪১ জন।তন্মধ্যে পুরুষ ৯ হাজার ৮৯৭ ও মহিলা ১০ হাজার ১৪৪ জন ভোটার রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

চর শৌলমারী ইউনিয়ন রৌমারী উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রৌমারী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮নং নির্বাচনী এলাকা কুড়িগ্রাম-৪ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • চর ইটালুকান্দা
  • কাজাইকাটা
  • খড়ানির চর
  • শান্তির চর
  • মীরপাড়া
  • চর কাজাইকাটা
  • ফুলকার চর
  • মশালের চর
  • মিয়ার চর
  • চর শৌলমারী
  • সোনাপুর
  • গেন্দার আলগা
  • চর দৈইখাওয়া
  • কলেজপাড়া
  • ওয়াহেদ নগর
  • পাখীউড়া
  • ঘুঘুমারী
  • সুখেরবাতি
  • খেদাইমারী
  • উত্তরবাগুয়ার চর

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

চরশৌলমারী ইউনিয়নের মানুষ অত্যন্ত শিক্ষানুরাগী।এই ইউনিয়নে ৩টি কলেজ,৪টি উচ্চ বিদ্যালয়,১টি দাখিল মাদ্রাসা,৪টি নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং প্রায় প্রতিটি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

মোটামুটি ভালো।তবে নদী তীরবর্তী ইউনিয়ন হওয়ার কারণে রাস্তাঘাট খুব বেশি দিন স্থায়ী থাকে না।

খাল ও নদী

[সম্পাদনা]

হলহলিয়া নদী ও ব্রহ্মপুত্র নদ উল্লেখযোগ্য।

হাট-বাজার

[সম্পাদনা]

চর শৌলমারী ইউনিয়নে ছোট বড় কয়েকটি হাট বাজার রয়েছে। সেগুলো হলো-

  1. চর শৌলমারী হাট-বাজার
  2. শেখের হাট-বাজার
  3. পাখিউড়া হাট-বাজার
  4. সোনাপুর হাট-বাজার

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

ব্রক্ষপুত্র নদের বাম তীর, ঘুঘুমারী, মিয়ার চর হলহলিয়া নদী (বিল), পাখীউড়া ব্রীজ উল্লেখযোগ্য।

প্রশাসন

[সম্পাদনা]

এই ইউনিয়নটি ২০১৪ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এ পর্যন্ত দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ডিসেম্বর ২০২০, ইউপি নির্বাচন তথ্যমতে চরশৌলমারী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৪১ জন। ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "রৌমারী উপজেলা"। ২৫ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২১